সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে ৩৪ নম্বর ওয়ার্ড যুবদলের আনন্দ মিছিল গোয়াইনঘাটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র কমিটি গঠন বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জাফলংয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সিলেটে হাজার হাজার মেয়াদোত্তীর্ণ সিএনজি অটোরিকশা দাপিয়ে বেড়াচ্ছে রাস্তায় ! গোয়াইনঘাট প্রেসক্লাবের উন্নয়নে হাজী সয়ফুল্লাহ সেবা ফাউন্ডেশনের অনুদান দলদলী যুব সংঘের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মাকে মারধর করা সন্তানের করণীয় কী? ইসলামে কঠোর সতর্কবার্তা দমদমা–তুরুং সীমান্তে চোরাচালানের ‘লাইনম্যান’ কারা! শাহ সুন্দর (রহ.) মাজারের রাস্তা দখলের অভিযোগ, অবমুক্তের দাবি ইউপি সদস্য হয়ে জনগণের সেবা করতে চান হিল্লাল আহমেদ হেলাল বিশ্বনাথে আইডিয়াল সমাজসেবা পরিষদ বন্ধুয়া’র দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন চার লেন প্রকল্পের বাইরে, তবুও কাটা হচ্ছে টিলাগড়-সুরমা গেইটের শত শত গাছ সড়ক দুর্ঘটনা কমাতে সিলেটে শিক্ষার্থীদের সচেতনতামূলক সেমিনার সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ও সাবেক সিলেট জেলা ছাত্রদলের সদস্য ফাহিম আহমদের অভিনন্দন সিলেটে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শনে সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস গোয়াইনঘাট সীমান্তে বিজিবির অভিযান, ৬০ লাখ টাকার পণ্য জব্দ কানাইঘাটের লক্ষীপ্রসাদপূর্ব ইউপি জাসাসের কমিটি অনুমোদন ব্যাটারি চালিত রিকশার রোড পারমিট ও ১০ দফা দাবিতে দুই সিটি কর্পোরেশনে স্মারকলিপি পেশ উচ্চ বেতনের প্রলোভনে ভারতে পাচারকালে জাফলং সীমান্ত থেকে নারীসহ আটক ৭ সিলেটে জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে মুসলিম চ্যারিটি ইউকে’র নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান গোয়াইনঘাটের ওসির চাঁদাবাজির রামরাজত্ব লন্ডনে গহরপুর অ্যাসোসিয়েশন ইউকের নতুন সভাপতি ইমরান আলী রাজাগঞ্জ ইউপি জাসাসের অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ধ্বংস ২৭ বালুবাহী নৌকা সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টারশেলটি ধ্বংস করলো সেনাবাহিনী জাফলংয়ে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার মোগলগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী গোলাম কিবরিয়ার সমর্থনে মতবিনিময় সভা কানাইঘাটের দিঘীরপাড় ইউপি জাসাসের কমিটি অনুমোদন গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: ৮ ড্রেজার ধ্বংস
নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে ৩৪ নম্বর ওয়ার্ড যুবদলের আনন্দ মিছিল

নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে ৩৪ নম্বর ওয়ার্ড যুবদলের আনন্দ মিছিল

পারভেজ আহমদ :::সিলেট মহানগর যুবদলের ৩৪ নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নগরীর ৩৪ নম্বর ওয়ার্ডের খাদিমপাড়া পয়েন্ট থেকে আনন্দ মিছিলটি বের হয়। মিছিলটি খাদিমপাড়া পয়েন্ট থেকে শুরু হয়ে হিলভিউ টাওয়ারের মোড় প্রদক্ষিণ করে পুনরায় ৩৪ নম্বর ওয়ার্ড এলাকায় এসে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা নতুন কমিটির সভাপতি মির্জা সম্রাটসহ কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে পুরো এলাকা নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

সমাবেশে ৩৪ নম্বর ওয়ার্ড যুবদল নেতা এম এ কাদির বলেন, “আমরা অত্যন্ত আনন্দিত। যুবদলের প্রতিটি নেতাকর্মীকে সঙ্গে নিয়ে সংগঠনকে আরও সুসংগঠিত করতে আমরা মাঠে থাকব। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার আদায়ের আন্দোলনে যুবদল আগের চেয়ে আরও শক্তিশালী ভূমিকা পালন করবে।”

সমাবেশে বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবগঠিত কমিটির নেতৃত্বে যুবদলকে আরও গতিশীল ও ঐক্যবদ্ধ করে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। পাশাপাশি গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যুবদলের নেতাকর্মীরা সক্রিয় ভূমিকা পালন করবেন বলেও জানান বক্তারা।

আনন্দ মিছিল ও সমাবেশে মহানগর যুবদলের হুসেইন আহমদ, সুয়েব আহমদ চৌধুরী শুভ, হেলাল মিয়া, হোসেন আহমেদ, মুহিবুর রহমান, সেনাজ মিয়া, বুলবুল আহমেদ, মালেক আহমদ, রফিক মিয়া, কামাল আহমেদ, ছালেক মিয়া, ইমরান আহমদ অন্তর, রইছ মিয়া, সাহেদ আহমদ, রমজান মিয়া, মুস্তাফিজুর রহমান, আব্দুল করিম, আলম আহমদ, সোহেল, মিজান, রইস মিয়া, নূরউদ্দিন খান হাসান, আল আমিন, আব্দুল মালেক, সাহান আহমদ, সুমন মিয়া ও রুবেল আহমদসহ ৩৪ নম্বর ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com