বুধবার, ২২ Jul ২০২৬, ১২:২১ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
এসএমপিতে নতুন পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম সুনামগঞ্জে বৃষ্টির সঙ্গে পাহাড়ি ঢল, সুরমার পানি বিপদসীমায় হরমুজে নতুন বিস্ফোরণ, টানা ১০ম রাত পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান মৌলভীবাজারে জীবনের ঝুঁকি নিয়ে টিলায় বসবাস হুমায়ূন আহমেদের স্মৃতির কাছে… সকালে নাশতা না খাওয়ার অভ্যাস নারীদের যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ লিটনের বিরুদ্ধে নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন শাকিব ফারিয়ার নতুন মিশন সিলেটে এক দিনে ডেঙ্গু শনাক্ত পাঁচজনের, হাসপাতালে ভর্তি ৬ এমপি কামরুলের উদ্যোগে ১৬ প্রাথমিক বিদ্যালয়ে নৌকা বিতরণ হজযাত্রীদের বিমান ভাড়া কমল ২৪ হাজার ৮৩০ টাকা যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনার মাঝেই বিশ্ববাজারে কমল তেলের দাম কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প আর্জেন্টিনা গোল খাওয়ার পর খুশিতে মাটিতে লুটিয়ে পড়েন ব্রাজিল তারকা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ৪ বার ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে ব্রাজিল মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর, কেমন আছেন শিক্ষার্থী-শিক্ষকরা রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ বিভাগীয় সমাবেশ সফল করতে সিলেটে জামায়াতের প্রছার মিছিল হামহামে আ ট কে পড়া শিক্ষার্থীদের উদ্ধার সিলেটের সেইফওয়ে হাসপাতাল সিলগালা রুবেল আহমদের পিতৃবিয়োগে সিলেট জেলা ও মহানগর যুবদলের শোক সিলেটে যে মা*ম*লা*য় কাউন্সিলর জাহাঙ্গীরের ভাতিজা কা রা গা রে আটকে গেল বিয়ে এখন কি করবেন পরীমনি! বিজিবিকে আরো পেশাদার ও সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রেফতার মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে সিলেটে নদ-নদীর পানি বাড়ছে মৌলভীবাজারের বন্যায় প্রায় ৮০ কোটি টাকার ক্ষতি, পুনর্বাসনের দাবি ক্ষতিগ্রস্তদের সিলেটে ৬ ঘন্টায় পুলিশের জালে অর্ধশত সিলেটে টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু

নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু


নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর স্প্রিং ২০২৫ সালের তিন দিনব্যাপী ভর্তি মেলা ০৩ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার থেকে শুরু হয়েছে। ছাত্র-ছাত্রী ভর্তির জন্য মেলা চলবে ০৫ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার পর্যন্ত। ভর্তি মেলার ১ম দিন মঙ্গলবার সকাল ১০ টায় নগরীর শেখঘাট ক্যাম্পাসে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস ফিতা কেটে বর্ণাঢ্য এ আয়োজনের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. রঞ্জিত কুমার দে, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর মো. হারুনুর রশীদ, ভর্তি কমিটির আহ্বায়ক ও ইংরেজি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মোহাম্মদ শামসুল কবির, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. শামীম আল আজিজ লেলিন, সিএসই বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. আরিফ আহমদ, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক রেবেকা সুলতানা চৌধুরী, আইন ও বিচার বিভাগের প্রধান সহকারী অধ্যাপক তাসনুবা জাহানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নূর জাহান, পরীক্ষা নিয়ন্ত্রক মো. লিয়াকত শাহ ফরিদী ও পরিচালক (অর্থ) অশোক রঞ্জন চৌধুরী ভর্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন এডমিশন ফেয়ার আয়োজক কমিটির আহবায়ক, সহযোগী অধ্যাপক মো. শামসুল কবির। উপাচার্য প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস বলেন, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ মধ্যবিত্ত অভিভাবকদের আর্থিক সক্ষমতা বিবেচনা করে এই এডমিশন ফেয়ারে শিক্ষার্থীদের বিশেষ আর্থিক সুবিধা দিচ্ছে। তিনি আশা প্রকাশ করেন সকল ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী এডমিশন ফেয়ারে প্রদত্ত এই সুবিধা গ্রহণ করে নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবেন।
সকাল ১০টা থেকে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর শেখঘাটস্থ ক্যাম্পাস ছাত্র-ছাত্রী ও অভিবাকদের পদচারণায় মুখরিত হয়ে উঠে। ভর্তি মেলায় বিভিন্ন বিভাগের প্রধানগণ ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী ও তাদের অভিবাবকবৃন্দকে স্বাগত জানান এবং নিজ নিজ বিভাগ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেন।
এডমিশন ফেয়ার উপলক্ষে বিশেষ ছাড় ঘোষণা করা হয়েছে। ভর্তিতে ৪০ শতাংশ ও টিউশন ফিতে ৩০ শতাংশ বিশেষ ছাড় দেওয়া হচ্ছে।   প্রেস বিজ্ঞপ্তি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com