বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
এসএমপিতে নতুন পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম সুনামগঞ্জে বৃষ্টির সঙ্গে পাহাড়ি ঢল, সুরমার পানি বিপদসীমায় হরমুজে নতুন বিস্ফোরণ, টানা ১০ম রাত পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান মৌলভীবাজারে জীবনের ঝুঁকি নিয়ে টিলায় বসবাস হুমায়ূন আহমেদের স্মৃতির কাছে… সকালে নাশতা না খাওয়ার অভ্যাস নারীদের যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ লিটনের বিরুদ্ধে নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন শাকিব ফারিয়ার নতুন মিশন সিলেটে এক দিনে ডেঙ্গু শনাক্ত পাঁচজনের, হাসপাতালে ভর্তি ৬ এমপি কামরুলের উদ্যোগে ১৬ প্রাথমিক বিদ্যালয়ে নৌকা বিতরণ হজযাত্রীদের বিমান ভাড়া কমল ২৪ হাজার ৮৩০ টাকা যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনার মাঝেই বিশ্ববাজারে কমল তেলের দাম কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প আর্জেন্টিনা গোল খাওয়ার পর খুশিতে মাটিতে লুটিয়ে পড়েন ব্রাজিল তারকা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ৪ বার ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে ব্রাজিল মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর, কেমন আছেন শিক্ষার্থী-শিক্ষকরা রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ বিভাগীয় সমাবেশ সফল করতে সিলেটে জামায়াতের প্রছার মিছিল হামহামে আ ট কে পড়া শিক্ষার্থীদের উদ্ধার সিলেটের সেইফওয়ে হাসপাতাল সিলগালা রুবেল আহমদের পিতৃবিয়োগে সিলেট জেলা ও মহানগর যুবদলের শোক সিলেটে যে মা*ম*লা*য় কাউন্সিলর জাহাঙ্গীরের ভাতিজা কা রা গা রে আটকে গেল বিয়ে এখন কি করবেন পরীমনি! বিজিবিকে আরো পেশাদার ও সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রেফতার মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে সিলেটে নদ-নদীর পানি বাড়ছে মৌলভীবাজারের বন্যায় প্রায় ৮০ কোটি টাকার ক্ষতি, পুনর্বাসনের দাবি ক্ষতিগ্রস্তদের সিলেটে ৬ ঘন্টায় পুলিশের জালে অর্ধশত সিলেটে টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

সুনামগঞ্জ-২ আসনে মাওলানা আকবর আলীকে প্রার্থী চায় জমিয়ত কর্মীরা

সুনামগঞ্জ-২ আসনে মাওলানা আকবর আলীকে প্রার্থী চায় জমিয়ত কর্মীরা


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ২ (দিরাই শাল্লা) আসন থেকে জমিয়তের প্রার্থী হিসাবে সাবেক ছাত্রনেতা মাওলানা আকবর আলীকে দেখতে চায় ছাত্র জমিয়ত ও জমিয়তের নেতাকর্মীরা।  শনিবার (২৩নভেম্বর) সিলেটের রেজিস্ট্রারি মাঠে অনুষ্ঠিত গণ সমাবেশে মাওলানা আকবর আলীকে প্রার্থী চাওয়ার বিষয়টি পরিলক্ষিত হয়।  এদিকে মিরাবাজার থেকে রেজিস্ট্রারি মাঠ পর্যন্ত বিশাল মিছিল জমিয়ত নেতা মুফতি মুতিউর রহমান চৌধুরীর নেতৃত্বে বের হয়। এসময় ব্যানার-ফেস্টুনে মাওলানা আকবর আলীকে সুনামগঞ্জ-২ আসনের প্রার্থী হিসাবে দেখতে চাই স্লোগান করতে দেখা যায়।  মিছিলে উপস্থিত ছিলেন, মুফতি নুর উদ্দিন, মাওলানা বদরুদ্দীন, মাওলানা ইউনুস আহমদ, মাওলানা রায়হান আহমদ, মাওলানা লুৎফুর রহমান, মাওলানা হুসাইন আহমদ, মাওলানা আব্দুল্লাহ ইমরান, হাফেজ ফররুখ আহমদ, মাওলানা মহসিন আহমদ মাস্টার মুজাক্কির।  মাওলানা আকবর আলী হলেন দিরাই থানার ঐতিহ্যবাহী জগদল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরবারের সন্তান  তাঁর পিতার নাম আলজাজ্জ্ব মুহাম্মদ আব্দুল করিম ও মাতা: মুছাম্মৎ জমিলা খাতুন।  পাচ ভাই ও তিন বোনের মধ্যে তিনি সর্ব কনিষ্ট।শিক্ষাজীবনে মাওলানা আকবর আলী প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা নিজ গ্রামের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান জামেয়া আরাবিয়া ইসলামিয়া জগদল থেকে আর উচ্চ মাধ্যমিক শিক্ষা দারুল উলুম মাদানিয়া মাদ্রাসা সুনামগঞ্জ থেকে এবং মাদ্রাসা শিক্ষার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিস টাইটেল জামেয়া মাদানিয়া কাজির বাজার মাদ্রাসা সিলেট থেকে সম্পন্ন করেন।  মাওলানা আকবর আলী লেখা পড়ার পাশাপাশি ১৯৯২ সালে ছাত্র জমিয়ত দিরাই থানা শাখার সাধারণ সম্পাদক ছিলেন।   ছাত্র জমিয়ত সুনামগঞ্জ জেলা শাখার যুগ্ন সম্পাদক ছিলেন।  ১৯৯৭ সালে আল করিম ফাউন্ডেশন নামে একটি সামাজিক সংগঠন প্রতিষ্টা করেন।  মাওলানা আকবর আলী লেখা পড়া সমাপ্তির পর ২০০০ সালে সৌদি আরবে গমন করে  কর্মজীবন শুরু করেন। সৌদি আরবের রিয়াদস্ত বাংলাদেশ দুতাবাসে কন্সুল্যার সেক্সনে আরবী ইন্টার পিটার হিসাবে চাকুরী নেন। চাকুরীর পাশাপাশি রিয়াদস্ত মানফুহা এলাকায় আল ইহসান ইসলামি যুব সংঘ প্রতিষ্টা করেন। ২০০২ সালে সৌদীআরবে জমিয়তে উলামায়ে ইসলাম এবং ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় কোমিটি গঠন করেন। এবং দীর্ঘদিন জমিয়তে উলামায়ে ইসলাম এবং ইসলামী ঐক্যজোট রিয়াদের সভাপতির দায়িত্ব পালন করেন।  ২০০৪ সালের শেষের দিকে পবিত্র হজ্জ্ব ব্রত পালন করে নিজ দেশে প্রত্যা বর্তন করেন।  তখনকার নিজ দেশের চলমান সংকটের প্রতিবাদে ২০০৬ সালে সিলেটে অবস্থানরত দিরাই-শাল্লার অধিবাসীদের নিয়ে “আমরা দিরাই শাল্লাবাসী” নামে একটি সামাজিক সংগঠন প্রতিষ্টা করেন।  মাওলানা আকবর আলী ২০০৭ সালে অনুষ্টিতব্য ২২শে জানুয়ারীর ৯ম জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ২ দিরাই শাল্লা আসন থেকে নির্বাচনে অংশ গ্রহণ করেন।  ২০১০ সালে মাসিক আদর্শ নগরী নামে সিলেট থেকে একটি মাসিক পত্রিকা প্রকাশ করেন।  ২০১২ সালে দৈনক ডাকবাংলা সিলেট নামে একটি দৈনিক পত্রিকা নিজ সম্পাদনায় প্রকাশ করেন।  ২০০৭ সালে বৃটেনে পারি জমান। সেখানে নিজ সংগঠনের কাজের পাশাপাশি দৈনিক জনপদ নামক পত্রিকার সম্পাদনাসহ বৃটেনের ম্যাঞ্চেষ্টারস্ত মারকাযে আল ফালাহ এবং মারকাজে দারুল ইহসান নামক এই দ্বীনি প্রতিষ্টনদ্বয়ে অত্যন্ত সুনামের সাথে শিক্ষকতার দায়িত্ব আঞ্জাম দেন। জমিয়তে উলামায়ে ইসলা ইউরোপ সহ আরও সামাজিক আরো বিভিন্ন সংগঠনের সাথে জড়িত।   প্রেস বিজ্ঞপ্তি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com