শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
ব্রিটেনে জমে উঠেছে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের দ্বি-বার্ষিক নির্বাচন চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭ বছর পূর্তিতে ‘বৈচিত্র্যের উৎসব’ কমলগঞ্জে বৃক্ষরোপন ও চারা বিতরণ কমলগঞ্জে স্কুল ব্যাগ ও টিফিন বক্স বিতরণ এপেক্স ক্লাব অব সাউথ সুরমার উদ্যোগে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনে অনুদান প্রদান জৈন্তাপুরের চিকনাগুলে সড়কের দুই পাশে উচ্ছেদ অভিযান স্কলার্সহোম শিবগঞ্জ শাখায় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত গোয়াইনঘাট প্রেসক্লাব নির্বাচন: মনোনয়ন চূড়ান্ত, ভোট ৯ অক্টোবর গোয়াইনঘাট সীমান্তে শটগান-গুলি ও মদসহ কোটি টাকার পণ্য জব্দ গোয়াইনঘাট প্রেসক্লাব নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন আবুল হোসেন স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসে ‘ইংলিশ ডিবেট কম্পিটিশন-২০২৬’ অনুষ্ঠিত বিশ্বনাথে বিনামূল্যে সাড়ে ৫ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দিল ওয়ান পাউন্ড হসপিটাল হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ১৩৪৯ আইনশৃঙ্খলার উন্নতি হলে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়বে : বাণিজ্য মন্ত্রী কানাইঘাটে ২২ পিস ইয়াবা সহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠানে বক্তারা সিলেটে ১৫৪ পেশাজীবী চালককে রিফ্রেশার প্রশিক্ষণ চুনারুঘাটে আইন-শৃঙ্খলা কমিটি ও উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক ফয়ছল কাদির গুরুতর অসুস্থ সিলেট জেলা যুবদল নেতা কায়সার আহমদ পাপ্পু : দোয়া কামনা জৈন্তাপুরে রাতভর অভিযান, অবৈধ ‘বোমা মেশিন’ জব্দ, ৮০ হাজার টাকা জরিমানা কানাইঘাট লক্ষীপ্রসাদপূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা অনুষ্ঠিত জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে কানাইঘাটে আনন্দ মিছিল নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে ৩৪ নম্বর ওয়ার্ড যুবদলের আনন্দ মিছিল গোয়াইনঘাটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র কমিটি গঠন বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জাফলংয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সিলেটে হাজার হাজার মেয়াদোত্তীর্ণ সিএনজি অটোরিকশা দাপিয়ে বেড়াচ্ছে রাস্তায় ! গোয়াইনঘাট প্রেসক্লাবের উন্নয়নে হাজী সয়ফুল্লাহ সেবা ফাউন্ডেশনের অনুদান দলদলী যুব সংঘের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ব্রিটেনে জমে উঠেছে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের দ্বি-বার্ষিক নির্বাচন

ব্রিটেনে জমে উঠেছে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের দ্বি-বার্ষিক নির্বাচন

Oplus_131072

বিশ্বনাথ প্রতিনিধিঃ
সুদূর ব্রিটেনে জমে উঠেছে সিলেটের বিশ্বনাথ উপজেলার সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬।

 

আগামী ১৮ অক্টোবর রবিবার লন্ডন শহরে অনুষ্ঠিত হবে বহুল প্রত্যাশীত এই নির্বাচন। জজ বেলায়েত হোসেন, এ কে এম ই্য়াহইয়া, অধ্যাপক নুরুল ইসলাম, আবুল কাহার আলী ও অধ্যাপক আব্দুল মতিন সমন্বয়ে ৫ সদস্য বিশিষ্ঠ একটি নির্বাচন কমিশন গঠন করা গঠন করা হয়েছে। ৮০৮ জন ট্রাস্টি তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থী নির্বাচিত করার জন্য অধির আগ্রহে অপেক্ষায় আছেন। আর প্রার্থীরাও ভোটারদের মন জয় করতে বিরামহীনভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এবারের নির্বাচনে দুটি প্যানেলের হয়ে ১৭টি পদের জন্য ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। নির্বাচনে মিছবাহ-মোহাব্বত-নেছার ও গোলজার-কুদ্দুছ-মনির নামে দুটি প্যানেল অংশ নিচ্ছে।

উভয় প্যানেলই নবীণ-প্রবীণ ও অভিজ্ঞদের সমন্বয়ে প্রার্থী দিয়েছেন। এছাড়া নিজ নিজ প্যানেলের লক্ষ্য উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ম্যানুফেস্ট প্রকাশ করেছেন এবং প্রার্থীরা বিভিন্ন সভায় চমকপদ বক্তব্য ও নানান প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করতে প্রাণপন চেষ্ঠা চালাচ্ছেন। উভয় প্যানেলের প্রচারণার অংশ হিসেবে ব্রিটেনের বড় রড় শহরে প্যানেল পরিচিতি অনুষ্ঠান করেছেন। আর বিলেতের মাটিতে বিশ্বনাথী এই সর্ববৃহৎ এবং সফল এই সংগঠনের নির্বাচনের বিষয়ে অন্যান্য কমিউনিটিতেও সরব আলোচনা চলছে।

 

ব্রিটেনে প্রবাসী বিশ্বনাথীরা এখন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনী জরে আক্রান্ত। উভয় প্যানেলের সাথে সিনিয়র ট্রাস্টিরাও প্রচারণায় বিভিন্ন শহরে ছুটে বেড়াচ্ছেন। সর্বশেষ খবর অনুযায়ী ১৭টি পদের মধ্যে অন্তত ১০টি পদে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হবে। অতিতের মত এবারের নির্বাচনে প্যানেলগুলোর নির্ধারিত প্রতিক না থাকায় ট্রাস্টিরা উভয় প্যানেল থেকে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করার সুযোগ পাবেন। সর্বশেষ নির্বাচনেও দুটি প্যানেলে অংশ নেয়। ফলাফলে দেখাগেছে, এক প্যানেল থেকে ১০টি পদে ও অপর প্যানেল থেকে ৭টি পদে প্রার্থীরা বিজয়ী হন।

 

এবারও কি উভয় প্যানেল থেকে প্রার্থীরা বিজয়ী হবেন না পুরো প্যানেল নিরঙ্কুষ বিজয় লাভ করবে। তা এখন দেখার বিষয়। ব্রিটেনে বিশ^নাথী কমিউনিটি তথা বাংলাদেশী কমিউনিটির কাছে এই নির্বাচন এখন সবচেয়ে আলোচনার বিষয়। ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত এই সংগঠন ইতিমধ্যে প্রায় ১২ কোটি টাকার স্থায়ী মূলধনের মুনাফা দিয়ে গত ৩২ বছরে বিশ্বনাথের শিক্ষার প্রসারে এক অসামান্য অবদান রেখেছে। এ কারণে বিলেতের মাটিতে বিশ্বনাথী এই সংগঠন শিক্ষার কল্যাণে এক রোল মডেল।
আগামী ২০২৬-২০২৮ সালের নির্বাচনের জন্য নিম্নলিখিত দুটি প্যানেলের ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।

 

এরমধ্যে গত কমিটির ১১ জন বিজয়ী প্রার্থী এবারও দুটি প্যানেলে অংশ নিচ্ছেন। প্যানেল দুটি হচ্ছে, মিছবাহ-মোহাব্বত-নেছার প্যানেলে চেয়ারপার্সন পদে মিছবাহ উদ্দিন, ভাইস-চেয়ারপার্সন পদে মো. আজম খান, আখলাকুর রহমান, জেনারেল সেক্রেটারি পদে মোহাম্মদ মোহাব্বত শেখ, এ্যাসিসট্যান্ট সেক্রেটারি পদে আব্দুর রহিম রঞ্জু, নূরুল আলম নাহিন, ট্রেজারার পদে নেছার আলী লিলু, এ্যাসিসট্যান্ট ট্রেজারার পদে আবুল হোসেন মামুন, প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি পদে মোহাম্মদ দৌলত হোসেন, ক্যালচারাল সেক্রেটারি পদে আব্দুর রব, ইসি মেম্বার পদে শামীম আহমদ, আব্দুল বাছিত রফি, আমিনুর রহমান, রুহেল মিয়া, মুহিত মিয়া, মো. কামরুজ্জামান ও আব্দুল হামিদ।

 

গোলজার-কুদ্দুছ-মনির প্যানেলে চেয়ারপার্সন পদে গোলজার খান, ভাইস-চেয়ারপার্সন পদে অধ্যাপক ফরিদ আহমদ, কবির মিয়া, জেনারেল সেক্রেটারি পদে আব্দুল কুদ্দুছ, এ্যাসিসট্যান্ট সেক্রেটারি পদে সিরাজুল ইসলাম, শরিফুল ইসলাম, ট্রেজারার পদে মনির আহমদ, এ্যাসিসট্যান্ট ট্রেজারার পদে তোফাজ্জুল আলম, প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি পদে খালেদ মাসুদ রনি, ক্যালচারাল সেক্রেটারি পদে মদরিছ আলী মফজ্জুল, ইসি মেম্বার পদে আজিজুর রহমান খান রাজু, গোলজার আহমদ ফয়ছল, মহি উদ্দিন পলাশ, আজিজুর রহমান রুমেল, রুহেল ইসলাম ও শামীম নুর নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন।

 

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের চেয়ারপার্সন পদপ্রার্থী মোহাম্মদ মিছবাহ উদ্দিন বলেন, আমি নির্বাচিত হলে বিশ্বনাথে একটি বিশ্বমানের স্কুল ও কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহন কবর।

 

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের চেয়ারপার্সন পদপ্রার্থী গোলজার খান বলেন, আমি নির্বাচিত হলে বিশ্বনাথে শিক্ষার প্রসারে এবং বেকার যুবক-যুবতীদের দক্ষ জনশক্তিতে পরিণত করতে প্রচেষ্ঠা চালাব।

 

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের জেনারেল সেক্রেটারি পদপ্রার্থী মোহাম্মদ মোহাব্বত শেখ বলেন, আমি নির্বাচিত হলে বিভিন্ন পরীক্ষার ফলাফল বৃদ্ধিতে এবং দক্ষ মানব সম্পদ গড়তে একটি ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নিব।

 

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের জেনারেল সেক্রেটারি পদপ্রার্থী আব্দুল কুদ্দুছ বলেন,ট্রাস্টের গৌরবময় ঐতিহ্য ধরে রাখতে এবং নতুন প্রজন্মকে শিক্ষার উন্নয়নে কাজ করতে উদ্বুদ্ধ করব।

বিশ্বনাথের আমতৈল বাজারে
ইউ/পি চেয়ারম্যান প্রার্থী
খছরু মিয়ার গণসংযোগ

 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেটের বিশ্বনাথের আমতৈল বাজারে শুক্রবার বিকেলে সবার সহযোগিতা, দোয়া ও সমর্থন চেয়ে গণসংযোগ করেছেন রামপাশা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো.খছরু মিয়া।

 

তিনি বাজারের প্রত্যেক ব্যবসায়ী, পথচারীসহ সর্বস্থরের মানুষের সাথে কুশল বিনিময় করে করে লিফলেট বিতরণ করেন। গণসংযোগে চেয়ারম্যান প্রার্থী খছরু মিয়া সাথে ছিলেন বিএনপি নেতা লাল মিয়া, শেরু মিয়া, গেদু মিয়া, আলা উদ্দিন, বৈরাগী বাজারের ব্যবসায়ী মানিক মিয়া, সমাজকর্মী জাকারিয়া, আলী হোসেন, আব্দুল মোবিন, সত্তার মিয়া, আব্দুল সালামসহ আমতৈল গ্রামের মুরব্বীয়ান ও যুবকেরা।

 

গণসংযোগ শেষে পদসভায় চেয়ারম্যান প্রার্থী খছরু মিয়া বলেন, গরীব-দু:খী মেহনতি মানুষের পাশে ছিলাম এবং ভবিষ্যতে থাকব।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com