রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
শারদীয় দুর্গোৎসব “দূর্গা পূজা” উপলক্ষে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন’র শুভেচ্ছা কানাইঘাটে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে ইউএনও! ৩৪টি মন্ডপে দুর্গাৎসব কানাইঘাট থানা পুলিশের অভিযানে চোরাই মোটর সাইকেল উদ্ধার! আটক-১ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা সিলেটে সাংবাদিকের গাড়ির চাকা খুলে যাওয়ার ঘটনায় নাশকতার শঙ্কা, থানায় জিডি শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী আজ অতিরিক্ত যত্নেই চুল পড়ছে, অজান্তে যেসব ভুল করছেন সিলেটে টানা তিন দিন পর হামে ফের শিশুর মৃত্যু আদালতের নির্দেশে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে, দিতে হলো মুচলেকা গাজায় গত ৪৮ ঘণ্টায় আরও ৬ ফিলিস্তিনি নিহত সিলেটে পূজার নিরাপত্তায় কাজ করছে জেলা পুলিশের ৯০টি মোবাইল টিম প্রাথমিকের নতুন শিক্ষকদের পদায়ন রোববার সিলেটে ৪ মেশিন অকার্যকর, জরিমানা সাড়ে ৩ লাখ সিলেট সীমান্তে ৩১ লাখ টাকার বুঙ্গার মালামাল জ ব্দ সিলেটে ৫ মিনিটের ব্যবধানে পৃথক সড়ক দু/র্ঘ/ট/না/য় ৩ জন নি হ ত সিলেটে ছাত্রলীগ নেতা রিমন-আতিক গ্রে ফ তা র কমলগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন রিয়াদগামী বিমানের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত প্রাক্তনকে ক্ষমা করতে চান না পরী? জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ অনুশীলনেও বল হারাতেন না মেসি ৪ রানের আক্ষেপে শিরোপা হাতছাড়া বাংলাদেশের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, চলছে ধরপাকড় মুসলিমদের ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ঠাট্টা মুক্তি পেলেন নেহা বোরা, আদালতে তোলা হবে অভিজিৎকে প্রতিদিন ৫ হাজার সিঁড়ি বেয়ে উঠে নামাজ পড়ান সিবগাতুল্লাহ বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী উত্তরায় পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত সরকারি কোয়ার্টারে সাবলেট কেন, প্রশ্ন প্রধানমন্ত্রীর প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম
শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষ্য হওয়া উচিত ভালো এবং মানবিক শিক্ষার্থী তৈরি করা : ভিসি জহিরুল হক

শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষ্য হওয়া উচিত ভালো এবং মানবিক শিক্ষার্থী তৈরি করা : ভিসি জহিরুল হক


সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, আমরা সার্টিফিকেট অর্জনের প্রতিযোগিতায় মেতে উঠেছি। জিপিএ ফাইভ অর্জন করাই ছাত্র-ছাত্রীদের কাছে মুখ্য হয়ে উঠেছে। কিন্তু সেই তুলনায় মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ তৈরি হচ্ছে না। তাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষ্য হওয়া উচিত ভালো এবং মানবিক শিক্ষার্থী তৈরি করা।
সিলেটের ফেঞ্চুগঞ্জে হাজী সজ্জাদ আলী শিক্ষা কল্যাণ ট্রাস্টের ২০২৫ সালের বৃত্তি পরীক্ষার বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ২২ আগস্ট (শনিবার) সকাল সাড়ে ১১ টায় স্থানীয় কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে বৃত্তি বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী সজ্জাদ আলী শিক্ষা কল্যাণ ট্রাস্ট বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির আহ্বায়ক ও ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ রবীন্দ্র কুমার নাথ।
ড. মোহাম্মদ জহিরুল হক আক্ষেপ করে বলেন, আমাদের সমাজের প্রতিটি ক্ষেত্রে অনুকরণীয় ও অনুসরণীয় ব্যক্তিত্বের সংখ্যা কমে যাচ্ছে। গুণীর মূল্যায়ণ না হওয়ায় এমনটি হচ্ছে। তাই স্মরণীয় ব্যক্তিদের স্মরণ করতে হবে। তাদের অবদান তুলে ধরতে হবে। তাহলেই এই অবস্থা থেকে আমরা বের হতে পারবো।
কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল জাবিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক যুগভেরীর ভারপ্রাপ্ত সম্পাদক অপূর্ব শর্মা, ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সোহেল মোল্লা, ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফুর রহমান, ফেঞ্চুগঞ্জ মোহাম্মদীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. ফরিদ উদ্দিন আতাহার, কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আহাদুজ্জামান, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দীন ইসকা, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মাও. হারুনুর রশীদ, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোহাম্মদ মনসুর আলী, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি মামুনুর রশীদ, ট্রাস্টের অর্থ সম্পাদক ও ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মো. দেলওয়ার হোসেন পাপ্পু প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলোয়াত করেন ফেঞ্চুগঞ্জ হিফজুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ মর্তুজা বারিশ রবি। স্বাগত বক্তব্যে রাখেন ট্রাস্টের সাধারণ সম্পাদক ও ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ নুরুজ্জামান
পরীক্ষায় উপজেলা ট্যালেন্টপুল পেয়েছে ছেলেদের মধ্যে শাহজালাল এনজিএফএফ স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মীর মাইমুন ওয়াকিফ ও মেয়েদের মধ্যে সৈয়দ আফরোজ ফিরোজ একাডেমির শিক্ষার্থী উম্মে হাবিবা।
পরীক্ষায় অংশগ্রহণকারী স্কুল ও মাদ্রাসা পর্যায়ে ৩২০ জন শিক্ষার্থীদের মধ্যে মোট ৩১ জন শিক্ষার্থী বিভিন্ন ক্যাটাগরীতে বৃত্তিপ্রাপ্ত হয়।
উল্লেখ্য, হাজী সজ্জাদ আলী শিক্ষা কল্যাণ ট্রাস্ট ২০১৩ সাল থেকে নিয়মিতভাবে ফেঞ্চুগঞ্জ উপজেলার চতুর্থ শ্রেণির স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মেধা বিকাশে এই বৃত্তি পরীক্ষা ও পুরস্কার বিতরণ করে আসছে। এই উদ্যোগটি স্থানীয় শিক্ষা অঙ্গনে ব্যাপক সমাদৃত ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com