জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুদিনের কর্মসূচিতে অংশ নিতে সিলেটে পৌঁছেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, মূখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী ও উত্তরাঞ্চলের মূখ্য সমন্বয়ক সারজিস আলম।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর সোয়া ১২টার দিকে সিলেটের প্রবেশপথ পারাইরচক এলাকায় পৌঁছালে স্থানীয় নেতাকর্মীরা তাদের স্বাগত জানান।
স্বাগত শেষে নাহিদ ইসলাম ও নাসির উদ্দিন পাটোয়ারীসহ একটি দল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে রওনা হয়। অপর একটি দল গোলাপগঞ্জের উদ্দেশে যাত্রা করে।
সিলেট জেলা এনসিপি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ও শুক্রবার সিলেট জেলার ছয় উপজেলায় দলটির কর্মসূচি রয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার গোলাপগঞ্জে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং বিকেল থেকে কানাইঘাট ও ওসমানীনগরে পদযাত্রা অনুষ্ঠিত হবে।
কর্মসূচি অনুযায়ী, আজ গোলাপগঞ্জে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন এনসিপির নেতারা। বিকেলে কানাইঘাটে পদযাত্রা এবং সন্ধ্যা ৭টায় ওসমানীনগরে পদযাত্রা অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন
পরদিন শুক্রবার বিকেল ৩টায় কোম্পানীগঞ্জে, বিকেল ৫টায় গোয়াইনঘাটে এবং সন্ধ্যা ৭টায় জৈন্তাপুরে পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এনসিপি সিলেট জেলা সদস্যসচিব প্রকৌশলী কামরুল আরিফ কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেছেন।
সিলেট জেলা পুলিশ সুপার ড. যাবের সাদেক চৌধুরী বলেন, এনসিপির কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সন্ধ্যার পর যে সকল কর্মসূচি রয়েছে, প্রয়োজনে বিজিবি মোতায়েন করা হতে পারে।
Leave a Reply