শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বর্ণাঢ্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন! ভক্তদের মিলনমেলা দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির সেবাপ্রত্যাশীর গালে চড়! সিলেট নির্বাচন অফিসে তোলপাড় হারিছ চৌধুরী ৫ম মৃত্যু বার্ষিকীতে কানাইঘাটে মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত ওসমানী মেডিকেলে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি-প্রস্থান নিশ্চিত করতে কঠোর নির্দেশনা কানাইঘাটে এক যুবতিকে ১০ দিন আটক রেখে পালাক্রর্মে ধর্ষন, গ্রেফতার-১ পর্যটন কেন্দ্র জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ছাতা বিতরণ জৈন্তাপুরে রাংপানি নদীতে টাস্কফোর্সের অভিযান, ১২ বারকি নৌকা জব্দ নতুন আঙ্গিকে যাত্রা শুরু উৎসব রেষ্টুরেন্ট’র ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন,  সভাপতি ছানু, সম্পাদক হারিছ ও সাংগঠনিক সম্পাদক কামাল কানাইঘাট পৌর বিএনপির উদ্যেগে দলের প্রতিষ্টাবার্ষিকী উদযাপিত ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন কানাইঘাটে বিএনপির ৪৮তম প্রতিষ্টাবার্ষিকীতে বর্ণাট্য আনন্দ শোভাযাত্রা গুচ্ছগ্রাম ফুটবল প্রিমিয়ার লীগের জমকালো ফাইনাল সম্পন্ন আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু ভক্তদের যে সুখবর দিলেন রাশমিকা তারকা অলরাউন্ডারের ইনজুরিতে বিপাকে টিম ইন্ডিয়া কে পাচ্ছেন মেসির ১০ নম্বর জার্সি? আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর নেপাল-তিব্বতে মৃতের সংখ্যা ছাড়াল ১০০০ ‘সম্পূর্ণ বিনামূল্যে কর্মী নিতে সম্মত হয়েছে মালয়েশিয়া’ কোম্পানীগঞ্জে ১সন্তানের জননী কে ধর্ষণের চেষ্টা থানায় অভিযোগ ‘নাগরিক প্রতিদিন’ বন্ধের ঘোষণা প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে জরুরি বার্তা ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২৩৭৭ মামলা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু দেশে ফিরল লিবিয়ায় বন্দী ১৭৪ বাংলাদেশি কোম্পানীগঞ্জে যুবদের জন্য ‘সবুজ ব্যবসা ও ক্লাইমেট অ্যাকশন’ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ
যমুনা সার কারখানায় ফের ইউরিয়া উৎপাদন শুরু

যমুনা সার কারখানায় ফের ইউরিয়া উৎপাদন শুরু

সবসময় ডেস্ক :: দেশের অন্যতম বৃহৎ সার কারখানা জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সারকারখানা, গ্যাস সংকটে বন্ধ থাকার ৭২ দিন পর আবার উৎপাদন শুরু করেছে। শুক্রবার (১৭ নভেম্বর) মধ্য রাত থেকে কারখানায় শুরু হয় ইউরিয়া সার উৎপাদনের প্রক্রিয়া। এর আগে ১ নভেম্বর থেকে কারখানায় গ্যাস সংযোগ সচল করা হয়। বৃহস্পতিবার চালু হয় অ্যামোনিয়া উৎপাদন।

 

১৭০০ মেট্রিক টন উৎপাদনক্ষম ইউরিয়া উৎপাদনকারি এই কারখানায় প্রতিদিন ৪৫ মিলিয়ন ঘন ফুট গ্যাসের প্রয়োজন হয়। চাহিদা মাফিকের তুলনায় গ্যাসের চাপ কম থাকায় চলতি বছরের ৫ সেপ্টেম্বর তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রবিউশন কোম্পানি যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। গ্যাস না থাকায় অ্যামোনিয়া ও ইউরিয়া সার উৎপাদন পুরোপুরি বন্ধ করে দেয় কারখানা কর্তৃপক্ষ। এদিকে ৭২ দিন বন্ধ থাকার পর পুনরায় গ্যাস সংযোগ সচল করলে শুক্রবার মধ্যরাত থেকে ইউরিয়া সার উৎপাদন শুরু করে কারখানা কর্তৃপক্ষ।

 

কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, গ্যাস সংকটের ৫ সেপ্টেম্বর থেকে ইউরিয়া উৎপাদন বন্ধ ছিলো। ১ নভেম্বর গ্যাস সংযোগ দেয় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রবিউশন কোম্পানি। কারখানার যন্ত্রাংশ সচল করে শুক্রবার মধ্যরাত থেকে ফের ইউরিয়া উৎপাদন শুরু করা হয়েছে।

 

কারখানা সুত্রে জানা যায়, জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিতে ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হয় দেশের সবচেয়ে বড় দানাদার ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সারকারখানা।

সবসময়.কম/বা.ভি/ডিএস-০৩

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com