শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বর্ণাঢ্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন! ভক্তদের মিলনমেলা দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির সেবাপ্রত্যাশীর গালে চড়! সিলেট নির্বাচন অফিসে তোলপাড় হারিছ চৌধুরী ৫ম মৃত্যু বার্ষিকীতে কানাইঘাটে মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত ওসমানী মেডিকেলে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি-প্রস্থান নিশ্চিত করতে কঠোর নির্দেশনা কানাইঘাটে এক যুবতিকে ১০ দিন আটক রেখে পালাক্রর্মে ধর্ষন, গ্রেফতার-১ পর্যটন কেন্দ্র জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ছাতা বিতরণ জৈন্তাপুরে রাংপানি নদীতে টাস্কফোর্সের অভিযান, ১২ বারকি নৌকা জব্দ নতুন আঙ্গিকে যাত্রা শুরু উৎসব রেষ্টুরেন্ট’র ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন,  সভাপতি ছানু, সম্পাদক হারিছ ও সাংগঠনিক সম্পাদক কামাল কানাইঘাট পৌর বিএনপির উদ্যেগে দলের প্রতিষ্টাবার্ষিকী উদযাপিত ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন কানাইঘাটে বিএনপির ৪৮তম প্রতিষ্টাবার্ষিকীতে বর্ণাট্য আনন্দ শোভাযাত্রা গুচ্ছগ্রাম ফুটবল প্রিমিয়ার লীগের জমকালো ফাইনাল সম্পন্ন আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু ভক্তদের যে সুখবর দিলেন রাশমিকা তারকা অলরাউন্ডারের ইনজুরিতে বিপাকে টিম ইন্ডিয়া কে পাচ্ছেন মেসির ১০ নম্বর জার্সি? আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর নেপাল-তিব্বতে মৃতের সংখ্যা ছাড়াল ১০০০ ‘সম্পূর্ণ বিনামূল্যে কর্মী নিতে সম্মত হয়েছে মালয়েশিয়া’ কোম্পানীগঞ্জে ১সন্তানের জননী কে ধর্ষণের চেষ্টা থানায় অভিযোগ ‘নাগরিক প্রতিদিন’ বন্ধের ঘোষণা প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে জরুরি বার্তা ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২৩৭৭ মামলা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু দেশে ফিরল লিবিয়ায় বন্দী ১৭৪ বাংলাদেশি কোম্পানীগঞ্জে যুবদের জন্য ‘সবুজ ব্যবসা ও ক্লাইমেট অ্যাকশন’ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ
বিছনাকান্দিতে জব্দ পাথর লুট, টেন্ডারে অংশ নেয়নি কেউ

বিছনাকান্দিতে জব্দ পাথর লুট, টেন্ডারে অংশ নেয়নি কেউ

সবসময়.কম ডেস্ক :: সিলেটের বিছনাকান্দি কোয়ারি থেকে অবৈধভাবে লুট করা প্রায় আড়াই লাখ ঘনফুট পাথর জব্দ করেছিল টাস্কফোর্স। প্রায় ৩ কোটি টাকা মূল্যের এই পাথর রাখা হয়েছিল দুই ইউপি সদস্যের জিম্মায়। পাথর নিলামে বিক্রির জন্য দরপত্রও আহ্বান করেছিল খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি)। কিন্তু জব্দকৃত পাথর আগেই লুট হয়ে যাওয়ায় দরপত্রে অংশ নেয়নি কেউ। পাথর লুটের পর প্রস্তুতি নেওয়া হচ্ছে মামলা দায়েরের।

 

জানা গেছে, সিলেটের বিছনাকান্দি কোয়ারি থেকে স্থানীয় প্রভাবশালীরা বিপুল পরিমাণ পাথর লুট করে এলাকার বিভিন্ন বাড়ির আঙ্গিনা ও সড়কের পাশে মজুদ করে রাখেন। খবর পেয়ে গত ৩ নভেম্বর উপজেলা প্রশাসন, পুলিশ ও বিজিবির সমন্বয়ে গঠিত টাস্কফোর্স বিছনাকান্দি ও আনফরেরভাঙা নামক এলাকাসহ হাদারপার ও বিছনাকান্দি ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২ লাখ ৪৮ হাজার ৮০৯ ঘনফুট পাথর জব্দ করে।

 

জব্দকৃত পাথর হাদারপার ইউপি সদস্য জালাল উদ্দিন ও বিছনাকান্দি ইউপি সদস্য পাপলু মিয়ার জিম্মায় রাখা হয়। জব্দকৃত পাথর নিলামের জন্য গত ২০ ডিসেম্বর দরপত্র আহ্বান করা হয়। সিলেটের জেলা প্রশাসকের কার্যালয় ও খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি) থেকে ১ হতে ৭ জানুয়ারি পর্যন্ত দরপত্র ক্রয় ও ৮ জানুয়ারি জমাদানের শেষ তারিখ ধার্য্য করা হয়। কিন্তু নির্ধারিত তারিখের মধ্যে কেউ দরপত্র জমা দেয়নি।

 

সূত্র জানায়, দুই ইউপি সদস্যের জিম্মায় থাকাবস্থায় প্রকাশ্যে পাথর লুট শুরু হয়। পাথর দিয়ে ট্রাক ভর্তি করে উপরে বালুর আস্তরণ দিয়ে চুরি করে নিয়ে যাওয়া হয়। চুরি ঠেকাতে থানাপুলিশ কিংবা উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও কোন উদ্যোগ নেওয়া হয়নি। পাথর লুট প্রায় শেষ হওয়ার পর দুই ইউপি সদস্যকে দিয়ে মামলা করানোর উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন।

 

ইউএনও’র দায়িত্বে থাকা এসিল্যান্ড দুই ইউপি সদস্য বাদী হয়ে থানায় মামলা দায়ের কথা বললেও গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমদ জানিয়েছেন, রবিবার সন্ধ্যা পর্যন্ত কোন মামলা হয়নি। অভিযোগ উঠেছে জিম্মাদার দুই ইউপি সদস্য, পুলিশ ও প্রশাসনের লোকজনের ছত্রচ্ছায়ায়ই প্রায় ৩ কোটি টাকা মূল্যের এই পাথর লুট হয়েছে।

 

হাদারপার ইউপি সদস্য জালাল উদ্দিন জানান, তার জিম্মায় ৭৮ হাজার ঘনফুট পাথর ছিল। পাথর চুরি ঠেকাতে না পেরে তিনি ২ জানুয়ারি জিম্মাদারিত্ব থেকে অব্যাহতি নিতে আবেদন করেন। এছাড়া বিভিন্ন সময় তিনি এসিল্যান্ডকে চুরি ঠেকাতে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানালেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি। চুরির ঘটনায় ৯ জানুয়ারি তিনি থানায় অজ্ঞাতদের আসামী করে মামলা করেন। ইউপি সদস্য জালাল উদ্দিন জানান, তার জিম্মায় থাকা পাথরগুলোর মধ্যে ৪-৫ হাজার ঘনফুট অবশিষ্ট রয়েছে। বাকি পাথর চুরি হয়ে গেছে।

 

এ ব্যাপারে জানতে অপর জিম্মাদার বিছনাকান্দি ইউপি সদস্য পাপলু মিয়াকে ফোনে পাওয়া যায়নি।

 

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ সরকার তোফায়েল জানান, চুরির ঘটনায় এখনো কোন মামলা হয়নি। তবে অজ্ঞাতদের আসামী করে একটি মামলার প্রস্তুতি চলছে। পাথর চুরির বিষয়টি পুলিশ জানতো কি-না এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, পুলিশ আগে অবগত হলেও বিশাল একটি এলাকার বিভিন্ন স্থানে পাথরগুলো জব্দ করে রাখা হয়েছিল। তাই পুলিশের পক্ষ থেকে এগুলো পাহারা দেওয়া সম্ভব হয়নি।

 

এ ব্যাপারে গোয়াইনঘাটের সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুল ইসলাম জানান, জব্দকৃত পাথর নিলামের জন্য দরপত্র আহ্বান করা হলেও কেউ অংশ নেয়নি। পাথর চুরির খবর পেয়ে বিএমডিকে জানানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com