বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কোম্পানীগঞ্জে হাজী আব্দুস সালাম অটো ব্রিকসে দোয়া মাহফিল অনুষ্ঠিত কানাইঘাটে শাহাব উদ্দিন হত্যাকান্ডের সাথে জড়িত ৩জন আটক! নিহতের দাফন সম্পন্ন গোয়াইনঘাট প্রেসক্লাবে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ সিলেটে স্কুলছাত্রী উদ্ধার, গ্রে প্তা র ছাব্বির রোনালদোকে ৩০ দিনের নিষেধাজ্ঞা, ২৫৫ ইউরো জরিমানা ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ এআই ভিডিও নিয়ে ক্ষুব্ধ পরীমণি, বললেন ‘সোচ্চার হওয়া জরুরি’ ওটিটিতে ‘আইসক্রিম’ ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ২৬ অক্টোবর জাপান সফরে যাবেন প্রধানমন্ত্রী তথ্য না জানানোর কারণ জানতে সৌদিকে ফের চিঠি ‘সরকারের বার্তা এখানে অনেকটাই স্পষ্ট’, ইশরাকের পদত্যাগ প্রসঙ্গে মাহদী আমিন মসজিদে নববীতে এক মাসে ২ কোটির বেশি মুসল্লি-দর্শনার্থী ইতালিতেও বিক্ষোভ-সহিংসতা, মিলানে ৫০০ সেনা মোতায়েনের প্রস্তুতি সুদানে ধারাবাহিক ড্রোন হামলায় নিহত ১৬০ জনের বেশি কানাইঘাটে পূর্ব বিরোধের জের ধরে সিএনজি চালককে কুপিয়ে হত্যা গোয়াইনঘাটের১৩ নং বিছনাকান্দি ইউনিয়নে ঝারিখাল বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নে বরাদ্দ চান এলাকাবাসী কোম্পানীগঞ্জে ইউপি সদস্য পদপ্রার্থী আশিক মিয়া ভোটের মাঠে চুনারুঘাটে বানিজ্য মেলা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। আটক ৫ জনের ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান চুনারুঘাট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও গালিব চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা, মতবিনিময় সভা অনুষ্ঠিত শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে: ডিআইজি জাহাঙ্গীর সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজনের একজন শ্রমিক, অন্যজন ওমরাহ যাত্রী: প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটে দ্বিতীয়বারের মতো হলো কুমারী পূজা, ভক্তদের ঢল মোটর সাইকেল দুর্ঘটনা: হবিগঞ্জ ও সুনামগঞ্জে প্রাণ গেল দুই তরুণের জাফলং থেকে ছেড়ে আসা বাসে যা পেল পুলিশ এক পরিবর্তন নিয়ে ঢাকায় উইন্ডিজ রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর উদ্যোগের তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর গুলিতে আহত টাইগার শ্রফ, ব্যান্ডেজ ও ড্রেসিং করা প্রথম ছবি প্রকাশ্যে আমি মেয়র নির্বাচনের জন্য শতভাগ প্রস্তুত : ইশরাক একদিনে গ্রেফতার ২ হাজার ৩৯৭, আহত প্রায় এক হাজার পুলিশ
প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি : সিলেটে সাইবার ট্রাইব্যুনালে মামলা

প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি : সিলেটে সাইবার ট্রাইব্যুনালে মামলা


প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে কটুক্তি করায় সিলেট সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে।  সোমবার (১ জুলাই) বিচারক মোঃ মনির কামালের আদালতে এই মামলা দায়ের করেন সুনামগঞ্জ সদরের কাইনঘাট এলাকার শাহপুর গ্রামের আব্দুর রশিদের পুত্র ও সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সম্পাদক আব্দুল কাইয়ুম। মামলায় ৯ জনকে আসামী করা হয়েছে।  বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবি সিলেট জজ কোর্টের এডভোকেট বিজিত পি দাশ পুরকায়স্থ।  আসামীরা সবাই তাদের ব্যবহৃত বিভিন্ন ফেইসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি ও মানহানিকর পোষ্ট করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।  মামলায় আসামীরা হলেন- সিলেট নগরীর এয়ারপোর্ট থানাধীন জালালাবাদ এলাকার মোঃ শফিকুর রহমানের পুত্র মোঃ কাওছার আহমেদ, একই থানার সাহেবের বাজার মহালদিক এলাকার মোঃ আব্দুল মালিকের পুত্র আব্দুল মুমিন রাহি, দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন মোল্লারচক এলাকার মোঃ আব্দুল মালিকের পুত্র নাঈম অহমদ, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার এরালিয়া বাজার এলাকার সাচায়ানি গ্রামের আফতর আলীর পুত্র সুয়েবুর রহমান, সিলেটের গোলাপগঞ্জ থানার ঢাকা দক্ষিণ এলাকার রায়গর গ্রামের মোঃ আনা মিয়ার মেয়ে নিলুফা পারভীন, একই জেলার জালাবাদ থানাধীন আখালিয়া ধনুহাটার পাড় এলাকার আকরম আলী পুত্র শাহরিয়ার কবির সেলিম, ওসমানীনগর থানার লতিবপুর মোমিনপুর এলাকার মৃত আফাজ উদ্দিনের পুত্র শিপন আহমেদ, সুনামগঞ্জ সদরের হাছননগর এলাকার মৃত রফিকুল ইসামের মেয়ে সানজিদা ইসলাম তমা ও ছাতক থানার গোবিন্দগঞ্জ রামনগর (দশঘর) এলাকার মৃত আজিজুর রহমানের পুত্র জুয়েল আহমদ।  এবিষয়ে সিলেট জজ কোর্টের এডভোকেট বিজিত পি দাশ পুরকায়স্থ বলেন- মামলাটি আদালত আমলে নিয়ে তদন্দের জন্য সুনামগঞ্জ সদর থানাকে নির্দেশ  দিয়েছেন।   প্রেস বিজ্ঞপ্তি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com