বুধবার, ২২ Jul ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
এসএমপিতে নতুন পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম সুনামগঞ্জে বৃষ্টির সঙ্গে পাহাড়ি ঢল, সুরমার পানি বিপদসীমায় হরমুজে নতুন বিস্ফোরণ, টানা ১০ম রাত পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান মৌলভীবাজারে জীবনের ঝুঁকি নিয়ে টিলায় বসবাস হুমায়ূন আহমেদের স্মৃতির কাছে… সকালে নাশতা না খাওয়ার অভ্যাস নারীদের যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ লিটনের বিরুদ্ধে নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন শাকিব ফারিয়ার নতুন মিশন সিলেটে এক দিনে ডেঙ্গু শনাক্ত পাঁচজনের, হাসপাতালে ভর্তি ৬ এমপি কামরুলের উদ্যোগে ১৬ প্রাথমিক বিদ্যালয়ে নৌকা বিতরণ হজযাত্রীদের বিমান ভাড়া কমল ২৪ হাজার ৮৩০ টাকা যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনার মাঝেই বিশ্ববাজারে কমল তেলের দাম কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প আর্জেন্টিনা গোল খাওয়ার পর খুশিতে মাটিতে লুটিয়ে পড়েন ব্রাজিল তারকা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ৪ বার ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে ব্রাজিল মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর, কেমন আছেন শিক্ষার্থী-শিক্ষকরা রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ বিভাগীয় সমাবেশ সফল করতে সিলেটে জামায়াতের প্রছার মিছিল হামহামে আ ট কে পড়া শিক্ষার্থীদের উদ্ধার সিলেটের সেইফওয়ে হাসপাতাল সিলগালা রুবেল আহমদের পিতৃবিয়োগে সিলেট জেলা ও মহানগর যুবদলের শোক সিলেটে যে মা*ম*লা*য় কাউন্সিলর জাহাঙ্গীরের ভাতিজা কা রা গা রে আটকে গেল বিয়ে এখন কি করবেন পরীমনি! বিজিবিকে আরো পেশাদার ও সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রেফতার মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে সিলেটে নদ-নদীর পানি বাড়ছে মৌলভীবাজারের বন্যায় প্রায় ৮০ কোটি টাকার ক্ষতি, পুনর্বাসনের দাবি ক্ষতিগ্রস্তদের সিলেটে ৬ ঘন্টায় পুলিশের জালে অর্ধশত সিলেটে টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

উলামা মাশায়েখ পরিষদের বিক্ষোভ মিছিল

উলামা মাশায়েখ পরিষদের বিক্ষোভ মিছিল

সবসময় ডেস্ক :: উলামা মাশায়েখ পরিষদ সিলেটের নেতৃবৃন্দ বলেছেন, শিক্ষা কারিকুলামে ইসলাম ও নৈতিকতা বিরোধী বিষয় যুক্ত করার মাধ্যমে তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের ধ্বংস করার পায়তারা করছে। অবিলম্বে শিক্ষা কারিকুলাম সকল বিতর্কিত বিষয় প্রত্যাহার করতে হবে। পাঠ্যপুস্তকে ইসলামের ইতিহাস, সংস্কৃতি ও ইসলামী মূল্যবোধ বাদ দিয়ে ইসলাম বিরোধী শরীফ থেকে শরীফা নামের কেচ্ছা কাহীনি যুক্ত করে নতুন প্রজন্মকে নাস্তিক ও মেধা-শূন্য করার ষড়যন্ত্রের বিরুদ্ধে সচেতন মুসলিম সমাজকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

 

শনিবার বাদ জোহর সিলেট নগরীর সিটি পয়েন্টে নতুন শিক্ষা কারিকুলামের আওতায় পাঠ্যপুস্তকে যুক্ত ‘বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ বিষয়’ বাতিলের দাবীতে উলামা মাশায়েখ পরিষদ সিলেট আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা উপরোক্ত কথা বলেন।

 

উলামা মাশায়েখ পরিষদ সিলেটের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দীর সভাপতিত্বে ও পরিষদ সদস্য মাওলানা হাফিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন পরিষদের সেক্রেটারি ড. মাওলানা এএইচএম সোলায়মান, মাওলানা মাসুক আহমদ ও মাওলানা খলিলুর রহমান। মিছিলে সিলেটের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক আলেম-উলামাগণ অংশ নেন।

 

নেতৃবৃন্দ বলেন, একটি কুচক্রিমহল পরিকল্পিতভাবে আমাদের শিক্ষানীতির উপর প্রভাব খাটিয়ে ইসলামী আদর্শ থেকে সরিয়ে ভিন্ন আদর্শ প্রতিষ্ঠার নীল নকশা বাস্তবায়ন করছে। তারা আমাদের নতুন প্রজন্মের ইমান আমল ধ্বংস করার মহাপরিকল্পনায় লিপ্ত। শিক্ষা কারিকুলাম থেকে নৈতিকতা বিরোধী সকল বিষয় প্রত্যাহার করে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করে প্রতিটা মুসলিম ছাত্রদের হাতে পাঠ্য বই তুলে দিতে হবে। নতুন শিক্ষা কারিকুলামে হিজড়া আর ট্রান্সজেন্ডার নিয়ে যে বিতর্ক সৃষ্টি করা হয়েছে তা অতিবিলম্বে সমাধান করতে হবে। হিজড়ারা আমাদের ভাই কিন্তু ট্রান্সজেন্ডারের নামে সমকামিতাকে বৈধতা দেবার যে পায়তারা চলছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। ট্রান্সজেন্ডারের কার্যকলাপ প্রচারের মাধ্যমে মুসলিম জনগোষ্ঠীর ধর্মবিশ্বাসে আঘাত করা হয়েছে। আধুনিকতার নামে নৈতিকতা বিসর্জন দেয়ার এ শিক্ষা ব্যবস্থার বিতর্কিত অংশ অবিলম্বে বাতিল করতে হবে।

 

সবসময়.কম/প্রে.বি/সি,নি.মি-০১

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com