বুধবার, ২২ Jul ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
এসএমপিতে নতুন পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম সুনামগঞ্জে বৃষ্টির সঙ্গে পাহাড়ি ঢল, সুরমার পানি বিপদসীমায় হরমুজে নতুন বিস্ফোরণ, টানা ১০ম রাত পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান মৌলভীবাজারে জীবনের ঝুঁকি নিয়ে টিলায় বসবাস হুমায়ূন আহমেদের স্মৃতির কাছে… সকালে নাশতা না খাওয়ার অভ্যাস নারীদের যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ লিটনের বিরুদ্ধে নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন শাকিব ফারিয়ার নতুন মিশন সিলেটে এক দিনে ডেঙ্গু শনাক্ত পাঁচজনের, হাসপাতালে ভর্তি ৬ এমপি কামরুলের উদ্যোগে ১৬ প্রাথমিক বিদ্যালয়ে নৌকা বিতরণ হজযাত্রীদের বিমান ভাড়া কমল ২৪ হাজার ৮৩০ টাকা যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনার মাঝেই বিশ্ববাজারে কমল তেলের দাম কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প আর্জেন্টিনা গোল খাওয়ার পর খুশিতে মাটিতে লুটিয়ে পড়েন ব্রাজিল তারকা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ৪ বার ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে ব্রাজিল মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর, কেমন আছেন শিক্ষার্থী-শিক্ষকরা রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ বিভাগীয় সমাবেশ সফল করতে সিলেটে জামায়াতের প্রছার মিছিল হামহামে আ ট কে পড়া শিক্ষার্থীদের উদ্ধার সিলেটের সেইফওয়ে হাসপাতাল সিলগালা রুবেল আহমদের পিতৃবিয়োগে সিলেট জেলা ও মহানগর যুবদলের শোক সিলেটে যে মা*ম*লা*য় কাউন্সিলর জাহাঙ্গীরের ভাতিজা কা রা গা রে আটকে গেল বিয়ে এখন কি করবেন পরীমনি! বিজিবিকে আরো পেশাদার ও সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রেফতার মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে সিলেটে নদ-নদীর পানি বাড়ছে মৌলভীবাজারের বন্যায় প্রায় ৮০ কোটি টাকার ক্ষতি, পুনর্বাসনের দাবি ক্ষতিগ্রস্তদের সিলেটে ৬ ঘন্টায় পুলিশের জালে অর্ধশত সিলেটে টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

শাবিতে আয়কর রিটার্ন জমা ও কর তথ্যসেবা

শাবিতে আয়কর রিটার্ন জমা ও কর তথ্যসেবা

সবসময় ডেস্ক :: আয়করে প্রবৃদ্ধি দেশ ও দশের সমৃদ্ধি, কর দেবো গড়ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ও আগামী ৩০ নভেম্বর জাতীয় আয়কর দিবস উপলক্ষ্যে কর অঞ্চল সিলেটের উদ্যোগে “কর তথ্যা সেবা মাস” চালু হয়েছে।

 

এর ধারাবাহিকতায় মঙ্গলবার (১৪ নভেম্বর) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টায় পর্যন্ত আয়কর রিটার্ন জমা ও কর তথ্যসেবা মাস অনুষ্ঠিত হয়।

 

আয়কর রিটার্ন জমা ও কর তথ্যসেবায় মোট রিটার্ন ৩৫৯ এবং ১৭৩ ধারায় মোট ১৬ লক্ষ ৬ হাজার একশত সাতাশ টাকা কর আদায় করা হয় এবং ৫০০ এর অধিক করদাতা সেবা পেয়েছেন।

 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সকাল ১০টায় আয়কর রিটার্ন জমা ও কর তথ্যসেবা মাস উদ্বোধন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন। এসময় তিনি বলেন, কর প্রদানের মাধ্যমে দেশের উন্নয়ন হয়। তাই সবাইকে কর দিতে হবে। আমরা সবাই যদি সঠিক মতো কর প্রদান করি তাহলে দেশ আরো এগিয়ে যাবে। কর প্রদানে সবাইকে সচেতন হতে হবে।

 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা পারভীন, হিসাব ও অর্থ বিভাগের পরিচালক সোহেল উদ্দিন আহম্মদ, অতিরিক্ত হিসাব পরিচালক মোহাম্মদ মুর্শেদ আহমদ, মো. নাজমুল হোসেইন, কর অঞ্চল সিলেটের সহকারী কর কমিশনার মো. মিজানুর রহমান, কর পরিদর্শক রুহুল আমিন, আশরাফুল ইসলাম।

 

কর তথ্যসেবা মাস উপলক্ষে সেবাসমূহের মধ্যে রয়েছে-রিটার্ন পূরণে পরামর্শ প্রদান, তাৎক্ষণিক প্রাপ্তি স্বীকার পত্র প্রদান, টিআইএন রেজিষ্ট্রেশন ও ই-রিটার্ন সেবা, ই-পেমেন্ট (এ-চালান) ব্যবস্থা, ব্যাংকির সার্ভিস প্রদান।

 

উল্লেখ্য, জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনায় কর অঞ্চল সিলেটের কর কমিশনার সৈয়দ জাকির হোসেনের তত্ত্বাবধায়নে আয়কর রিটার্ন জমা ও কর তথ্যসেবা মাস চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com