মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে কঠোর নিরাপত্তা, মাঠে এসএমপির ১২০০ সদস্য সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে ফ তা র অর্ধশত দুদকের তলবে হাজির হননি সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সিলেটে বাসায় গিয়ে পে/টা/নো ছাত্রলীগ নেতাকে গ্রে প্তা রের আশ্বাস এমপি লুনার নারীদের গোসলের ভিডিও ধারণ, সংঘর্ষে আহত অর্ধশত দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : জোনায়েদ সাকি চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে : নাসীরুদ্দীন পাটওয়ারী ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ততা, ২৪০ নগরিকের সম্পত্তি জব্দ করল ইরান মঙ্গলবার সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল র‌্যাবের কব্জায় মোল্যা, সিলেটে উদ্ধার কলেজ ছাত্রী শাবিতে নারী শিক্ষার্থীকে উ/ত্ত্য/ক্ত, বহিরাগত আ ট ক সিলেটের সেই মাদ্রাসা শিক্ষকের অ*প*কর্মে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অন্ধকারে সিলেটে চারজনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি শতাধিক মৌলভীবাজারে ১৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ৩ শাবিতে ৭৯ কোটি টাকার দুই ভবনে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ MOTM পুরস্কার ডেভিড রায়াকে দিয়ে দিলেন ব্রুনো! নতুন ব্র্যান্ড এমবাপ্পের গোল উদযাপন! ডিসেম্বরেই মিমির সুখবর! এমবাপ্পের জোড়া গোলে বড় জয় রিয়াল মাদ্রিদের অগোছালো এক নগরে বাস শাঁখের করাত অটোরিকশা, ২ বছরেই লাগামছাড়া যে শহর শুধু জায়গা নয়, অভ্যাসও ফুটপাথ দখলে মানুষ সড়কে সিলেটের জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ওয়াসিফুরকে সংবর্ধনা প্রদান কানাইঘাট সমিতির উদ্যেগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কানাইঘাট উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানদের সাথে এমপি’র মতবিনিময় সবচেয়ে বড় উৎপাদনকারী হয়েও যুক্তরাষ্ট্র থেকে গ্যাস কিনছে কাতার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশগ্রহণ, ৩২ জন গ্রেফতার তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী শাহবাগ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার
মৌলভীবাজারে ১৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ৩

মৌলভীবাজারে ১৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ৩

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির অভিযানে প্রায় ১৬ লাখ ৭২ হাজার টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। এ সময় একটি ট্রাকসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

 

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ওবায়দুল্লাহর নেতৃত্বে পুলিশের একটি দল শেরপুর চত্বরে অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি ট্রাকের গতিরোধ করে তল্লাশি চালানো হয়।

 

পরে ট্রাকটির ভেতর থেকে বিপুল পরিমাণ ভারতীয় ফুসকা ও বিভিন্ন ধরনের পণ্য উদ্ধার করা হয়। পুলিশের হিসাব অনুযায়ী, জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৭২ হাজার টাকা।

 

অভিযানকালে ভারতীয় এসব পণ্য পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন যশোরের কোতোয়ালি থানার বসুন্দিয়া এলাকার আমিনুর রহমান (৪০), সাগর হোসেন (২৪) এবং সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি এলাকার রুবেল মিয়া (২৮)।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রাকটি আটক করা হয়। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে এসব ভারতীয় পণ্য পাওয়া যায়। জব্দ করা পণ্য ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫ডি/২৫বি(বি) ধারায় মৌলভীবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার পর গ্রেপ্তার তিন আসামিকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

 

পুলিশ জানিয়েছে, চোরাচালান প্রতিরোধে সীমান্তবর্তী এলাকাসহ মহাসড়কে তাদের অভিযান অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com