শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বর্ণাঢ্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন! ভক্তদের মিলনমেলা দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির সেবাপ্রত্যাশীর গালে চড়! সিলেট নির্বাচন অফিসে তোলপাড় হারিছ চৌধুরী ৫ম মৃত্যু বার্ষিকীতে কানাইঘাটে মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত ওসমানী মেডিকেলে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি-প্রস্থান নিশ্চিত করতে কঠোর নির্দেশনা কানাইঘাটে এক যুবতিকে ১০ দিন আটক রেখে পালাক্রর্মে ধর্ষন, গ্রেফতার-১ পর্যটন কেন্দ্র জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ছাতা বিতরণ জৈন্তাপুরে রাংপানি নদীতে টাস্কফোর্সের অভিযান, ১২ বারকি নৌকা জব্দ নতুন আঙ্গিকে যাত্রা শুরু উৎসব রেষ্টুরেন্ট’র ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন,  সভাপতি ছানু, সম্পাদক হারিছ ও সাংগঠনিক সম্পাদক কামাল কানাইঘাট পৌর বিএনপির উদ্যেগে দলের প্রতিষ্টাবার্ষিকী উদযাপিত ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন কানাইঘাটে বিএনপির ৪৮তম প্রতিষ্টাবার্ষিকীতে বর্ণাট্য আনন্দ শোভাযাত্রা গুচ্ছগ্রাম ফুটবল প্রিমিয়ার লীগের জমকালো ফাইনাল সম্পন্ন আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু ভক্তদের যে সুখবর দিলেন রাশমিকা তারকা অলরাউন্ডারের ইনজুরিতে বিপাকে টিম ইন্ডিয়া কে পাচ্ছেন মেসির ১০ নম্বর জার্সি? আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর নেপাল-তিব্বতে মৃতের সংখ্যা ছাড়াল ১০০০ ‘সম্পূর্ণ বিনামূল্যে কর্মী নিতে সম্মত হয়েছে মালয়েশিয়া’ কোম্পানীগঞ্জে ১সন্তানের জননী কে ধর্ষণের চেষ্টা থানায় অভিযোগ ‘নাগরিক প্রতিদিন’ বন্ধের ঘোষণা প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে জরুরি বার্তা ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২৩৭৭ মামলা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু দেশে ফিরল লিবিয়ায় বন্দী ১৭৪ বাংলাদেশি কোম্পানীগঞ্জে যুবদের জন্য ‘সবুজ ব্যবসা ও ক্লাইমেট অ্যাকশন’ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ
কানাইঘাটে সুরমা নদীর ভাঙনে আতঙ্ক

কানাইঘাটে সুরমা নদীর ভাঙনে আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের সুরমা নদীর ভাঙন পরিস্থিতি দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। বর্তমানে শুকনো মৌসুম হলেও প্রতিনিয়ত নদীর ভাঙনে এলাকার মানুষ দিশেহারা। বিশেষ করে ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের গাছবাড়িবাজার, দলইমাটি, পাত্রমাটি, চইলতাবাড়ি, দর্জিমাটিসহ অন্তত ৮টি স্থানে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। প্রতিবছরের মতো এবারও এলাকাগুলোতে নদীভাঙনের তীব্রতা বেড়েছে। নদীর পাড়ে বসবাসরত পরিবারগুলো রাত কাটাচ্ছে চরম আতঙ্কে।

 

সরেজমিনে দেখা যায়, এ পর্যন্ত ভাঙনে এলাকার একটি মাদ্রাসা পুরোপুরি বিলীন হয়ে গেছে। ঝিঙ্গাবাড়ী উচ্চ বিদ্যালয়সহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান এবং বাড়িঘর এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ভাঙনের কবলে পড়ে বসতভিটা ও ফসলি জমি হারিয়ে অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছে। স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিনই নতুন নতুন জায়গায় ভাঙনের খবর পাওয়া যাচ্ছে।

 

দলইমাটির বাসিন্দা আব্দুল মান্নান বলেন, প্রতি বছরই সুরমার ভাঙনে আমরা জমি ও বসতভিটা হারাই। কিন্তু সমস্যার কোনো সমাধান হয় না। এবার তো পুরো গ্রাম নিয়ে টানাটানি শুরু হয়েছে।

 

আরেক গ্রামবাসী আমেনা বেগম বলেন, মাদ্রাসাটা হারানোর পর মনে হচ্ছে এবার আমাদের বাড়ি-ঘরও নদীতে চলে যাবে। ছোট ছোট বাচ্চাদের নিয়ে রাত জেগে পাহারা দিচ্ছি। ভয়ে আমরা রাতে ঘুমাতে পারি না।

 

এদিকে নদীভাঙনের কারণে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ বারবার প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন। তারা দ্রুত নদীর পাড়ে ব্লক ফেলে স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার দাবি জানান। ফসলি জমি, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বসতবাড়ি রক্ষার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে আরও ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা করছেন এলাকাবাসী।

 

ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আবু বকর বলেন, নদীর ভাঙন ঠেকানোর জন্য আমরা সরকারি সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করেছি। তবে এখন পর্যন্ত স্থায়ী কোনো উদ্যোগ দেখা যায়নি। আমাদের ইউনিয়নের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা বিলীন হওয়ার শঙ্কায় রয়েছে। ৮টি স্থানে ভাঙন দেখা দিয়েছে।

 

সিলেটের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস জানিয়েছেন, সুরমা-কুশিয়ারা সমন্বিত পানি ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের ভাঙনপ্রবণ এলাকায় এক কিলোমিটার অংশে প্রতিরক্ষামূলক কাজ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে এই প্রকল্প বাস্তবায়ন করতে কিছুটা সময় প্রয়োজন।

 

নির্বাহী প্রকৌশলী আরো বলেন, আমরা জানি এলাকাবাসী দুর্ভোগে রয়েছেন। কিন্তু প্রকল্প হাতে নেওয়া হলেও কাজ শুরু করতে কিছু সময় লাগবে। আশা করি এই কাজ বাস্তবায়িত হলে ভাঙনের তীব্রতা কমবে।

 

এদিকে স্থানীয় সামাজিক সংগঠনগুলোও নদী ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। তারা মনে করে, নদীর পাড়ে ব্লক ফেলে ভাঙন প্রতিরোধ করা না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের বিপর্যয় দেখা দেবে।

 

কানাইঘাটের বাসিন্দারা সরকারি-বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ আশা করছেন। তাদের মতে, শুধু উন্নয়ন প্রকল্প গ্রহণ করলেই হবে না; প্রকল্পের দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

 

কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের সুরমা নদীর ভাঙন এখন এলাকাবাসীর জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বসতবাড়ি, ফসলি জমি, এবং শিক্ষাপ্রতিষ্ঠান রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে এই সংকট আরও জটিল আকার ধারণ করবে। সরকারের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি এবং সামাজিক সংগঠনগুলোর সমন্বিত প্রচেষ্টাই পারে এই ভাঙন ঠেকাতে কার্যকর ভূমিকা রাখতে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com