বুধবার, ২২ Jul ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
এসএমপিতে নতুন পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম সুনামগঞ্জে বৃষ্টির সঙ্গে পাহাড়ি ঢল, সুরমার পানি বিপদসীমায় হরমুজে নতুন বিস্ফোরণ, টানা ১০ম রাত পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান মৌলভীবাজারে জীবনের ঝুঁকি নিয়ে টিলায় বসবাস হুমায়ূন আহমেদের স্মৃতির কাছে… সকালে নাশতা না খাওয়ার অভ্যাস নারীদের যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ লিটনের বিরুদ্ধে নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন শাকিব ফারিয়ার নতুন মিশন সিলেটে এক দিনে ডেঙ্গু শনাক্ত পাঁচজনের, হাসপাতালে ভর্তি ৬ এমপি কামরুলের উদ্যোগে ১৬ প্রাথমিক বিদ্যালয়ে নৌকা বিতরণ হজযাত্রীদের বিমান ভাড়া কমল ২৪ হাজার ৮৩০ টাকা যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনার মাঝেই বিশ্ববাজারে কমল তেলের দাম কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প আর্জেন্টিনা গোল খাওয়ার পর খুশিতে মাটিতে লুটিয়ে পড়েন ব্রাজিল তারকা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ৪ বার ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে ব্রাজিল মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর, কেমন আছেন শিক্ষার্থী-শিক্ষকরা রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ বিভাগীয় সমাবেশ সফল করতে সিলেটে জামায়াতের প্রছার মিছিল হামহামে আ ট কে পড়া শিক্ষার্থীদের উদ্ধার সিলেটের সেইফওয়ে হাসপাতাল সিলগালা রুবেল আহমদের পিতৃবিয়োগে সিলেট জেলা ও মহানগর যুবদলের শোক সিলেটে যে মা*ম*লা*য় কাউন্সিলর জাহাঙ্গীরের ভাতিজা কা রা গা রে আটকে গেল বিয়ে এখন কি করবেন পরীমনি! বিজিবিকে আরো পেশাদার ও সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রেফতার মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে সিলেটে নদ-নদীর পানি বাড়ছে মৌলভীবাজারের বন্যায় প্রায় ৮০ কোটি টাকার ক্ষতি, পুনর্বাসনের দাবি ক্ষতিগ্রস্তদের সিলেটে ৬ ঘন্টায় পুলিশের জালে অর্ধশত সিলেটে টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

সিলেট মিডিয়া ইনস্টিটিউট’র ডিজিটাল সুরক্ষা -নিরাপত্তা শীর্ষক কর্মশালা ও ইফতার মহফিল সম্পন্ন

সিলেট মিডিয়া ইনস্টিটিউট’র ডিজিটাল সুরক্ষা -নিরাপত্তা শীর্ষক কর্মশালা ও ইফতার মহফিল সম্পন্ন


সিলেট মিডিয়া ইনস্টিটিউট’র আয়োজনে ডিজিটাল সুরক্ষা -নিরাপত্তা শীর্ষক কর্মশালা ও ইফতার মহফিল সম্পন্ন হয়েছে। আজ বুধবার (৩ মার্চ) দুপুর ১টায় নগরীর বারুথখানাস্থ সিলেট জেলা প্রেসক্লাবে কর্মশালা অনুষ্ঠিত হয়।  এতে সিলেট জেলাসহ বিভিন্ন উপজেলার শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন। পরে ইফতারে অংশ নেন সবাই। ‘সিলেট মিডিয়া ইনস্টিটিউট’ এর কর্ণধার ও চ্যানেল আই’র সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকী জানান, নিউ মিডিয়ার যুগে সাংবাদিকরা ডিজিটালি বেশ সক্রিয়। এক্ষেত্রে ঝুঁকিও বেড়েছে। তাই একজন গণমাধ্যমকর্মী নিজেকে কিভাবে সুরক্ষিত ও নিরাপদে রাখবেন সেটা এখন গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। গোটা বিশ্বেই সাংবাদিকের জন্য ব্যক্তিগত সুরক্ষার প্রথম ধাপ হয়ে উঠেছে ডিজিটাল নিরাপত্তা । প্রযুক্তির ব্যবহারে নিজেকে কিভাবে নিরাপদ রাখবেন, তার খুঁটিনাটি জানতে এ কর্মশালার আয়োজন করা। কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পুলিশের গোয়ন্দা বিভাগের সাইবার ক্রাইম ও কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শাহরিয়ার আলম, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলা টিভির বিশেষ প্রতিনিধি আল আজাদ, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, বাংলা ভিউ ও সিলেটভিউ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক শাহ দীদার আলম চৌধুরী, সিলেট ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজার সভাপতি ও এনটিভির স্টাফ রিপোর্টার সজল ছত্রী, মোহনা টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান এ. এ. চৌধুরী শিপার, সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের সভাপতি এবং চ্যানেল আই ও জাতীয় দৈনিক আমাদের নতুন সময় পত্রিকায় কর্মরত সাংবাদিক সুবর্ণা হামিদ। অংশগ্রহণকারী সাংবাদিকরা জানান, আমরা এখান থেকে অনেক না জানা বিষয় সম্পর্কে জানতে পারেছি। আমরা প্রতিনিয়ত অনেক ভূল করেছি সেই ভূল সম্পর্কে জানতে পারলাম। কি ভাবে নিজে নিরাপদ থাকা যায় সেই সম্পর্কে জানতে পারলাম। অংশগ্রহণকারীরা ‘সিলেট মিডিয়া ইনস্টিটিউট’ কে ধন্যবাদ জানান।  প্রেস বিজ্ঞপ্তি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com