মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
বুধবার বন্ধ থাকবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ইরফান শুক্কুরকে অধিনায়ক করে অস্ট্রেলিয়া সফরের এইচপি দল ঘোষণা বিসিবির বিসিবির লেভেল-২ কোচিং কোর্সে উত্তীর্ণ মাত্র ৮, ফেল ২৪ ১০ ঘণ্টার ব্যবধানে দেশের ইতিহাসে লোডশেডিংয়ের নতুন রেকর্ড সরকারি ভবনে সৌরবিদ্যুতের ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত ৩৩ নম্বর ওয়ার্ডে ছড়া পরিদর্শনকালে সিসিক প্রশাসক বিনামূল্যে জুলাই জাদুঘর দেখবে শিক্ষার্থীরা বাংলাদেশকে সঙ্গে নিয়ে বিশ্বকাপে আফগানিস্তান এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন শুরু, জানুন নতুন নিয়ম ডিএমপির অভিযানে চব্বিশ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ সিলেটে পাসের হার ৫৮.৩৩, জিপিএ-৫ পেয়েছে ৩৮৩৬ জন সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু রোনালদোর বিয়ের গুজবে গির্জায় হাজারো ভক্ত, শেষে যা ঘটল আমি তোমাকে ভালোবাসি বাবা হবিগঞ্জে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ৩ কেন মোহসেন রেজাইকে শীর্ষ নিরাপত্তা পদে বেছে নিল ইরান মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে পারে যেসব দেশ ‘ক্ষমতা চিরস্থায়ী নয়, গায়ে পড়ে ঝগড়া বাধাতে আসবেন না’ সিলেটে সড়কে আবারও প্রাণহানী সিলেটে এগিয়ে মেয়েরা কমলগঞ্জে পাসের হার ৪৬.১৩ শতাংশ শহিদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর আহ্বান বাংলা কিউআরে মার্চেন্ট ফি বাতিল, মিলবে প্রণোদনা ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্ত চায় উয়েফা, এএফসি ও কনকাকাফ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৮৮০ মামলা সিলেট বোর্ডে পাসের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ সৌদিতে সোফা কারখানায় আগুন,  ৭ প্রবাসী শ্রমিকের মৃত্যু সিলেটে ফের বিদ্যুৎ বিপর্যয়: এক ঘণ্টা পরপর লোডশেডিং, রাতেও নেই স্বস্তি রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান

কমলগঞ্জে পাসের হার ৪৬.১৩ শতাংশ

কমলগঞ্জে পাসের হার ৪৬.১৩ শতাংশ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় চলতি বছরের সিলেট শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১১৪টি। এ উপজেলায় ২৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৭৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১২৭১ জন পরীক্ষার্থী পাস করেছে। উপজেলায় গড় পাসের হার ৪৬.১৩ ভাগ। সাফল্যের ধারাবাহিকতায় শমশেরনগর বিএএফ শাহীন কলেজে শতভাগ পাশসহ ৬৬টি জিপিএ-৫ লাভ করেছে

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলায় জিপিএ-৫ প্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে শমশেরনগর বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজে ৬৬টি, তেতইগাঁও রসিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ১৭টি, কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে ৬টি, পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজে ৫টি, হাজী মো. উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫টি, এম, এ, ওহাব উচ্চ বিদ্যালয়ে ৪টি, এ এ টি এম উচ্চ বিদ্যালয়ে ৩টি, কমলগঞ্জ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে ২টি, দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয়ে ২টি, কালেঙ্গা উচ্চ বিদ্যালয়ে ২টি, বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা উচ্চ বিদ্যালয় থেকে ১টি ও ইসলামপুর পদ্মা মেমোরিয়াল পাবলিক উচ্চ বিদ্যালয়ে ১টি জিপিএ-৫ পেয়েছে।

মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে উপজেলায় চলতি বছরের দাখিল পরীক্ষায় সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসা থেকে জিপিএ-৫ পেয়েছে ১ জন। উপজেলার ৭টি মাদ্রাসা থেকে ৪৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬৮ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার শতকরা ৩৮.৫৩ ভাগ। এছাড়া এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ২টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩৭ জন
পরীক্ষার্থীর মধ্যে ৩২ জন উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে এম, এ, ওহাব উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ৫ জন। পাসের হার শতকরা ৮৬.৪৮ ভাগ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুন নাহার পারভীন এ ফলাফলের সত্যতা নিশ্চিত করে বলেন, শমশেরনগর বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ তাদের ধারাবাহিক সফলতা ধরে রেখেছে। কলেজটি উপজেলার মধ্যে সেরা। উপজেলার বিভিন্ন বিদ্যালয়, মাদ্রাসা ও ভোকেশনাল পরীক্ষায় মোট ১২০টি জিপিএ-৫ লাভ করেছে। এর মধ্যে শমশেরনগর বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ একাই শতভাগ উত্তীর্ণসহ ৬৬টি জিপিএ-৫ লাভ করে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com