রবিবার, ০৭ Jun ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কাজ শেষের আগেই সড়কে গর্ত, ২ কোটি ৮৭ লাখ টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া। ১১ বার নকশা বদল, ৬ বছর ঝুলে অধিগ্রহণ: ওসমানী বিমানবন্দর সম্প্রসারণে বন্দি সাড়ে ৩শ পরিবার ইতালি’তে ‘বিশ্বনাথ এসোসিয়েশনের কমিটি গঠন : সভাপতি- আব্দুল হামিদ আহাদ, সম্পাদক- এনামুল হক বিচারকের অবকাশকালীন ছুটি বাতিল, বিচার শুরু ১ জুন কোম্পানীগঞ্জে নিয়ম না মানলেই গুনতে হচ্ছে জরিমানা সিসিক প্রশাসকের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাণিজ্যমন্ত্রীর অসন্তোষ ঢাকার আতিথেয়তায় মুগ্ধ কলকাতার অভিনেত্রী সৃজা ক্রিকেটের নিয়মে যেসব পরিবর্তন আনতে যাচ্ছে আইসিসি হ্যারি কেনের হ্যাটট্রিকে বায়ার্নের গোল উৎসব চতুর্থ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ঘরে তুলল বার্সেলোনা পরিবেশ আইন লঙ্ঘনে দুই প্রতিষ্ঠানকে জরিমানা সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু সিলেট থেকে চট্টগ্রাম ও কক্সবাজার যাবে বিমান সিলেটে ছি ন তা ই কা রী বাপ্পী বিএনপি নেতার ছেলে! সিলেটে যে রোগে বাড়ছে প্রাণহানি সিলেটে ধরা ৭ ছি ন তা ই কা রী, ৪ জন জেলার বাইরের আমির হামজাকে নিয়ে যা বললেন রাশেদ খান হরমুজে ১০০ জাহাজ আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র, দাবি সেন্ট্রাল কমান্ডের হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, গুলিবিদ্ধ ২ লাখের নিচে কোনও গরু নেই রামিসা হত্যা মামলার দুই আসামিকে আদালতে আনা হয়েছে আয়ে শীর্ষে রোনালদো, তিন নম্বরে মেসি জৈন্তাপুরে চোরাই ভারতীয় চাপাতাসহ পিকআপ জ ব্দ, গ্রে*প্তা*র ১ হবিগঞ্জে পৃথক দুই অ*গ্নি*কা*ণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি সিলেটে স্ত্রীর বি রু দ্ধে স্বামীর হ ত্যা মা ম লা সিলেটে ২৩৩ জন পাকড়াও প্রবাসী কল্যাণ ডেস্কের পরিদর্শকের মৃ ত্যু তে সিলেট পুলিশ সুপারের শোক

শূন্যপদে নিয়োগসহ ৪ দফা দাবি ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশনের

শূন্যপদে নিয়োগসহ ৪ দফা দাবি ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশনের

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন (বিডিএমএ), বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল প্রাইভেট প্র্যাক্টিশনার এসোসিয়েশন (বিডিএমপিপিএ) এবং সাধারণ ম্যাটস্ শিক্ষার্থী ঐক্য পরিষদ সিলেটে যৌথ সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি উত্থাপন করেছে।

 

শনিবার বেলা আড়াইটায় সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ শিক্ষা পরিসংখ্যান ২০২২ এবং বিএমএন্ডডিসি এর সর্বশেষ তথ্যমতে বাংলাদেশে বর্তমানে ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৬০ হাজার এবং বিএমডিসি নিবন্ধিত ডিএমএফ এর সংখ্যা প্রায় ৩০ হাজার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী প্রায় ৫৫০০ হাজার ডিপ্লোমা চিকিৎসক (ডিএমএফ) গণ ‘উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার’ পদে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র সহ জেলা সদর হাসপাতালে কর্মরত আছেন। বর্তমানে ডিএমএফ কোর্স সম্পন্নকারি প্রায় পঞ্চাশ হাজার (৫০,০০০) দক্ষ জনবল কর্মসংস্থানহীন বেকার হয়ে পড়েছে। কিন্তু স্বাধীনতার ৫৩ বছর পরেও ম্যাটস্ শিক্ষার্থীরা বিভিন্ন ভাবে জুলুম ও বৈষম্যের স্বীকার। দীর্ঘকাল ধরেই আন্দোলন সংগ্রাম করার পরেও আমাদের বৈষম্য নিরসনের কোন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না।

 

শূন্য পদ থাকার পরেও গত একযুগের বেশি সময় ধরেই নিয়োগ বন্ধ রয়েছে, তার মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরে প্রায় ২০০০ পদ এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরে প্রায় ১০০০ শূন্য পদের ছাড়পত্র প্রদান করলেও নিয়োগ নিয়ে টালবাহানা করে যাচ্ছে, এতে করে একদিকে প্রান্তিক জনগোষ্ঠী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে অন্য দিকে ম্যাটস্ থেকে পাশকৃত বেকারের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও দীর্ঘদিন ধরেই আমাদের সাথে চলমান সকল বৈষম্যগুলো মধ্যে চারটি দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো শূন্য পদে নিয়োগ এবং কমিউনিটি ক্লিনিকসহ সরকারি বেসরকারি হাসপাতালে নতুন পদ সৃজন করা, প্রতিষ্ঠান ও কোর্সের নাম পরিবর্তন করে অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন করে ইন্টার্নশিপে লগবুক প্রণয়ন, বিএমডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষার অধিকার প্রদান করতে হবে। এছাড়া প্রস্তাবিত এলাইড হেলথ প্রফেশনাল বোর্ড খসড়া আইনের নাম পরিবর্তন করে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ” নামকরণসহ প্রস্তাবিত ধারায় সংশোধনীসহ বাস্তবায়ন করার দাবি জানানো হয়।
দাবিগুলো বাস্তবায়ন না হলে আন্দোলনকারীরা কঠোর কর্মসূচির কথা জানানো হয়।

 

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশনের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি ডা. প্রদীপ কুমার দাস, সিলেট জেলা সভাপতি ডা. পবিত্র রঞ্জন বনিক, সহসভাপতি ডা. হেলাল উদ্দিন, বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল প্রাইভেট প্র্যাক্টিশনার এসোসিয়েশন সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. সিব্বির আহমদ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com