রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কোম্পানীগঞ্জে অবৈধ বালু-পাথর উত্তোলন: মোবাইল কোর্টে ৮ জনের কারাদণ্ড এটিএন নিউজ ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডে দেশসেরা সিলেটের স্নেহা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০ তম কারাবন্দি দিবস ইরানে নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১৩শ’ যুদ্ধের মধ্যে ভূমিকম্পে ফের কাঁপল ইরান ওসমানীনগরে দুপক্ষের সংঘর্ষে, প্রাণ গেলো যুবকের হবিগঞ্জে বিজিবির অভিযানে ৫৫ কেজি গাঁজা ও ৮টি ভারতীয় গরু জব্দ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া নয় দিনের ব্যবধানে একই কায়দায় দুই ছিনতাই কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: আরিফুল হক চৌধুরী রমজান উপলক্ষে অসহায়দের পাশে হেল্পিং হ্যান্ডস জকিগঞ্জে গ্রে*প্তা*র- ৩, জ*ব্দ মাদকের বিশাল চালান সরি! প্রতিবেশী আরব দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে হচ্ছে,’ জানালো ইরান জীবন দেব, কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দেবোনা: জামায়াত আমির ফেসবুকে প্রেম, সুনামগঞ্জে গিয়ে ধর্ষিত সিলেটের তরুণী শনিবার যেসব এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে কারণে এএসপি জহিরুল ক্লোজড দল ছাড়লেন সিলেটের জামায়াত নেতা, আমীরকে চিঠি জকিগঞ্জে ই য়া বা র চালান নিয়ে বসেছিলেন ক্যাফেতে, পুলিশ ধরল ৩ জনকে শাহজালাল (রহ.) ব্যবহৃত সামগ্রী জাদুঘরে সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের সড়কে ঝরল পুলিশের প্রাণ কানাইঘাটে অটো রাইস মিলে ভয়াবহ অ*গ্নি*কাণ্ড, দেড় কোটি টাকার ক্ষতি হঠাৎ বিক্ষোভের ডাক জামায়াতের ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু মাাধবপুরে ট্রাকভর্তি পাথরের নিচে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ দোয়ারাবাজারে টাকার লোভে নদীর পাড় বিক্রি: সোনালীচেলার ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম মধ্যনগরে সরকারি জমি থেকে মাটি বিক্রির অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে ফেব্রুয়ারিতে সড়কে ৪৪৭ জনের প্রাণহানী
সিলেটে আলোচিত জব্দ করা সেই ১৪ ট্রাক চোরাই চিনি নিলামে বিক্রি

সিলেটে আলোচিত জব্দ করা সেই ১৪ ট্রাক চোরাই চিনি নিলামে বিক্রি


সিলেটে আলোচিত ১৪ ট্রাক ভারতীয় চোরাই চিনি এক কোটি ৪২ লাখ টাকায় সরকারি নিলাম ডাকে বিক্রি করা হয়েছে। সিলেট নগরীর কালীঘাটের রুহেল ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. গিয়াস মিয়া সর্বোচ্চ দরদাতা হিসেবে ওই চিনি কিনেছেন।

বুধবার (৩ জুলাই) বিকেলে সিলেটের অতিরিক্ত মহানগর হাকিম (তৃতীয় আদালত) উম্মে হাবিবার আদালতে প্রকাশ্যে নিলামে ওই চিনি বিক্রি করা হয়।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘জব্দ চিনি থানায় রয়েছে। নিলাম ডাক পাওয়া ব্যবসায়ী ব্যাংকে টাকা জমা দেওয়ার রসিদ থানায় নিয়ে এলে চিনি হস্তান্তর করা হবে।’

জানা গেছে, সরকারি নিলাম কমিটির সভাপতি ও সিলেটের অতিরিক্ত মহানগর হাকিম আব্দুল মুমিনসহ কমিটির অন্য সদস্যদের উপস্থিতিতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের অষ্টম তলায় বিকেলে প্রকাশ্যে নিলাম অনুষ্ঠিত হয়। জব্দ করা এক লাখ ৫ হাজার ৭০০ কেজি চিনির মধ্যে মামলার আলামত হিসেবে ৫ কেজি চিনি আদালতে সংরক্ষণ করে বাকি এক লাখ ৫ হাজার ৬৯৫ কেজি চিনি নিলাম হয়।

নিলামের বিট লিস্টে সর্বমোট ৭০ জন তাদের নাম তালিকাভুক্ত করেন। সবার উপস্থিতিতে প্রকাশ্যে ওই নিলামে ব্যবসায়ী মো. গিয়াস মিয়া প্রতি কেজি চিনির দাম ১২৫ টাকা করে কিনে নেন। তার সঙ্গে তাকে মোট টাকার সাড়ে সাত শতাংশ ভ্যাটও দিতে হবে।

চিনির মোট দাম এক কোটি ৩২ লাখ ১১ হাজার ৮৭৫ টাকা। ভ্যাটসহ দাম পড়েছে ১ কোটি ৪২ লাখ ২ হাজার ৭৬৬ টাকা। ক্রেতাকে ভ্যাটসহ চিনির দাম পরিশোধ করতে হবে তিন দিনের মধ্যে।

সর্বোচ্চ দরদাতা গিয়াস মিয়া সিলেটের দক্ষিণ সুরমা থানার লতিফপুরের বাসিন্দা।

গত ৬ জুন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) জালালাবাদ থানার উমাইরগাঁওয়ে ১৪ ট্রাক চোরাই চিনি ধরা পড়ে। এ ঘটনায় পরদিন পুলিশের এসআই মো. সালাহ উদ্দিন বাদী হয়ে জালালাবাদ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন।

সিলেটে সাম্প্রতিক সময়ে ভারত থেকে সীমান্তপথে অবৈধভাবে আনা চিনি চোরাচালানের মধ্যে এটি ছিল সবচেয়ে বড় চোরাচালান। এ ঘটনায় দায়ের করা মামলায় এ পর্যন্ত দুই ট্রাকচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজনই আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে চোরাই চিনির দুজন বাহকের নাম বলেছে। জবানবন্দির এ তথ্য পুলিশ যাচাই-বাছাই করে জড়িত চোরাচালানিদের গ্রেপ্তার করার চেষ্টা করছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com