বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
তরুণদের স্বপ্নপূরণে সিলেটে ব্র্যাক ক্যারিয়ার হাবের ভিন্নধর্মী আয়োজন সিলেটে ঝড়ের তাণ্ডব: গাছ ভেঙে সিএনজি দুমড়ে-মুচড়ে, অল্পের জন্য রক্ষা কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, অংশ নিলেন ওসি সফিকুল ইসলাম খান ভোলাগঞ্জে পাথর উত্তোলনের সময় বালুচাপায় শ্রমিক নিহত স্থায়ী চাষাবাদের আওতায় ১৭ হাজার হেক্টর অনাবাদি জমি কোম্পানীগঞ্জ থানার ওসি সফিকুল ইসলাম খানের শুভেচ্ছা ও অভিনন্দন আগামী সপ্তাহেই খুলছে ভারতীয় ভিসা সিলেটে আজ শেষ হচ্ছে পুলিশের আল্টিমেটাম যারা দেশের স্বাধীনতা চায়নি তারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে: মন্ত্রী আরিফ কাজিরবাজারের মালিকানা পেল রাষ্ট্র, যা বললেন সিসিক প্রশাসক হামের প্রাদুর্ভাব ঠেকাতে সমন্বিত পদক্ষেপ নিতে হবে: রিজভী পোপকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন’ মন্তব্যে ক্ষেপলেন ইতালির প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ শুরু ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র কৃষক কার্ড’ উদ্বোধনে টাঙ্গাইলে প্রধানমন্ত্রী নবব‌র্ষের শু‌ভেচ্ছা জানা‌লেন সুইডিশ রাষ্ট্রদূত আজ টাঙ্গাইলে যাচ্ছেন প্রধানমন্ত্রী পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার আত্মপরিচয়ের অনন্য প্রতীক পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী নববর্ষে নিরাপত্তা ঝুঁকি নেই, তবু প্রস্তুত ‘স্পেশাল কমান্ডো ফোর্স’ নববর্ষে শোভাযাত্রায় সবুজ ও পরিচ্ছন্ন নগর গড়ার প্রত্যয় সিসিক প্রশাসকের বাঙালির প্রাণের উৎসব ” আজ নববর্ষ ছয়চিরি দিঘীর পাড়ে শুরু হচ্ছে দুই দিনব্যাপী চড়ক পূজা ও মেলা সিলেটে মন্ত্রীর পাশে বসা নিয়ে যুবদল নেতাদের হাতাহাতি, অনুষ্ঠান পন্ড প্রকল্পের সংখ্যার চেয়ে কাজের মানে বেশি গুরুত্ব দিতে হবে: শ্রমমন্ত্রী সিলেটে আধুনিক সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে: বর্ষবরণ উৎসবে শ্রমমন্ত্রী চুনারুঘাটে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার সিলেটে পহেলা বৈশাখের দিনে কেমন থাকবে আবহাওয়া? কাজিরবাজারের ‘মালিকানা’ পেলো সিটি করপোরেশন, পরিদর্শনে প্রশাসক সিলেটে মঙ্গলবারের মধ্যে ব্যাটারি রিকশার শো-রুম বন্ধের নির্দেশ
সিলেট-১ আসনে মনোনয়ন জমা দিলেন ড. মোমেন

সিলেট-১ আসনে মনোনয়ন জমা দিলেন ড. মোমেন

উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন।

নিজস্ব প্রতিবেদক :: সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন। বুধবার দুপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট জেলার রিটার্নিং কর্মকর্তা ও সিলেটের জেলা প্রশাসক রাসেল হাসানের কাছে তিনি তার মনোনয়নপত্র জমা দেন।

 

মনোনয়নপত্র জমা দেয়ার পর পররাষ্ট্রমন্ত্রী বলেন, উৎসবমুখর পরিবেশেই আগামী ৭ জানুয়ারি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগন ভোটকেন্দ্রে যাবেন এবং স্বাধীনভাবে নিজেদের প্রতিনিধি নির্বাচন করবেন।

 

তিনি বলেন, দেশের মানুষ শেখ হাসিনার উন্নয়নের রাজনীতি অব্যাহত রাখতে বদ্ধপরিকর। তাই অবরোধ হরতালের মতো ধ্বংসাত্মক রাজনীতি তারা পরিহার করেছেন।

 

তিনি আরও বলেন, সিলেটবাসীর উন্নয়নের লক্ষ্যে আমি কাজ করেছি। আরও অনেক প্রকল্প বাস্তবায়নের আছে। আগামীতে সেগুলোও বাস্তবায়ন করতে চাই। জনগনের জন্য কাজ করেছি বলে আমার বিশ্বাস আবারও তারা আমাকে ভোট দিয়ে তাদের প্রতিনিধি হিসাবে সংসদে পাঠাবেন।

 

এসময় তার সাথে ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেনসহ সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ যুবলীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় জেলা প্রশাসন কার্যালয়ের আশাপাশ এলাকা ছিল এক উৎসবমুখর।

 

সিলেটের ৬টি নির্বাচনী আসনের মধ্যে তিনিই প্রথম মনোনয়পত্র জমা দিলেন। তবে এখন পর্যন্ত মোট ৪৪ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানিয়েছে নির্বাচন অফিস। এর মধ্যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com