মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
৯৯৯ টাকা দেনমোহরে অভিনেতা শিমুলের বিয়ে হবিগঞ্জে ‘ভুয়া’ চিকিৎসক আরিফ কারাগারে ক্ষমতায় থাকছেন, নাকি ছাড়তে হচ্ছে গদি— নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ আজ আসামে হোটেলে গুলিতে নিহত ৫ কলকাতায় প্রেমিক, তার বাবা ও বন্ধুকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনে স্বাস্থ্যব্যবস্থার অগ্রগতি হয়নি : রাষ্ট্রপতি জাপানের নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে সচল জাতীয় গ্রিড, চালু হচ্ছে বিদ্যুৎকেন্দ্র সিলেটে একদিনে স্বজনের হাতে প্রাণ গেল ৩ জনের ঐতিহাসিক শাহী ঈদগাহ নিয়ে যা বলেলন সিসিক প্রশাসক সিলেটের লামাপাড়া থেকে আ ট ক ২ সিলেটে যুবদল নেতা বদরুল হ ত্যা মা ম লা র দুই আসামি কারাগারে হাজী জহির বখত’র মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত : হাজী জহির বখত হিউম্যানিটারিয়ান ট্রাস্ট’র যাত্রা শুরু রৌমারীতে ওয়ালটনের ‘সুরক্ষা সহায়তা’সুবিধা পেল মৃত গ্রাহকের পরিবার সরকারি গাছ কাটার অভিযোগে একব্যক্তির জেল জরিমানা আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি পুলিশ সদর দপ্তরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন আইজিপি সিলেটে ২৯ অক্টোবর প্রকৌশলীদের সংগঠন AEB-এর সভা পোলিওমুক্ত বিশ্ব গড়ার প্রত্যয়ে রোটারি ক্লাবের সচেতনতামূলক র‌্যালি কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটে রেনাল নার্সিং কোর্সে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু ২৫ অক্টোবর নদীর ভাঙন থেকে দেওয়ান বাজার জামে মসজিদ রক্ষায় গহরপুর এসোসিয়েশন ইন ফ্রান্সের অনুদান শাহজালালের মাজার: পঞ্চম দফার গণনায় মিলল ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো, ১৫ নভেম্বর অভিষেক র‍্যাভেনার জার্সিতে মেসিকে পুরস্কৃত করল স্প্যানিশ রাজপরিবার, আবেগঘন বার্তা বার্সেলোনার জিম্বাবুয়েকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজ জিতল আফগানিস্তান বিনা টিকিটে দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট, থাকছে শর্ত  ৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা শাহজালাল মাজারের দানের টাকা ব্যাংকেই থাকবে: ডিসি শাহজালালের দানবাক্সে মিলল যেসব দেশের মুদ্রা
কানাইঘাটে উৎসব মূখর পরিবেশে প্রতিমা বিসর্জন

কানাইঘাটে উৎসব মূখর পরিবেশে প্রতিমা বিসর্জন

কানাইঘাট প্রতিনিধিঃ
কানাইঘাটে শান্তিপূর্ণ ভাবে উৎসব মূখর পরিবেশে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হল শারদীয় দুর্গাপূজার মহাৎসব। আজ বুধবার বিজয়া দশমীতে উপজেলার প্রত্যেকটি মন্ডপের প্রতিমা নিজ নিজ এলাকায় বিসর্জন হলেও পৌরসভার সব কয়টি মন্ডপের প্রতিমা রামিজা বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন সুরমা নদীর ঘাটে বিসর্জন দেওয়া হয়।

 

এর পূর্বে সকালে শেষ বারের মত মা দুর্গার হাতে জরা, পান ও শাপলা ডালা দিয়ে আরাধনা করা হয়। সকাল ৯ টা ৫৭ মিনিটে দশমী বিহিত পূজার লগ্ন শুরু হলে বিজয়া দশমীর সকল আনুষ্টানিকতা শেষে ভক্তরা সিঁদুর খেলায় মেতে উঠেন। পরে বিকাল ৩টা পর হতে ট্রাকে করে একে একে প্রতিটি মন্ডপের প্রতিমা নেঁেচ গেয়ে নিয়ে আসেন ভক্তরা। এসময় ঢাকের তালে, শঙ্খের সুরে আর ভক্তদের উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠে সুরমা নদীর তীর। শেষ বারের মত ভক্তরা নদীর ঘাটে ধুপধুনো নিয়ে আরতি করেন।

 

শেষে পুরোহিতের মন্ত্রপাঠের মধ্যদিয়ে অশ্রæভেজা নয়নে দেবী দুর্গাকে বিসর্জন দেওয়া হয়। এতে সনাতন ধর্মের লোকদের পাশাপাশি উৎসুক জনতার ভীড় ছিল লক্ষনীয়। তবে পূর্বে থেকে কানাইঘাট থানা পুলিশের পক্ষ থেকে পৌরসভাস্থ এ ঘাটে নেওয়া হয় নিñিদ্র নিরাপত্তার ব্যবস্থা। প্রতিমা বিসর্জনের পর নিজ নিজ মন্ডপে শান্তির জল নিয়ে যাওয়া হয়।

 

সন্ধ্যায় মন্ডপে মন্ডপে করা হয়েছে আর্শিবাদ। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান কোন ধরনের বিশৃঙ্খলা ছাড়াই কানাইঘাটে প্রতিমা বিসর্জন করা হয়েছে। বরাবরের মত উপজেলার কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

 

উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ জানান সকল ধর্মের মানুষের স¤প্রীতির মাধ্যমে তারা শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করেছেন। এজন্য তারা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com