রবিবার, ০৭ Jun ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কাজ শেষের আগেই সড়কে গর্ত, ২ কোটি ৮৭ লাখ টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া। ১১ বার নকশা বদল, ৬ বছর ঝুলে অধিগ্রহণ: ওসমানী বিমানবন্দর সম্প্রসারণে বন্দি সাড়ে ৩শ পরিবার ইতালি’তে ‘বিশ্বনাথ এসোসিয়েশনের কমিটি গঠন : সভাপতি- আব্দুল হামিদ আহাদ, সম্পাদক- এনামুল হক বিচারকের অবকাশকালীন ছুটি বাতিল, বিচার শুরু ১ জুন কোম্পানীগঞ্জে নিয়ম না মানলেই গুনতে হচ্ছে জরিমানা সিসিক প্রশাসকের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাণিজ্যমন্ত্রীর অসন্তোষ ঢাকার আতিথেয়তায় মুগ্ধ কলকাতার অভিনেত্রী সৃজা ক্রিকেটের নিয়মে যেসব পরিবর্তন আনতে যাচ্ছে আইসিসি হ্যারি কেনের হ্যাটট্রিকে বায়ার্নের গোল উৎসব চতুর্থ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ঘরে তুলল বার্সেলোনা পরিবেশ আইন লঙ্ঘনে দুই প্রতিষ্ঠানকে জরিমানা সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু সিলেট থেকে চট্টগ্রাম ও কক্সবাজার যাবে বিমান সিলেটে ছি ন তা ই কা রী বাপ্পী বিএনপি নেতার ছেলে! সিলেটে যে রোগে বাড়ছে প্রাণহানি সিলেটে ধরা ৭ ছি ন তা ই কা রী, ৪ জন জেলার বাইরের আমির হামজাকে নিয়ে যা বললেন রাশেদ খান হরমুজে ১০০ জাহাজ আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র, দাবি সেন্ট্রাল কমান্ডের হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, গুলিবিদ্ধ ২ লাখের নিচে কোনও গরু নেই রামিসা হত্যা মামলার দুই আসামিকে আদালতে আনা হয়েছে আয়ে শীর্ষে রোনালদো, তিন নম্বরে মেসি জৈন্তাপুরে চোরাই ভারতীয় চাপাতাসহ পিকআপ জ ব্দ, গ্রে*প্তা*র ১ হবিগঞ্জে পৃথক দুই অ*গ্নি*কা*ণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি সিলেটে স্ত্রীর বি রু দ্ধে স্বামীর হ ত্যা মা ম লা সিলেটে ২৩৩ জন পাকড়াও প্রবাসী কল্যাণ ডেস্কের পরিদর্শকের মৃ ত্যু তে সিলেট পুলিশ সুপারের শোক

কাদায় মাখামাখি সড়ক, তবুও দায়ে পড়ে চলা

কাদায় মাখামাখি সড়ক, তবুও দায়ে পড়ে চলা

পারভেজ আহমেদ, বিছানাকান্দি :: পাকা রাস্তা নির্মাণের জন্য প্রায় নয় মাস আগে রাস্তার মাটি খোঁড়া হয়েছে। কয়েক দিনের বৃষ্টিতে ওই রাস্তা এখন বেহাল। জমে থাকা পানি আর পিচ্ছিল কাদা মাড়িয়ে চলাচল করছেন পথচারীরা সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি ইউনিয়নের চিত্র এটি।

 

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছরের ডিসেম্বর মাসে কাজ শুরু হয় কিন্তু এখনও এক তৃতীয়াংশ শেষ হয় নি। দয়ার বাজার, দমদমা সীমান্ত হয়ে হাদারপাড় বাজারের দীর্ঘ সড়ক নির্মাণের জন্য দরপত্র আহ্বান করে এলজিইডি।

 

২৬ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার টাকায় কাজটি পান শহরের ঠিকাদার মেসার্স কামরুল এন্ড ব্রাদারস।উদ্বোধনের পরপরই সংশ্লিষ্ট ঠিকাদারের শ্রমিকেরা রাস্তার মাটি খুঁড়ে বক্স কাটিং শেষ করেন। এরপর থেকে রাস্তাটি ওভাবেই পড়ে রয়েছে।

 

স্থানীয়দের অভিযোগ, প্রায় ছয় মাস আগে নির্মাণের জন্য রাস্তার মাটি খুঁড়ে ফেলে রাখা হয়েছে। এরপর ঠিকাদারের লোকজনের আর কোনো খবর নেই। এখন বৃষ্টির পানি রাস্তায় জমে কাদা সৃষ্টি করেছে। এতে রাস্তা দিয়ে চলাচল করা পথচারীরা দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ।

 

গত বুধবার বেলা ১১টার দিকে ওই রাস্তা দিয়ে স্যান্ডেল হাতে নিয়ে বাড়ি ফিরছিলেন রুজিনা আক্তার। তিনি বলেন, রাস্তা খুঁড়ে ফেলে রাখার কারণে পানি জমে কাদা সৃষ্টি হয়েছে। তাই জুতা হাতে নিয়েই চলতে হচ্ছে আমাদের।

 

এরই মধ্যে মোটরসাইকেল করে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন ইকবাল নামের এক ব্যবসায়ী। কাদার মাঝে মোটরসাইকেলটি আটকে গেলে পা নামিয়ে মোটরসাইকেলটি কাদা থেকে তুলতে হয়। পরে ইকবাল বলেন, ‘এই রাস্তা দিয়া মানুষ ঠিকমতো হাঁটতে পারে না। দায়ে পড়ে মোটরসাইকেল নিয়ে যেতে হচ্ছে।

 

তুরং গ্রামের বাসিন্দা মো. ইয়াকুব আলী বলেন, ‘সড়কটি দিয়ে হাদারপার , কুপার বাজার, চোরার বাজার, সালুটিকর ও কোম্পানীগঞ্জের আশপাশের লোকজন যাতায়াত করেন। কিন্তু রাস্তায় কাদাপানি জমে থাকায় এখন আর পথচারীরা রাস্তাটি ব্যবহার করতে পারছেন না।’

 

দমদমা গ্রামের বাসিন্দা আনোয়ার মিয়া বলেন, তাঁর বাড়ির সীমানাপ্রাচীর ঘেঁষে রাস্তাটি খুঁড়ে ফেলে রাখা হয়। এরপর বৃষ্টিতে প্রাচীরের নিচের মাটি ধসে যায়। প্রাচীরটি ধসে পড়ার আশঙ্কা দেখা দেয়। এরপর তিনি বালুর বস্তা ফেলে প্রাচীরটি ধসে যাওয়ার হাত থেকে রক্ষার চেষ্টা করছেন। রাস্তাটির কাজ শুরু হওয়ার পর এলাকার লোকজনের কষ্ট কমবে ভেবে তিনি খুশি হয়েছিলেন। এখন রাস্তার কাজ ফেলে রাখায় তাঁদের কষ্ট বেড়েছে। দুর্ভোগের বিষয়টি ওয়ার্ডের মেম্বার ও চেয়ারম্যানকে একাধিকবার জানানো হয়েছে।

 

এদিকে ঠিকাদার কোম্পানি মেসার্স কামরুল এন্ড ব্রাদার্সের সাথে যোগাযোগ করা হলে বলেন, রাস্তা নির্মাণের মেয়াদ শেষ হতে আরও ১ বছর বাকি আছে । এখন প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। এ সময় রাস্তার কাজ করা যায় না। বৃষ্টির মৌসুম শেষ হলেই কাজ শুরু করা হবে। তবে বৃষ্টি শুরুর আগে কেন রাস্তা খুঁড়ে রাখা হলো, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তখন মনে হয়েছিল বর্ষার আগেই কাজ শেষ করতে পারব।’

 

সদর উপজেলা প্রকৌশলী মো. হাসিব আহমেদ বলেন, এলাকাবাসীর দুর্ভোগের কথা শুনে আমি সেখানে গিয়ে রাস্তাটির অবস্থা দেখে এসেছি। এরপর ঠিকাদারকে কাজ শেষ করার জন্য তাগাদা দেওয়া হয়েছে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com