বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে শাহাব উদ্দিন হত্যাকান্ডের সাথে জড়িত ৩জন আটক! নিহতের দাফন সম্পন্ন গোয়াইনঘাট প্রেসক্লাবে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ সিলেটে স্কুলছাত্রী উদ্ধার, গ্রে প্তা র ছাব্বির রোনালদোকে ৩০ দিনের নিষেধাজ্ঞা, ২৫৫ ইউরো জরিমানা ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ এআই ভিডিও নিয়ে ক্ষুব্ধ পরীমণি, বললেন ‘সোচ্চার হওয়া জরুরি’ ওটিটিতে ‘আইসক্রিম’ ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ২৬ অক্টোবর জাপান সফরে যাবেন প্রধানমন্ত্রী তথ্য না জানানোর কারণ জানতে সৌদিকে ফের চিঠি ‘সরকারের বার্তা এখানে অনেকটাই স্পষ্ট’, ইশরাকের পদত্যাগ প্রসঙ্গে মাহদী আমিন মসজিদে নববীতে এক মাসে ২ কোটির বেশি মুসল্লি-দর্শনার্থী ইতালিতেও বিক্ষোভ-সহিংসতা, মিলানে ৫০০ সেনা মোতায়েনের প্রস্তুতি সুদানে ধারাবাহিক ড্রোন হামলায় নিহত ১৬০ জনের বেশি কানাইঘাটে পূর্ব বিরোধের জের ধরে সিএনজি চালককে কুপিয়ে হত্যা গোয়াইনঘাটের১৩ নং বিছনাকান্দি ইউনিয়নে ঝারিখাল বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নে বরাদ্দ চান এলাকাবাসী কোম্পানীগঞ্জে ইউপি সদস্য পদপ্রার্থী আশিক মিয়া ভোটের মাঠে চুনারুঘাটে বানিজ্য মেলা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। আটক ৫ জনের ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান চুনারুঘাট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও গালিব চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা, মতবিনিময় সভা অনুষ্ঠিত শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে: ডিআইজি জাহাঙ্গীর সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজনের একজন শ্রমিক, অন্যজন ওমরাহ যাত্রী: প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটে দ্বিতীয়বারের মতো হলো কুমারী পূজা, ভক্তদের ঢল মোটর সাইকেল দুর্ঘটনা: হবিগঞ্জ ও সুনামগঞ্জে প্রাণ গেল দুই তরুণের জাফলং থেকে ছেড়ে আসা বাসে যা পেল পুলিশ এক পরিবর্তন নিয়ে ঢাকায় উইন্ডিজ রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর উদ্যোগের তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর গুলিতে আহত টাইগার শ্রফ, ব্যান্ডেজ ও ড্রেসিং করা প্রথম ছবি প্রকাশ্যে আমি মেয়র নির্বাচনের জন্য শতভাগ প্রস্তুত : ইশরাক একদিনে গ্রেফতার ২ হাজার ৩৯৭, আহত প্রায় এক হাজার পুলিশ ফ্রান্সের সহিংসতার জন্য অভিবাসীদের দায়ী করলেন ট্রাম্প
দোকান কর্মচারী হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন

দোকান কর্মচারী হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের ফেঞ্চুগঞ্জে এক কর্মচারী হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সিলেটের সিনিয়র দায়রা জজ মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন।

 

দন্ডপ্রাপ্তরা হলেন- মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ভোলারকান্দি গ্রামের মৃত দছির আলীর ছেলে শাকিল (২০) ও একই গ্রামের মিয়াধনের ছেলে সুমন আহমদ (২২)।

 

আদালত সূত্র জানায়, ২০২২ সালের ২০ জুলাই রাত পৌনে ১২টার দিকে ঋষিকেশ দে’র দোকানে ঢুকে কর্মচারি সজল বিশ্বাসকে গলায় গামছা পেঁচিয়ে হত্যার পর মরদেহ দোকানের মেঝেতে ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় দোকান মালিক ঋষিকেষ দে বাদি হয়ে একটি হত্যা মামলা করেন। ঘটনার পর সাক্ষীদের দেওয়া তথ্যানুসারে ঘিলাছড়া আশ্রয়ণ প্রকল্প এলাকা থেকে শাকিল, সুমন, জিপু ও জুবেলকে পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পুলিশ।

 

মামলার তদন্ত কর্মকর্তা শাকিল ও সুমনকে অভিযুক্ত করে ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন এবং শিশু আতিক মিয়া, জিপু মিয়া ও জুবেল মিয়ার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় দোষীপত্র বিচারার্থে শিশু আদালতে দাখিল করেন।

 

চলতি বছরের ১৮ জুন আসামি শাকিল ও সুমন মিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। দীর্ঘ শুনানিতে ৩০ জন সাক্ষীর মধ্যে ১৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এ রায় ঘোষণা করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com