মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
হরমুজ নিয়ে ইরান-ওমান আলোচনা ‘ইতিবাচক’: দাবি তেহরানের সিলেটের যেসব দাবি তুলে ধরলেন জামায়াত আমির সিলেটের জন্য আসছে যে একাধিক মেগা প্রকল্প বিমানের ক্রু’দের বিরুদ্ধে হুন্ডিতে অর্থপাচারের অভিযোগ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী অবশেষে দূর হচ্ছে রেলবঞ্চনা, প্রথম দফায় রেল সংযোগ পাচ্ছে যেসব জেলা সিলেটে সাংবাদিকদের জন্য অনুসন্ধানী প্রতিবেদন ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার : প্রধানমন্ত্রী ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার কোম্পানীগঞ্জ থানার নতুন ওসি মোহাম্মদ উছমান গনি সিলেটের ফয়সাল মাহমুদসহ পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে বানের জলে ভেসে গেছে কৃষকের স্বপ্ন, আমন নিয়ে বাঁচার লড়াই শুরু দীঘির শহরে উধাও জলাধার ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন? আগামীকাল সকালে দেশে ফিরবেন স্পিকার সিলেটে সোয়া ৩ কোটি টাকার ভারতীয় চোরাচালান ধরল র‌্যাব-বিজিবি সিলেটের উন্নয়নে দল-মত নির্বিশেষে আমরা একজোট সিলেটের ৬ থানা বিএনপির সম্মেলন শিগগিরই সিলেটে আদলত চত্বরে শিশু ফাহিমা হত্যা মামলার আসামির ওপর ফের হামলা কমলগঞ্জে পাহাড়ি ছড়া থেকে সিলিকাবালু লোপাটের হিড়িক! গোলাপগঞ্জে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত লোকজনের মধ্যে অনুদান প্রদান সিলেটে যুবদল নেতার সঙ্গে প্রবাসীর স্ত্রীর অ*নৈ*তি*ক সম্পর্ক, অতঃপর… আত্মগোপনে থাকা ১১ মা ম লা র আসামি দেলোয়ার গ্রে*ফ*তা*র যুক্তরাজ্যে সাগরে প্রাণ হারালেন সিলেটী মা-মেয়ে শাড়ি নিয়ে আসছিলেন আলাল, অতঃপর… হরমুজ প্রণালিতে ৩ তেলবাহী ট্যাংকার থামাল ইরান আল আকসা মসজিদে ঢুকে পড়েছে শত শত ইসরায়েলি, ফিলিস্তিনিদের ওপর হামলা পশ্চিমবঙ্গেও কর্মসূচির প্রস্তুতি ককরোচ পার্টির

স্পাউস ভিসা : আয়সীমার শর্ত পূরণের সক্ষমতা নেই অর্ধেক কর্মীর

স্পাউস ভিসা : আয়সীমার শর্ত পূরণের সক্ষমতা নেই অর্ধেক কর্মীর

সবসময় ডেস্ক :: ব্রিটেনে স্পাউস বা জীবনসঙ্গী আনার জন্য সরকার নির্ধারিত ন্যূনতম আয়সীমার শর্ত পূরণ করার মতো আয় করতে পারেন না দেশটির অর্ধেক কর্মী।

 

অক্স‌ফোর্ড বিশ্ববিদ্যালয়ের মাইগ্রেশন পর্যবেক্ষণ সমীক্ষার ফলাফলে এমন তথ্য উঠে এসেছে। এতে বলা হ‌য়ে‌ছে, ব্রিটেনের প্রায় অর্ধেক কর্মীই বছরে ২৯ হাজার পাউন্ডের কম আয় করেন।

 

চল‌তি বছ‌রের ১ এপ্রিল থে‌কে যুক্তরাজ্যে বাইরের দেশ থে‌কে স্বামী বা স্ত্রী আনার ক্ষেত্রে বার্ষিক ন্যূনতম ২৯ হাজার পাউন্ড আয় থাকার শর্ত কার্যকর কর‌বে হোম অফিস। বর্তমানে এ আয়সীমা ১৮ হাজার ৬০০ পাউন্ড রয়েছে। ২০২৫ সা‌লে ব্রিটে‌নে স্পাউস আন‌তে হ‌লে ৩৮ হাজার ৭০০ পাউন্ড আয় কর‌তে হ‌বে।

 

য‌দিও অক্স‌ফোর্ড বিশ্ব‌বিদ্যালয়ের মাইগ্রেশন পর্যবেক্ষণ সমীক্ষার ফলাফলে দেখা গে‌ছে,৭০ শতাংশ ব্রিটিশ কর্মীই বছ‌রে ৩৮ হাজার ৭০০ পাউন্ড আয় কর‌তে পারেন না।

 

মূলত নেট মাইগ্রেশন রেকর্ড সংখ্যায় বে‌ড়ে যাওয়ার পর কেয়ার ভিসাসহ অন্যান্য ওয়ার্ক পারমিট ও স্টুডেন্ট ভিসার ক্ষে‌ত্রে যুক্তরাজ্য সরকার নতুন ক‌রে শর্তা‌রোপ ক‌রছে। স্পাউস ভিসার ক্ষেত্রেও তখন সরকার নতুন ক‌রে শর্তা‌রোপ ক‌রেছিল। য‌দিও ব্রিটে‌নে অন্যান্য যত ভিসা ইস্যু হয় স্পাউস ভিসার হার তার মধ্যে মাত্র পাঁচ শতাংশ।

 

যুক্তরা‌জ্যে অভিবাসন কমা‌নোর প্রক্রিয়ায় ভিসানী‌তি‌তে কড়াক‌ড়ি আরোপের সমা‌লোচনা ক‌রে লন্ড‌নের মেয়র সা‌দিক খান বলে‌ছিলেন, হাজার হাজার বিদেশি কর্মী ও তা‌দের পরিবারের ওপর এই বাড়তি শর্ত দে‌শের অর্থনীতির জন্য ক্ষ‌তিকর প্রভাব ফেল‌বে।

 

লন্ডনের লেক্সপার্ট সলিসিটর্স এলএলপি’র ম্যানেজিং পার্টনার ব্যারিস্টার শুভাগত দে শুক্রবার বাংলা ট্রিবিউন‌কে বলেন, ছাত্র ও কা‌জের ভিসার ক্ষে‌ত্রে নতুন নিয়ম চালুর পর সেই ভিসার শ‌র্তে ঘন ঘন প‌রিবর্তনে ভিসাধারীরা ক্ষ‌তিগ্রস্ত হচ্ছেন। এমনটি না ক‌রে যেকোনও নতুন ভিসা চালুর আগে ভিসার শর্ত নি‌য়ে হোম অফিস য‌দি সা‌র্বিক সম্ভাব্যতা গভীরভা‌বে যাচাই করত তাহ‌লে প্রকৃত দক্ষ কর্মীরাই কেবল আসার সুযোগ পেত। একই সঙ্গে ভিসা নি‌য়ে আদম ব্যবসায়ীদের তৎপরতা অনেকাংশে বন্ধ হত।

 

ব্রিটেনের কা‌জের ভিসার ক্ষে‌ত্রে যেসব প‌রিবর্তন আসছে 

 

কেয়ার ভিসায় ডি‌পে‌ন্ডেন্ট আন‌তে না পারার নতুন শর্ত আগামী ১১ মার্চ থে‌কে কার্যকর হ‌বে। একই সঙ্গে যুক্তরাজ্যের কেয়ার কোয়া‌লি‌টি ক‌মিশনের নিয়ন্ত্রণে কার্যক্রম প‌রিচালনা ক‌রে এমন কেয়ার হোমগুলো বিদেশি কর্মী স্পন্সর করতে পা‌র‌বে।

 

দক্ষ কর্মী ভিসার ক্ষে‌ত্রে ন্যূনতম বেতনসীমার বিষয়ে ১৪ মার্চ হোম অফিস ঘোষণা দেবে। এ ভিসায় বেতনসীমা ২৬ হাজার ২০০ থে‌কে বাড়ি‌য়ে ৩৮ হাজার ৭০০ অর্থাৎ প্রায় ৪৮ শতাংশ বর্ধিত হার ৪ এপ্রিল থে‌কে কার্যকর হ‌বে।

 

৬ ‌ফেব্রুয়ারি থে‌কে হেলথ সারচার্জ বৃ‌দ্ধি কার্যকর হ‌বে। ৬ এপ্রিল থে‌কে হোম অফিস স্পন্সর প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স নবায়‌নের শর্ত প্রত্যাহার কর‌বে। এপ্রিলের শুরু থে‌কে শ‌র্টেজ অকু‌পেশন লিস্টের নতুন অভিবাসী বেতন তা‌লিকা কার্যকর হ‌বে।

 

সবসময় ডেস্ক/ডিএস-০১

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com