বুধবার, ২২ Jul ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
এসএমপিতে নতুন পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম সুনামগঞ্জে বৃষ্টির সঙ্গে পাহাড়ি ঢল, সুরমার পানি বিপদসীমায় হরমুজে নতুন বিস্ফোরণ, টানা ১০ম রাত পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান মৌলভীবাজারে জীবনের ঝুঁকি নিয়ে টিলায় বসবাস হুমায়ূন আহমেদের স্মৃতির কাছে… সকালে নাশতা না খাওয়ার অভ্যাস নারীদের যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ লিটনের বিরুদ্ধে নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন শাকিব ফারিয়ার নতুন মিশন সিলেটে এক দিনে ডেঙ্গু শনাক্ত পাঁচজনের, হাসপাতালে ভর্তি ৬ এমপি কামরুলের উদ্যোগে ১৬ প্রাথমিক বিদ্যালয়ে নৌকা বিতরণ হজযাত্রীদের বিমান ভাড়া কমল ২৪ হাজার ৮৩০ টাকা যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনার মাঝেই বিশ্ববাজারে কমল তেলের দাম কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প আর্জেন্টিনা গোল খাওয়ার পর খুশিতে মাটিতে লুটিয়ে পড়েন ব্রাজিল তারকা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ৪ বার ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে ব্রাজিল মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর, কেমন আছেন শিক্ষার্থী-শিক্ষকরা রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ বিভাগীয় সমাবেশ সফল করতে সিলেটে জামায়াতের প্রছার মিছিল হামহামে আ ট কে পড়া শিক্ষার্থীদের উদ্ধার সিলেটের সেইফওয়ে হাসপাতাল সিলগালা রুবেল আহমদের পিতৃবিয়োগে সিলেট জেলা ও মহানগর যুবদলের শোক সিলেটে যে মা*ম*লা*য় কাউন্সিলর জাহাঙ্গীরের ভাতিজা কা রা গা রে আটকে গেল বিয়ে এখন কি করবেন পরীমনি! বিজিবিকে আরো পেশাদার ও সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রেফতার মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে সিলেটে নদ-নদীর পানি বাড়ছে মৌলভীবাজারের বন্যায় প্রায় ৮০ কোটি টাকার ক্ষতি, পুনর্বাসনের দাবি ক্ষতিগ্রস্তদের সিলেটে ৬ ঘন্টায় পুলিশের জালে অর্ধশত সিলেটে টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

নেপাল-বাংলাদেশের মধ্যে ‘পার্সন টু পার্সন’ সম্পর্ক গড়ে তুলতে হবে

নেপাল-বাংলাদেশের মধ্যে ‘পার্সন টু পার্সন’ সম্পর্ক গড়ে তুলতে হবে

নিজস্ব প্রতিবেদক :: দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘানশ্যাম ভান্ডারির সাথে সিলেট চেম্বার নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার চেম্বার কনফারেন্স হলে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদ।

 

প্রধান অতিথির বক্তব্যে নেপালের রাষ্ট্রদূত ঘানশ্যাম ভান্ডারি বলেন, সিলেট বাংলাদেশের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। শুধু বাংলাদেশেই নয়, আন্তর্জাতিক পরিমন্ডলেও সিলেটের ব্যাপক পরিচিতি রয়েছে। তিনি বলেন, আমাদের দুই দেশের পরিবেশ, সংস্কৃতি ও জীবনযাত্রার মান প্রায় একইরকম। এই সাদৃশ্যকে কাজে লাগিয়ে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে হবে। তিনি বলেন, নেপাল একটি স্থলবেষ্টিত দেশ। বাংলাদেশ নেপালকে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের সুবিধা প্রদান করে। এজন্য তিনি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।

 

তিনি জানান, ইতোপূর্বে বাংলাদেশ নেপাল থেকে সুতা আমদানি করতো, কিন্তু সরকারী নিষেধাজ্ঞার কারণে বিগত বেশ কিছু দিন নেপাল থেকে সুতা রপ্তানী বন্ধ ছিল। আগামী ডিসেম্বর থেকে সুতা রপ্তানী পুণরায় চালু হবে বলে তিনি জানান। তিনি বলেন, দুই দেশের আমদানি-রপ্তানী বাণিজ্যের মধ্যে বাংলাদেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে। নেপালে বাংলাদেশ ও নেপালের যৌথ উদ্যোগে বেশ কয়েকটি বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে।

 

তিনি বলেন, উভয় দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধিতে প্রাতিষ্ঠানিক উদ্যোগের পাশাপাশি ‘পার্সন টু পার্সন’ সম্পর্ক গড়ে তুলতে হবে। বিবিআইএন এর উদ্যোগে নেপাল ও বাংলাদেশের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। নেপাল ও বাংলাদেশের মধ্যে সহজ সড়ক যোগাযোগ গড়ে তুলতে পারলে দুই দেশ পর্যটন ও অর্থনৈতিক খাতে দারুণভাবে লাভবান হবে।

 

সভায় বাংলাদেশ ও নেপালের বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে প্রতিবেদন উপস্থাপন করেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার এম. ইকবাল, লিডিং ইউনিভার্সিটির বিজনেস এডমিনিস্ট্রেশন ফ্যাকাল্টির ডীন অধ্যাপক ড. বশির আহমদ ভূঁইয়া, নর্থ-ইস্ট ইউনিভার্সিটির বিজনেস এডমিনিস্ট্রেশন বিভাগের এসিসটেন্ট প্রফেসর ড. শামীম আল আজিজ লেলিন। এছাড়াও সভায় বক্তব্য রাখেন নেপাল এম্বেসীর সেকেন্ড সেক্রেটারী ইয়োজনা বামজান সিলেট চেম্বারের নবনির্বাচিত সিনিয়র সহ সভাপতি মো. এমদাদ হোসেন, নবনির্বাচিত সহ সভাপতি এহতেশামুল হক চৌধুরী, পরিচালক ফাহিম আহমদ চৌধুরী, নবনির্বাচিত পরিচালক আরিফ হোসেন।

 

সভাপতির বক্তব্যে সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদ বলেন, নেপালের সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত আন্তরিক। অনেক নেপালী ছাত্র-ছাত্রী সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে লেখাপড়া করেন। তিনি বলেন, নেপালের ছাত্র-ছাত্রীরা আমাদের কাছে পরিবারের সদস্যদের মত। আমরা চাই নেপালের সাথে বাংলাদেশের সামাজিক সম্পর্ক আরো দৃঢ় হোক।

 

চেম্বারের সভাপতি ছাত্র-ছাত্রী ও পর্যটকদের সুবিধার্থে কাঠমন্ডু-সিলেট সরাসরি ফ্লাইট চালুর আহবান জানান। এছাড়াও দুই দেশের পর্যটন খাতের উন্নয়নে সরকারী-বেসরকারী পর্যায়ে যৌথ প্রচেষ্টা চালানোর আহবান জানান।

 

সভায় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের পরিচালক মুজিবুর রহমান মিন্টু, ওয়াহিদুজ্জামান চৌধুরী (রাজিব), খন্দকার ইসরার আহমদ রকী, জহিরুল কবীর চৌধুরী (শিরু), কাজী মো. মোস্তাফিজুর রহমান, নবনির্বাচিত পরিচালক শান্ত দেব, মো. রিমাদ আহমদ রুবেল, মোহাম্মদ নূরুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, সিলেট চেম্বারের সচিব মো. গোলাম আক্তার ফারুক প্রমুখ।

 

সবসময়.কম/ডি.এস/চেম্বার-০১

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com