শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
ব্রিটেনে জমে উঠেছে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের দ্বি-বার্ষিক নির্বাচন চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭ বছর পূর্তিতে ‘বৈচিত্র্যের উৎসব’ কমলগঞ্জে বৃক্ষরোপন ও চারা বিতরণ কমলগঞ্জে স্কুল ব্যাগ ও টিফিন বক্স বিতরণ এপেক্স ক্লাব অব সাউথ সুরমার উদ্যোগে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনে অনুদান প্রদান জৈন্তাপুরের চিকনাগুলে সড়কের দুই পাশে উচ্ছেদ অভিযান স্কলার্সহোম শিবগঞ্জ শাখায় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত গোয়াইনঘাট প্রেসক্লাব নির্বাচন: মনোনয়ন চূড়ান্ত, ভোট ৯ অক্টোবর গোয়াইনঘাট সীমান্তে শটগান-গুলি ও মদসহ কোটি টাকার পণ্য জব্দ গোয়াইনঘাট প্রেসক্লাব নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন আবুল হোসেন স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসে ‘ইংলিশ ডিবেট কম্পিটিশন-২০২৬’ অনুষ্ঠিত বিশ্বনাথে বিনামূল্যে সাড়ে ৫ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দিল ওয়ান পাউন্ড হসপিটাল হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ১৩৪৯ আইনশৃঙ্খলার উন্নতি হলে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়বে : বাণিজ্য মন্ত্রী কানাইঘাটে ২২ পিস ইয়াবা সহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠানে বক্তারা সিলেটে ১৫৪ পেশাজীবী চালককে রিফ্রেশার প্রশিক্ষণ চুনারুঘাটে আইন-শৃঙ্খলা কমিটি ও উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক ফয়ছল কাদির গুরুতর অসুস্থ সিলেট জেলা যুবদল নেতা কায়সার আহমদ পাপ্পু : দোয়া কামনা জৈন্তাপুরে রাতভর অভিযান, অবৈধ ‘বোমা মেশিন’ জব্দ, ৮০ হাজার টাকা জরিমানা কানাইঘাট লক্ষীপ্রসাদপূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা অনুষ্ঠিত জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে কানাইঘাটে আনন্দ মিছিল নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে ৩৪ নম্বর ওয়ার্ড যুবদলের আনন্দ মিছিল গোয়াইনঘাটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র কমিটি গঠন বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জাফলংয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সিলেটে হাজার হাজার মেয়াদোত্তীর্ণ সিএনজি অটোরিকশা দাপিয়ে বেড়াচ্ছে রাস্তায় ! গোয়াইনঘাট প্রেসক্লাবের উন্নয়নে হাজী সয়ফুল্লাহ সেবা ফাউন্ডেশনের অনুদান দলদলী যুব সংঘের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭ বছর পূর্তিতে ‘বৈচিত্র্যের উৎসব’

চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭ বছর পূর্তিতে ‘বৈচিত্র্যের উৎসব’

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :: হবিগঞ্জের চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘বৈচিত্র্যের উৎসব’।

 

শুক্রবার ( ২ অক্টোবর) বিকেলে পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ খান খৈয়াম, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এস এম ফয়সল এবং হবিগঞ্জের জেলা প্রশাসক ড. ডি এম সফররাজ।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সালাউদ্দিন আহমেদ।

 

পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের পর উৎসবের অংশ হিসেবে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি চুনারুঘাট উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে সাহিত্য-সংস্কৃতির বিভিন্ন অঙ্গনের ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

 

এ সময় চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী এবং চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

উৎসব উপলক্ষে চুনারুঘাটে সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যের এক প্রাণবন্ত মিলনমেলার সৃষ্টি হয়। দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীলতার বিভিন্ন দিক তুলে ধরা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

 

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেন, “চুনারুঘাটের সাহিত্য ও সংস্কৃতির উন্নয়নে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।”

 

সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ খান খৈয়াম বলেন, “সাংবাদিক সালেহ আমাদের প্রিয় মানুষ। তাঁর সংস্কৃতি চর্চার উদ্যোগকে আমরা ধন্যবাদ জানাই।”

 

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, “অল্প আয়োজনের মধ্যেও আমরা যে সুস্থ ও সুন্দর সাংস্কৃতিক চর্চার চিত্র দেখতে পেয়েছি, তা সারা দেশের জন্য একটি মডেল হিসেবে ব্যবহার করা যেতে পারে।” এ বিষয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতি তিনি আহ্বান জানান। একই সঙ্গে চুনারুঘাটের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতারও আশ্বাস দেন তিনি।

 

৩৭ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘বৈচিত্র্যের উৎসব’ ঘিরে চুনারুঘাটে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যের এই আয়োজন স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক সাড়া পেলে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com