হবিগঞ্জে পুকুরে গোসল করতে নেমে ডুবে মারা গেছেন এক স্কুল ছাত্র। রবিবার (৩০ আগস্ট) দুপুরে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের পুকুরে এ ঘটনা ঘটেছে।
নিহত স্কুল ছাত্র মীর আব্দুল মোমিন (১২)। তিনি হবিগঞ্জ শহরের শ্যামলী এলাকার মৃত মীর বারেকের ছেলে।
জানা যায়, রবিবার (৩০ আগস্ট) দুপুরে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের পুকুরে গোসল করতে নামে ওই শিক্ষার্থী। একপর্যায়ে সে পানিতে ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালিয়ে তাকে উদ্ধার করেন। পরে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত স্কুল ছাত্রের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।