শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
চার লেন প্রকল্পের বাইরে, তবুও কাটা হচ্ছে টিলাগড়-সুরমা গেইটের শত শত গাছ সড়ক দুর্ঘটনা কমাতে সিলেটে শিক্ষার্থীদের সচেতনতামূলক সেমিনার সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ও সাবেক সিলেট জেলা ছাত্রদলের সদস্য ফাহিম আহমদের অভিনন্দন সিলেটে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শনে সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস গোয়াইনঘাট সীমান্তে বিজিবির অভিযান, ৬০ লাখ টাকার পণ্য জব্দ কানাইঘাটের লক্ষীপ্রসাদপূর্ব ইউপি জাসাসের কমিটি অনুমোদন ব্যাটারি চালিত রিকশার রোড পারমিট ও ১০ দফা দাবিতে দুই সিটি কর্পোরেশনে স্মারকলিপি পেশ উচ্চ বেতনের প্রলোভনে ভারতে পাচারকালে জাফলং সীমান্ত থেকে নারীসহ আটক ৭ সিলেটে জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে মুসলিম চ্যারিটি ইউকে’র নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান গোয়াইনঘাটের ওসির চাঁদাবাজির রামরাজত্ব লন্ডনে গহরপুর অ্যাসোসিয়েশন ইউকের নতুন সভাপতি ইমরান আলী রাজাগঞ্জ ইউপি জাসাসের অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ধ্বংস ২৭ বালুবাহী নৌকা সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টারশেলটি ধ্বংস করলো সেনাবাহিনী জাফলংয়ে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার মোগলগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী গোলাম কিবরিয়ার সমর্থনে মতবিনিময় সভা কানাইঘাটের দিঘীরপাড় ইউপি জাসাসের কমিটি অনুমোদন গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: ৮ ড্রেজার ধ্বংস মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস আর্জেন্টিনার জার্সিতে মেসির বিদায়ী ম্যাচের তারিখ ঘোষণা আসছে শফি মণ্ডলের গান লস অ্যাঞ্জেলেসে সংবাদ সংগ্রহের হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩ ইরানে উড্ডয়নের পর বিমানের ছাদ খুলে পড়ল, আতঙ্ক যাত্রীদের রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনা বর্জন করল সিলেট মহানগর বিএনপি ২৫ জেলায় তাপপ্রবাহ, আজ কমতে পারে গরম এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা সিলেট গ্যাস ফিল্ডস: টেন্ডারে বাধা দিলেন ছাত্রদল নেতা! গোলাপগঞ্জে ঘাস দিয়ে ঢাকা ছিল আসিদ আলীর লা শ
চার লেন প্রকল্পের বাইরে, তবুও কাটা হচ্ছে টিলাগড়-সুরমা গেইটের শত শত গাছ

চার লেন প্রকল্পের বাইরে, তবুও কাটা হচ্ছে টিলাগড়-সুরমা গেইটের শত শত গাছ

Oplus_131072

শাহরিয়ার চৌধুরী:::

সিলেট-তামাবিল মহাসড়কের টিলাগড় থেকে সুরমা গেইট পর্যন্ত অংশে সারি সারি গাছ কেটে ফেলা হচ্ছে। অভিযোগ উঠেছে, চার লেন প্রকল্পের অজুহাতে এই গাছগুলো কাটা হলেও ওই অংশটি চার লেন প্রকল্পের আওতাভুক্ত নয়।

 

সিলেট নগরের টিলাগড়কে তামাবিল মহাসড়কের প্রবেশদ্বার হিসেবে বিবেচনা করা হয়। বর্তমানে দুই লেনের এই মহাসড়কটি ভবিষ্যতে চার লেনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। তবে সংশ্লিষ্ট প্রকল্প অনুযায়ী চার লেনের কাজ শুরু হওয়ার কথা সুরমা গেইট এলাকা থেকে। ফলে টিলাগড় থেকে সুরমা গেইট পর্যন্ত অংশটি প্রকল্পের বাইরে রয়েছে।

 

সরেজমিনে দেখা গেছে, টিলাগড় থেকে সুরমা গেইট পর্যন্ত মহাসড়কের দুই পাশে ইতোমধ্যে বিপুলসংখ্যক গাছ কেটে ফেলা হয়েছে। সড়কের পাশে পড়ে আছে কাটা গাছের গুঁড়ি ও বড় বড় অংশ। এরই মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে গাছের ডালপালা ও ছোট অংশ। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে মহাসড়কের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি পথচারী ও যাত্রীদের ছায়া দিয়ে আসছিল এসব গাছ।

 

গাছ কাটার কাজে নিয়োজিত ঠিকাদার আয়নাল হক জানান, সুরমা গেইট পর্যন্ত তিনি ইতোমধ্যে ৭০০টির বেশি গাছ কেটেছেন। আরও গাছ কাটার কাজ চলছে। বন বিভাগের নির্দেশনা অনুযায়ী এসব গাছ কাটা হচ্ছে বলেও জানান তিনি।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়ক দক্ষিণ সুরমার লালাবাজার থেকে শহরের দিকে না এসে ডানদিকে মোড় নিয়ে পীর হবিবুর রহমান চত্বর ও শাহপরাণ সেতু হয়ে সুরমা গেইট এলাকায় পৌঁছাবে।

 

সেখান থেকে মহাসড়কটি তামাবিল সড়কের সঙ্গে যুক্ত হয়ে চার লেনে উন্নীত হওয়ার কথা রয়েছে। এ কারণে তামাবিল মহাসড়কের চার লেন প্রকল্পের কাজ সুরমা গেইট এলাকা থেকেই শুরু হওয়ার কথা।

 

এদিকে বন বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আবেদনের ভিত্তিতেই মহাসড়কের দুই পাশের গাছ কাটা হচ্ছে। এমনকি প্রকল্পের বাইরের অংশের গাছও কাটা হচ্ছে বলে স্বীকার করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

 

সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা আবদুর রহমান বলেন, “সওজের আবেদনের প্রেক্ষিতেই মহাসড়কের দুই পাশের গাছ কাটা হচ্ছে। তাই প্রকল্পের বাইরের ছোট অংশের গাছও কাটা হচ্ছে। এসব গাছ সামাজিক বনায়নের আওতায় লাগানো হয়েছিল।

 

তবে বন বিভাগের এই বক্তব্যের সঙ্গে একমত নয় সওজ। সিলেট সওজের নির্বাহী প্রকৌশলী খায়রুল বাশার মো. সাদ্দাম হোসেন বলেন, টিলাগড় থেকে সুরমা গেইট পর্যন্ত অংশটি চার লেন প্রকল্পের আওতায় নেই। ফলে ওই অংশের গাছ কাটার প্রয়োজনও ছিল না।

 

তিনি আরও বলেন, “এই অংশের গাছ কাটার জন্য বন বিভাগকে সওজের পক্ষ থেকে কোনো আবেদন করা হয়নি। তারা কেন গাছ কাটছে, বিষয়টি আমাদের বোধগম্য নয়।

 

এদিকে গাছ কাটার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন পরিবেশকর্মীরা। সিলেটের পরিবেশ আন্দোলনের সংগঠক আব্দুল করিম কিম বলেন, উন্নয়নের নামে বিভিন্ন সময় গাছ কাটার ঘটনা ঘটলেও গাছ সংরক্ষণের উদ্যোগ খুব কমই দেখা যায়। সিলেট-তামাবিল মহাসড়কে গাছ কাটার ঘটনাও এরই ধারাবাহিকতা বলে মন্তব্য করেন তিনি।

 

স্থানীয়দের দাবি, উন্নয়ন প্রকল্পের প্রয়োজনীয়তার সঙ্গে সমন্বয় করে গাছ কাটার সিদ্ধান্ত নেওয়া উচিত। প্রকল্পের আওতাবহির্ভূত এলাকায় কেন শত শত গাছ কাটা হচ্ছে, সেটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com