রবিবার, ০৭ Jun ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কাজ শেষের আগেই সড়কে গর্ত, ২ কোটি ৮৭ লাখ টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া। ১১ বার নকশা বদল, ৬ বছর ঝুলে অধিগ্রহণ: ওসমানী বিমানবন্দর সম্প্রসারণে বন্দি সাড়ে ৩শ পরিবার ইতালি’তে ‘বিশ্বনাথ এসোসিয়েশনের কমিটি গঠন : সভাপতি- আব্দুল হামিদ আহাদ, সম্পাদক- এনামুল হক বিচারকের অবকাশকালীন ছুটি বাতিল, বিচার শুরু ১ জুন কোম্পানীগঞ্জে নিয়ম না মানলেই গুনতে হচ্ছে জরিমানা সিসিক প্রশাসকের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাণিজ্যমন্ত্রীর অসন্তোষ ঢাকার আতিথেয়তায় মুগ্ধ কলকাতার অভিনেত্রী সৃজা ক্রিকেটের নিয়মে যেসব পরিবর্তন আনতে যাচ্ছে আইসিসি হ্যারি কেনের হ্যাটট্রিকে বায়ার্নের গোল উৎসব চতুর্থ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ঘরে তুলল বার্সেলোনা পরিবেশ আইন লঙ্ঘনে দুই প্রতিষ্ঠানকে জরিমানা সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু সিলেট থেকে চট্টগ্রাম ও কক্সবাজার যাবে বিমান সিলেটে ছি ন তা ই কা রী বাপ্পী বিএনপি নেতার ছেলে! সিলেটে যে রোগে বাড়ছে প্রাণহানি সিলেটে ধরা ৭ ছি ন তা ই কা রী, ৪ জন জেলার বাইরের আমির হামজাকে নিয়ে যা বললেন রাশেদ খান হরমুজে ১০০ জাহাজ আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র, দাবি সেন্ট্রাল কমান্ডের হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, গুলিবিদ্ধ ২ লাখের নিচে কোনও গরু নেই রামিসা হত্যা মামলার দুই আসামিকে আদালতে আনা হয়েছে আয়ে শীর্ষে রোনালদো, তিন নম্বরে মেসি জৈন্তাপুরে চোরাই ভারতীয় চাপাতাসহ পিকআপ জ ব্দ, গ্রে*প্তা*র ১ হবিগঞ্জে পৃথক দুই অ*গ্নি*কা*ণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি সিলেটে স্ত্রীর বি রু দ্ধে স্বামীর হ ত্যা মা ম লা সিলেটে ২৩৩ জন পাকড়াও প্রবাসী কল্যাণ ডেস্কের পরিদর্শকের মৃ ত্যু তে সিলেট পুলিশ সুপারের শোক

জৈন্তা-জাফলংয়ে অবৈধ বালু পাথরে বলি ২ শ্রমিক

জৈন্তা-জাফলংয়ে অবৈধ বালু পাথরে বলি ২ শ্রমিক

নিজস্ব প্রতিবেদক :: একদিনে সিলেটে অবৈধভাবে বালু পাথর লুটকালে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। সকালে জাফলং নদীতে অবৈধ বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলনকালে এক শ্রমিক এবং দুপুরে জৈন্তাপুরের ৪ নং বাংলাবাজারে পেলুডার চাপায় আরেক শ্রমিক নিহত হন।

 

পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) হিসেবে ঘোষিত সিলেটের জাফলংয়ে প্রশাসনের নাকের ডগায় চলছে বালু ও পাথর লুটের মহোৎসব। নদীতে অবৈধভাবে স্থাপিত বোমা মেশিন দিয়ে দিনরাত উত্তোলন করা হচ্ছে মূল্যবান প্রাকৃতিক সম্পদ। এর ফলে একদিকে যেমন ধ্বংস হচ্ছে নদীর পরিবেশ ও জীববৈচিত্র্য, অন্যদিকে ঝরে পড়ছে শ্রমিকের প্রাণ।

 

সোমবার সকালে সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলার জাফলং নদীতে বোমা মেশিন বসিয়ে পাথর উত্তোলনের সময় নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে যান রজব আলী নামে এক শ্রমিক। আড়াই ঘন্টা পর তাকে নদীর তলদেশ থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এ নিয়ে চলতি বছরে জাফলংয়ে অবৈধ উত্তোলনের সময় দুর্ঘটনায় নিহত হলেন অন্তত ৫ শ্রমিক। নিহত রজব আলী স্থানীয় বরবন হাওর পূর্ব পাড়া গ্রামের রাহমাতুল্লাহর ছেলে। লাশ উদ্ধারের পর তার বাড়িতে কান্নার রোল পড়ে। শোকাহত স্বজন ও প্রতিবেশীরা বালু, পাথর লুটে প্রশাসনের নীরবতাকে দায়ী করেন।

 

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই কিছু প্রভাবশালী চক্র প্রশাসনের একাংশকে ম্যানেজ করে এসব অবৈধ কার্যক্রম পরিচালনা করে আসছে। পরিবেশ বিপর্যয় ও প্রাণহানির মতো ঘটনা ঘটলেও দৃশ্যমান কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়নি প্রশাসন।

 

জাফলংয়ের পরিবেশবাদী সংগঠনগুলো বলছে, ইসিএ ঘোষণার পরও এমন লুটপাট চলতে থাকলে জাফলংয়ের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্য চিরতরে হারিয়ে যাবে। তারা অবিলম্বে ইসিএ এলাকায় সবধরনের অবৈধ কার্যক্রম বন্ধ এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

 

লাশ উদ্ধারের পর নিহতের বাড়িতে আসা গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমেদ জানান, নিহতের স্বজনদের সাথে আলোচনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

পরিবেশবাদীদের মতে, এখনই কঠোর ব্যবস্থা না নিলে অচিরেই জাফলংয়ের নদী হারাবে তার প্রাণ, আর প্রতিদিন ঝরবে দরিদ্র শ্রমিকদের প্রাণ।

 

এদিকে সিলেটের জৈন্তাপুর উপজেলার ৪ নম্বর বাংলা বাজারে পেলুডার চাপায় এক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (১২ মে) দুপুর দেড়টায় এ ঘটনা ঘটে।

 

প্রতক্ষ্যদশীরা জানান, দুপুরে ৪ নম্বর বাংলাবাজারে বালু লোডিং ফিল্ডে (বালু সাইটে) পেলুডার দিয়ে বালু লোডিংয়ের সময় পেলুডার চাপায় ১ শ্রমিক নিহত হন।

 

নিহত শ্রমিক জৈন্তাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের টিলাবাড়ী গ্রামের মৃত জুজু মিয়া ছেলে ৪ সন্তানের জনক মো. কামাল হোসেন (৫০)। তিনিই পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি ছিলেন।

 

এলাকাবাসী আরো জানান, পেলুডারের মালিক ৪ নম্বর আসামপাড়া বাজারীগুল এলাকার বাসিন্দা মা স্টোন ক্রাশারের মালিক জাহাঙ্গীর আলম।

 

দূর্ঘটনার খবর জৈন্তাপুর মডেল থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান পেলুডার চাপায় শ্রমিক নিহতের ঘটনা নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে সরজমিনে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের সুরতহাল প্রস্তুত করছি। এই ঘটনায় সঠিক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com