রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কোম্পানীগঞ্জে অবৈধ বালু-পাথর উত্তোলন: মোবাইল কোর্টে ৮ জনের কারাদণ্ড এটিএন নিউজ ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডে দেশসেরা সিলেটের স্নেহা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০ তম কারাবন্দি দিবস ইরানে নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১৩শ’ যুদ্ধের মধ্যে ভূমিকম্পে ফের কাঁপল ইরান ওসমানীনগরে দুপক্ষের সংঘর্ষে, প্রাণ গেলো যুবকের হবিগঞ্জে বিজিবির অভিযানে ৫৫ কেজি গাঁজা ও ৮টি ভারতীয় গরু জব্দ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া নয় দিনের ব্যবধানে একই কায়দায় দুই ছিনতাই কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: আরিফুল হক চৌধুরী রমজান উপলক্ষে অসহায়দের পাশে হেল্পিং হ্যান্ডস জকিগঞ্জে গ্রে*প্তা*র- ৩, জ*ব্দ মাদকের বিশাল চালান সরি! প্রতিবেশী আরব দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে হচ্ছে,’ জানালো ইরান জীবন দেব, কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দেবোনা: জামায়াত আমির ফেসবুকে প্রেম, সুনামগঞ্জে গিয়ে ধর্ষিত সিলেটের তরুণী শনিবার যেসব এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে কারণে এএসপি জহিরুল ক্লোজড দল ছাড়লেন সিলেটের জামায়াত নেতা, আমীরকে চিঠি জকিগঞ্জে ই য়া বা র চালান নিয়ে বসেছিলেন ক্যাফেতে, পুলিশ ধরল ৩ জনকে শাহজালাল (রহ.) ব্যবহৃত সামগ্রী জাদুঘরে সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের সড়কে ঝরল পুলিশের প্রাণ কানাইঘাটে অটো রাইস মিলে ভয়াবহ অ*গ্নি*কাণ্ড, দেড় কোটি টাকার ক্ষতি হঠাৎ বিক্ষোভের ডাক জামায়াতের ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু মাাধবপুরে ট্রাকভর্তি পাথরের নিচে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ দোয়ারাবাজারে টাকার লোভে নদীর পাড় বিক্রি: সোনালীচেলার ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম মধ্যনগরে সরকারি জমি থেকে মাটি বিক্রির অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে ফেব্রুয়ারিতে সড়কে ৪৪৭ জনের প্রাণহানী
সিলেট শামসুদ্দিন হাসপাতালে নিয়োগের নামে প্রতারণা

সিলেট শামসুদ্দিন হাসপাতালে নিয়োগের নামে প্রতারণা

সবসময় ডেস্ক :: সিলেটের প্রাচীন চিকিৎসা কেন্দ্র ও একমাত্র করোনা আইসোলেসন সেন্টার সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে ১৭ হাজার টাকা বেতন স্কেলে লোকবল নিয়োগ দেয়া হবে- এমন প্রচারণা চালানো হলেও নিয়োগের ব্যাপারে কিছুই জানে না হাসপাতাল কর্তৃপক্ষ।

 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়টি নজরে আসলে শহীদ শামসুদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ থানায় জিডি করে। বুধবার (১৫ নভেম্বর) সিলেট কোতোয়ালি মডেল থানায় জিডিটি করেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ মিজানুর রহমান।

 

জিডিতে (নং-১৩৬৯) উল্লেখ করা হয়- সামাজিক যোগাযোগ মাধ্যমে সিলেট জব নামের একটি সাইটে বেলাল খান রাজ নামের এক ব্যক্তি “সিলেট সদর হসপিটালের টিকিট কাউন্টারের জন্য টিকেটম্যান পদে দুইজন মেয়ে নেয়া হবে। বেতন ১৭ হাজার টাকা। ফোন-০১৩০৮৯৫০৭××।” এমন নিয়োগ প্রচারণার বিষয়ে হাসপাতার কর্তৃপক্ষের কোনো সংশ্লিষ্টতা নেই। এধরণের পোষ্ট প্রদানের ফলে হাসপাতালের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে।

 

২০২৩/৬৬৪ স্মারক মুলে করা জিডির একটি অনুলিপি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বরাবরে প্রেরণ করা হয়।

 

সিলেট জব সাইটে নিয়োগের পোষ্টকারী বেলাল খান রাজ এর নাম্বারে কল দিলে এক ব্যক্তি রিসিভ করে কথা না বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। পরে একাধিক বার কল দিলে আর সারা দেয়নি।

 

এ বিষয়ে ডা. মোহাম্মদ মিজানুর রহমান বলেন, বুধবার সন্ধ্যায় ফেসবুকে এমন পোষ্ট দেখে পরদিন থানায় জিডি করি। প্রতারককে আইনের আওতায় আনতে তিনি পুলিশ প্রশাসনকে আহবান জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com