রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কোম্পানীগঞ্জে অবৈধ বালু-পাথর উত্তোলন: মোবাইল কোর্টে ৮ জনের কারাদণ্ড এটিএন নিউজ ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডে দেশসেরা সিলেটের স্নেহা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০ তম কারাবন্দি দিবস ইরানে নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১৩শ’ যুদ্ধের মধ্যে ভূমিকম্পে ফের কাঁপল ইরান ওসমানীনগরে দুপক্ষের সংঘর্ষে, প্রাণ গেলো যুবকের হবিগঞ্জে বিজিবির অভিযানে ৫৫ কেজি গাঁজা ও ৮টি ভারতীয় গরু জব্দ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া নয় দিনের ব্যবধানে একই কায়দায় দুই ছিনতাই কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: আরিফুল হক চৌধুরী রমজান উপলক্ষে অসহায়দের পাশে হেল্পিং হ্যান্ডস জকিগঞ্জে গ্রে*প্তা*র- ৩, জ*ব্দ মাদকের বিশাল চালান সরি! প্রতিবেশী আরব দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে হচ্ছে,’ জানালো ইরান জীবন দেব, কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দেবোনা: জামায়াত আমির ফেসবুকে প্রেম, সুনামগঞ্জে গিয়ে ধর্ষিত সিলেটের তরুণী শনিবার যেসব এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে কারণে এএসপি জহিরুল ক্লোজড দল ছাড়লেন সিলেটের জামায়াত নেতা, আমীরকে চিঠি জকিগঞ্জে ই য়া বা র চালান নিয়ে বসেছিলেন ক্যাফেতে, পুলিশ ধরল ৩ জনকে শাহজালাল (রহ.) ব্যবহৃত সামগ্রী জাদুঘরে সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের সড়কে ঝরল পুলিশের প্রাণ কানাইঘাটে অটো রাইস মিলে ভয়াবহ অ*গ্নি*কাণ্ড, দেড় কোটি টাকার ক্ষতি হঠাৎ বিক্ষোভের ডাক জামায়াতের ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু মাাধবপুরে ট্রাকভর্তি পাথরের নিচে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ দোয়ারাবাজারে টাকার লোভে নদীর পাড় বিক্রি: সোনালীচেলার ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম মধ্যনগরে সরকারি জমি থেকে মাটি বিক্রির অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে ফেব্রুয়ারিতে সড়কে ৪৪৭ জনের প্রাণহানী
দক্ষিণ সুরমায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী সাইস্তা

দক্ষিণ সুরমায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী সাইস্তা


আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দক্ষিণ সুরমা উপজেলার চেয়ারম্যান প্রার্থী মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুর ১টায় স্থানীয় খালোরমুখ বাজারস্থ তাঁর প্রধান নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে ফখরুল ইসলাম সাইস্তা বলেন, ‘ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে থেকে উপজেলা নির্বাচনে অংশ নেয়ায় নির্বাচন কমিশন আমার প্রার্থীতা বাতিল করেছিলো। পরে উচ্চ আদালতের আদেশে প্রার্থীতা ফিরে পেলে নির্বাচন কমিশন আমাকে প্রতিক বরাদ্দ দেন এবং আমার প্রচার-প্রচারণা চালিয়ে যাই। পরবর্তীতে নির্বাচন কমিশন থেকে উচ্চ আদালতের আদেশের আদেশের বিরুদ্ধে আপিল করলে সোমবার (২৯ এপ্রিল) নির্বাচন কমিশনের আপিল গ্রহণ করে আমার প্রার্থীতা স্থগিত করেছেন। এর প্রেক্ষিতে নির্বাচন কমিশন থেকে আমার প্রতিক স্থগিত করা হয়েছে’। তিনি বলেন, ‘আমি সব সময় দেশের আইন এবং আদালতের প্রতি শ্রদ্ধাশীল। আদালতের আদেশের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি নির্বাচন থেকে সরে যাচ্ছি। আমার কর্মী সমর্থকদের নিয়ে সন্ধ্যায় মোগলাবাজারে কর্মীসভার আয়োজন করেছি। সেখানে আমাকে যাঁরা প্রার্থী করেছিলেন, সেইসব ভোটাররা পরবর্তী সিদ্ধান্ত নেবেন’। উচ্চ আদালতের সিদ্ধান্তের বিষয়ে আইনী কোন প্রদক্ষেপ নেবেন কিনা জানতে চাইলে ফখরুল ইসলাম সাইস্তা জানান- ‘এ বিষয়টি আমার আইনজীবিরা সিদ্ধান্ত নেবেন’। সংবাদ সম্মেলনে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আহবায়ক শাহ ইমাদ উদ্দিন নাসিরী, সিনিয়র সহ-সভাপতি সাদিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জুমান আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এমরান ফয়সল, সাংবাদিক আশরাফুল ইসলাম ইমরান, আব্দুল খালিক, শরিফ আহমদ ও গাও গেরামের খবর ফেইসবুক পেইজের এডমিন শেখ সাদিম উপস্থিত ছিলেন।  প্রেস বিজ্ঞপ্তি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com