শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বর্ণাঢ্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন! ভক্তদের মিলনমেলা দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির সেবাপ্রত্যাশীর গালে চড়! সিলেট নির্বাচন অফিসে তোলপাড় হারিছ চৌধুরী ৫ম মৃত্যু বার্ষিকীতে কানাইঘাটে মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত ওসমানী মেডিকেলে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি-প্রস্থান নিশ্চিত করতে কঠোর নির্দেশনা কানাইঘাটে এক যুবতিকে ১০ দিন আটক রেখে পালাক্রর্মে ধর্ষন, গ্রেফতার-১ পর্যটন কেন্দ্র জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ছাতা বিতরণ জৈন্তাপুরে রাংপানি নদীতে টাস্কফোর্সের অভিযান, ১২ বারকি নৌকা জব্দ নতুন আঙ্গিকে যাত্রা শুরু উৎসব রেষ্টুরেন্ট’র ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন,  সভাপতি ছানু, সম্পাদক হারিছ ও সাংগঠনিক সম্পাদক কামাল কানাইঘাট পৌর বিএনপির উদ্যেগে দলের প্রতিষ্টাবার্ষিকী উদযাপিত ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন কানাইঘাটে বিএনপির ৪৮তম প্রতিষ্টাবার্ষিকীতে বর্ণাট্য আনন্দ শোভাযাত্রা গুচ্ছগ্রাম ফুটবল প্রিমিয়ার লীগের জমকালো ফাইনাল সম্পন্ন আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু ভক্তদের যে সুখবর দিলেন রাশমিকা তারকা অলরাউন্ডারের ইনজুরিতে বিপাকে টিম ইন্ডিয়া কে পাচ্ছেন মেসির ১০ নম্বর জার্সি? আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর নেপাল-তিব্বতে মৃতের সংখ্যা ছাড়াল ১০০০ ‘সম্পূর্ণ বিনামূল্যে কর্মী নিতে সম্মত হয়েছে মালয়েশিয়া’ কোম্পানীগঞ্জে ১সন্তানের জননী কে ধর্ষণের চেষ্টা থানায় অভিযোগ ‘নাগরিক প্রতিদিন’ বন্ধের ঘোষণা প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে জরুরি বার্তা ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২৩৭৭ মামলা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু দেশে ফিরল লিবিয়ায় বন্দী ১৭৪ বাংলাদেশি কোম্পানীগঞ্জে যুবদের জন্য ‘সবুজ ব্যবসা ও ক্লাইমেট অ্যাকশন’ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ
আন্তর্জাতিক পুরস্কার পেলেন মিতিয়া ওসমান

আন্তর্জাতিক পুরস্কার পেলেন মিতিয়া ওসমান

প্রধানমন্ত্রীর অভিনন্দন


পাবলিশার এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৪ অর্জন করেছেন বাংলাদেশের প্রকাশক মিতিয়া ওসমান। প্রকাশনা শিল্পের অগ্রগতিতে ভূমিকা রাখার পাশাপাশি অন্য নারীদের পথ দেখানো এবং অনুপ্রাণিত করার স্বীকৃতি স্বরূপ আন্তর্জাতিক এই পুরস্কারে ভূষিত করা হয় তাকে।  এদিকে, মিতিয়া ওসমানের পুরস্কার প্রাপ্তিতে তাকে প্রধানমন্ত্রী অভিনন্দন জানিয়েছেন বলে জানিয়েছেন তার পিতা বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি। তিনি জানান, হোয়াটসঅ্যাপে এক বার্তায় পুরস্কার প্রাপ্তির খবর প্রধানমন্ত্রীকে জানালে তিনি লিখেন ‘আমার আন্তরিক অভিনন্দন তোমার মেয়েকে জানাবে।’ সারাবিশ্বে ছড়িয়ে থাকা নারী প্রকাশকদের আন্তর্জাতিক সংগঠন ‘পাবলিশার’ এই অ্যাওয়ার্ডের প্রবর্তক। প্রতি বছর বিভিন্ন ক্যাটাগরিতে প্রকাশকদের মধ্যে পাবলিশার এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়।  বর্তমানে ইতালিতে চলছে বিশ্বের শিশুতোষ বইয়ের সবচেয়ে বড় এবং প্রাচীনতম মেলা বোলোনিয়া চিলড্রেনস বুক ফেয়ার। ৬১তম আসরের প্রথম দিনে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রকাশনা প্রতিষ্ঠান ময়ূরপঙ্খির প্রকাশক এবং আগামী প্রকাশনীর নির্বাহী পরিচালক মিতিয়া ওসমানের হাতে পাবলিশার্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। এই পুরস্কারকে বাংলাদেশের প্রকাশনা শিল্পের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবেও দেখা হচ্ছে।  পাবলিশার-এর ওয়েব সাইট থেকে জানা যায়, মেলা শুরুর আগে ৩০ দেশের ১১৩ জন প্রকাশককে প্রাথমিকভাবে পুরস্কারের জন্য মনোনিত করা হয়। পরে নানা বিচার বিশ্লেষণ শেষে ৯ বিভাগে তিনজন করে ফাইনালিস্টের নাম ঘোষণা করেন আয়োজকরা। তখন ‘এমার্র্জিং লিডার’ বিভাগের শর্টলিস্টে ওঠে আসে মিতিয়া ওসমানের নাম। অন্য দুই দেশ থেকে একই বিভাগে মনোনয়ন পান প্রকাশক ফ্যারনান্দ ফেরেইরা এবং ক্যাসাই রক্স। ছবি ও সংক্ষিপ্ত পরিচিতিসহ তিন ফাইনালিস্টের নাম গত কিছুদিন ধরে প্রচার করে আসছিলেন আয়োজকরা। ফলে শেষতক কে হবেন এমার্জিং লিডার তা নিয়ে বাড়ছিল কৌতুহল। অবশেষে মঙ্গলবার রাতে চূড়ান্ত বিজয়ী হিসেবে মিতিয়া ওসমানের নাম ঘোষণা করা হয়।  পুরস্কার প্রদান অনুষ্ঠানটি ইতালির বোলোনিয়া শহর থেকে বিভিন্ন মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। তখন দেখা যায়, বেশ জাঁকজমকপূর্ণ একটি আয়োজন। বিপুল সংখ্যক প্রকাশক পরিদর্শকের উপস্থিতিতে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। পুরস্কারের মঞ্চ থেকে মিতিয়া ওসমানের নাম ঘোষণা হতেই উপস্থিত প্রকাশকরা উচ্ছ্বাস প্রকাশ করতে থাকেন। দর্শক সারিতে বসে উল্লাস ধ্বনি এবং করতালির মাধ্যমে মিতিয়া ওসমানকে অভিনন্দিত করেন তারা।  এর আগে সকালে মেলার একটি সেমিনারে বিশেষ বক্তৃতা করেন মিতিয়া ওসমান। ‘দি পাওয়ার অব কোলাবরেশন, ওমেন ইন পাবলিশিং নেটওয়ার্কস’ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন তিনি।  পুরস্কার প্রাপ্তির বিষয়ে অনুভূতি জানতে ঢাকা থেকে মিতিয়া ওসমানের সঙ্গে যোগাযোগ করা হলেও, তাকে পাওয়া যায়নি। তবে তার বাবা দেশের খ্যাতিমান প্রকাশক ওসমান গনি বলেন, মেয়ের সাফল্যে আমি বাবা হিসেবে অত্যন্ত গর্বিত। এই আনন্দের সীমা নেই। শুধু আমার জন্য নয়, বাংলাদেশের প্রকাশনা শিল্পের জন্যও খবরটি আনন্দের। এতে করে বাংলাদেশের প্রকাশনা শিল্প আন্তর্জাতিক পর্যায়ে মর্যাদার আসন লাভ করেছে বলে মন্তব্য করেন তিনি।  প্রসঙ্গত, মিতিয়া ওসমান অমর একুশে বইমেলায় সর্বাধিক সংখ্যক মান সম্পন্ন শিশতোষ বই প্রকাশের জন্য একাধিকবার বাংলা একাডেমি কর্তৃক পুরস্কৃত হয়েছেন। ফ্র্যাংকফুর্ট বইমেলাসহ পৃথিবীর উল্লেখযোগ্য অনেক বইমেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিয়েছেন তিনি। এরই ধারাবাহিকতায় এসেছে নতুন এই সাফল্য।  প্রেস বিজ্ঞপ্তি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com