বুধবার, ২২ Jul ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
এসএমপিতে নতুন পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম সুনামগঞ্জে বৃষ্টির সঙ্গে পাহাড়ি ঢল, সুরমার পানি বিপদসীমায় হরমুজে নতুন বিস্ফোরণ, টানা ১০ম রাত পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান মৌলভীবাজারে জীবনের ঝুঁকি নিয়ে টিলায় বসবাস হুমায়ূন আহমেদের স্মৃতির কাছে… সকালে নাশতা না খাওয়ার অভ্যাস নারীদের যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ লিটনের বিরুদ্ধে নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন শাকিব ফারিয়ার নতুন মিশন সিলেটে এক দিনে ডেঙ্গু শনাক্ত পাঁচজনের, হাসপাতালে ভর্তি ৬ এমপি কামরুলের উদ্যোগে ১৬ প্রাথমিক বিদ্যালয়ে নৌকা বিতরণ হজযাত্রীদের বিমান ভাড়া কমল ২৪ হাজার ৮৩০ টাকা যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনার মাঝেই বিশ্ববাজারে কমল তেলের দাম কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প আর্জেন্টিনা গোল খাওয়ার পর খুশিতে মাটিতে লুটিয়ে পড়েন ব্রাজিল তারকা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ৪ বার ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে ব্রাজিল মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর, কেমন আছেন শিক্ষার্থী-শিক্ষকরা রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ বিভাগীয় সমাবেশ সফল করতে সিলেটে জামায়াতের প্রছার মিছিল হামহামে আ ট কে পড়া শিক্ষার্থীদের উদ্ধার সিলেটের সেইফওয়ে হাসপাতাল সিলগালা রুবেল আহমদের পিতৃবিয়োগে সিলেট জেলা ও মহানগর যুবদলের শোক সিলেটে যে মা*ম*লা*য় কাউন্সিলর জাহাঙ্গীরের ভাতিজা কা রা গা রে আটকে গেল বিয়ে এখন কি করবেন পরীমনি! বিজিবিকে আরো পেশাদার ও সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রেফতার মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে সিলেটে নদ-নদীর পানি বাড়ছে মৌলভীবাজারের বন্যায় প্রায় ৮০ কোটি টাকার ক্ষতি, পুনর্বাসনের দাবি ক্ষতিগ্রস্তদের সিলেটে ৬ ঘন্টায় পুলিশের জালে অর্ধশত সিলেটে টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

সিলেট জেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিলেট জেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত


সিলেটের বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দের অংশগ্রহণে সিলেট জেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। বুধবার (৩ এপ্রিল) সন্ধ্যায় নগরীর নয়াসড়কস্থ একটি অভিজাত পার্টি সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। রাজনৈতিক নেতৃবৃন্দ, পেশাজীবী নেতৃবৃন্দের উপস্থিতিতে সিলেট জেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল মিলনমেলায় পরিণত হয়েছিল।   সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরীর সভাপতিত্বে এবং ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক রেজওয়ান আহমদের পরিচালনায় ইফতারপূর্ব আলোচনা সভায় বক্তারা বলেন, সিলেট জেলা প্রেসক্লাবের আনন্দঘন ইফতার মাহফিল অবশ্যই প্রশংসার দাবি রাখে। মহান মুক্তিযুদ্ধের আদর্শ লালন করে বাংলাদেশকে একটি উন্নত অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনের চেষ্টায় সিলেট জেলা প্রেসক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে।  বক্তারা সিলেট জেলা প্রেসক্লাবের সাথে সিলেটের বিভিন্ন রাজনৈতিক-সামাজিক নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তাদের চমৎকার সম্পর্কের ভূয়সী প্রশংসা করে আগামীতে সিলেট জেলা প্রেসক্লাবের অগ্রযাত্রায় সবার সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা হাবিব আহমদ শিহাব।   ইফতারপূর্ব আলোচনা সভায় বক্তব্য ও শুভেচ্ছা জ্ঞাপন করেন, মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. জহিরুল হক শাকিল, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, বর্ষীয়ান রাজনীতিবীদ জাসদ সিলেট জেলার সভাপতি লোকমান আহমদ, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আসাদ উদ্দিন আহমদ, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মন রানা, ওয়ার্কাস পার্টি সিলেটের সভাপতি সিকন্দর আলী, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের সমন্বয়ক আবু জাফর, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহী উদ্দিন সেলিম, ইলেকট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সিলেটের সাধারণ সম্পাদক শ্যামানন্দ দাশ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের সভাপতি আব্দুল বাতিন ফয়সল, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যান পরিষদের সভাপতি আবদুর রহমান রিপন, দুধওয়ালা লিমিটেডের চেয়ারম্যান মোতাহার হোসেন সোহেল প্রমুখ।  এছাড়া ক্লাবের সাবেক আহ্বায়ক সালাম মশরুর, সাবেক সভাপতি আল আজাদ ও তাপস দাশ পুরকায়স্থ, প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক লিয়াকত শাহ ফরিদী, দৈনিক যুগভেরীর ভারপ্রাপ্ত সম্পাদক অপূর্ব শর্মা, দৈনিক আধুনিক কাগজের সম্পাদক মঈন উদ্দিন, দৈনিক জাগ্রত সিলেটের সম্পাদক শেখ মোর্শেদসহ ক্লাবের সদস্যরা উপস্থিতি ছিলেন। প্রেস-বিজ্ঞপ্তি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com