কোম্পানীগঞ্জ প্রতিনিধি ::
কোম্পানীগঞ্জে ‘গ্রাহকের আস্হা ও বিশ্বাসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মেসার্স হাজী আব্দুস সালাম অটো
ব্রিকসে'(২০অক্টোবর-২০২৬) ইং তারিখ বাদ মাগরিব প্রতিষ্ঠানের প্রতিবছরের মতো এবারো বাৎসরিক নতুন ইট পোড়ানোর
শুভ সূচনা উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছেন প্রতিষ্ঠানের পরিচালক ৬নং দক্ষিণ রনিখাই ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান ইকবাল হুসেন ইমাদ।
এতে উপস্থিত ছিলেন ব্যবসায়ী, শুভানুধ্যায়ী এলাকার বিশিষ্ট মুরব্বিয়ান কোম্পানীগঞ্জ উপজেলা তাবলীগ জামায়াতের জিম্মাদার,মাও. মুদাচ্ছির আহমদ,দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাও. আব্দুল মন্নান,মেসার্স আব্দুস সালাম অটো ব্রিকসের মালিক হাজী মো. আব্দুস সালাম, সাবেক চেয়ারম্যান এম এ হান্নান, উপস্থিত ছিলেন মাও, মোহাম্মদ আলী, মাও. মুজিবুর রহমান, মাও. মুহিবুর রহমান,আরজু মিয়া,জমসিদ আলী,আতিকুর রহমার,নোয়াব আলী,হাফিজ শামসুদ্দিন, নিজাম উদ্দিন প্রমুখ।