রবিবার, ০৭ Jun ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কাজ শেষের আগেই সড়কে গর্ত, ২ কোটি ৮৭ লাখ টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া। ১১ বার নকশা বদল, ৬ বছর ঝুলে অধিগ্রহণ: ওসমানী বিমানবন্দর সম্প্রসারণে বন্দি সাড়ে ৩শ পরিবার ইতালি’তে ‘বিশ্বনাথ এসোসিয়েশনের কমিটি গঠন : সভাপতি- আব্দুল হামিদ আহাদ, সম্পাদক- এনামুল হক বিচারকের অবকাশকালীন ছুটি বাতিল, বিচার শুরু ১ জুন কোম্পানীগঞ্জে নিয়ম না মানলেই গুনতে হচ্ছে জরিমানা সিসিক প্রশাসকের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাণিজ্যমন্ত্রীর অসন্তোষ ঢাকার আতিথেয়তায় মুগ্ধ কলকাতার অভিনেত্রী সৃজা ক্রিকেটের নিয়মে যেসব পরিবর্তন আনতে যাচ্ছে আইসিসি হ্যারি কেনের হ্যাটট্রিকে বায়ার্নের গোল উৎসব চতুর্থ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ঘরে তুলল বার্সেলোনা পরিবেশ আইন লঙ্ঘনে দুই প্রতিষ্ঠানকে জরিমানা সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু সিলেট থেকে চট্টগ্রাম ও কক্সবাজার যাবে বিমান সিলেটে ছি ন তা ই কা রী বাপ্পী বিএনপি নেতার ছেলে! সিলেটে যে রোগে বাড়ছে প্রাণহানি সিলেটে ধরা ৭ ছি ন তা ই কা রী, ৪ জন জেলার বাইরের আমির হামজাকে নিয়ে যা বললেন রাশেদ খান হরমুজে ১০০ জাহাজ আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র, দাবি সেন্ট্রাল কমান্ডের হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, গুলিবিদ্ধ ২ লাখের নিচে কোনও গরু নেই রামিসা হত্যা মামলার দুই আসামিকে আদালতে আনা হয়েছে আয়ে শীর্ষে রোনালদো, তিন নম্বরে মেসি জৈন্তাপুরে চোরাই ভারতীয় চাপাতাসহ পিকআপ জ ব্দ, গ্রে*প্তা*র ১ হবিগঞ্জে পৃথক দুই অ*গ্নি*কা*ণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি সিলেটে স্ত্রীর বি রু দ্ধে স্বামীর হ ত্যা মা ম লা সিলেটে ২৩৩ জন পাকড়াও প্রবাসী কল্যাণ ডেস্কের পরিদর্শকের মৃ ত্যু তে সিলেট পুলিশ সুপারের শোক

বাঁশ বেতের সেতুতে যুক্ত সিলেট-সুনামগঞ্জ

বাঁশ বেতের সেতুতে যুক্ত সিলেট-সুনামগঞ্জ

নিজস্ব প্রতিবেদক ::: সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের শেষ সীমানায় অবস্থিত বানাইয়া হাওর। হাওরের ওপারেই সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা। বানাইয়া হাওরপারের মিঠাভরাং, মজলিসপুর, নেওয়া গাও, দাওরাই, কালনীচর, ফেছিসহ অর্ধশতাধিক গ্রাম দুটি জেলার অন্তর্ভুক্ত। তবে যুগের পর যুগ এই এলাকার মানুষ যাতায়াতের চরম দুর্ভোগ পোহাচ্ছেন। বিগত ৩০ বছর ধরে এই এলাকার মানুষ একটি বাঁশ বেতের সেতু দিয়ে চলাচল করছেন। সরকারি বিভিন্ন দপ্তরে ধর্না দিয়েও মিলে নি সেতুর আশ্বাস।

 

১৯৯৬ সালের আগে বর্যায় নৌকা আর হেমন্তে পায়ে হেঁটে চলাচল করাই ছিল এখানকার একমাত্র ভরসা। সেই সময়ে এলাকার কিশোর তরুণরা বানাইয়া হাওরের বরাক বিলে বাঁশের সেতু তৈরি করে সরাসরি যোগাযোগের ব্যবস্থা চালু করেন। সেই থেকে শুরু— এখনো চলছে বাঁশ, বেতের সাঁকো দিয়ে পারাপার। কিন্তু তিন দশক পেরিয়ে গেলেও এখনো নির্মিত হয়নি একটি স্থায়ী ব্রিজ।
এই বাঁশের সেতু দিয়ে প্রতিদিন লক্ষাধিক মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করেন। বর্যায় হাওরে পানির উচ্চতা বেড়ে গেলে সেতুটি ডুবে যায়, ফলে যাতায়াত বন্ধ হয়ে যায়। কখনো কখনো দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দেয় সেতু, তখন আরও দুর্ভোগে পড়তে হয় এলাকাবাসীকে। শিক্ষার্থীরা স্কুল-কলেজে যেতে পারে না, রোগীদের হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়ে। ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও এই সংকট বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
মিঠাভরাং গ্রামের ছানাউর রহমান ছানু বলেন, ১৯৯৬ সালের আগে আমাদের এলাকায় কখনো গাড়ি প্রবেশ করে নি। ওই বছর বাঁশের সেতুটি নির্মাণ করা হলে ঝুঁকি নিয়ে বেবিট্যাক্সি চলাচল শুরু করে। আমরা সরকারের বিভিন্ন দপ্তরে আবেদন নিবেদন করেও একটি স্থায়ী সেতু পাচ্ছি না।
প্রবাসী কমিউনিটি নেতা কামরান কবীর বলেন, বিগত ৩০ বছর ধরে আওয়ামী লীগ, বিএনপি ও আওয়ামী লীগ সরকারের আমলে বারবার আবেদন করা হলেও কোনো সরকারই ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয়নি। ফলে বছরের পর বছর ধরে অবহেলিত থেকে গেছে বানাইয়া হাওরপারের মানুষ। ১৯৯৬ সালে প্রথমে আমি এই বাঁশ বেতের সেতুটি করে দিই নিজস্ব অর্থায়নে। তারপর থেকে এ সেতুটির স্থলে স্থায়ী ব্রিজের জন্য সরকারি দপ্তরে আমলা-মন্ত্রীদের সাথে অনেক লবিং করেও ফলাফল পাই নি।
আশারকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) জমির আলী বলেন, বাঁশের সেতুর কারণে এলাকাবাসীর দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে। ইউনিয়ন পরিষদ থেকে রাস্তার কিছু কাজ করা হলেও তা পর্যাপ্ত নয় বলে জানিয়েছেন জনপ্রতিনিধিরা।
এদিকে অবিলম্বে এখানে একটি পাকা ব্রিজ বাস্তবায়ন হলে দুই জেলার মানুষের জীবনমান উন্নত হবে, ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং শিক্ষার্থীদের যাতায়াতে আর কোনো বাধা থাকবে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে—এমনটাই প্রত্যাশা বানাইয়া হাওরবাসীর।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com