শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বর্ণাঢ্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন! ভক্তদের মিলনমেলা দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির সেবাপ্রত্যাশীর গালে চড়! সিলেট নির্বাচন অফিসে তোলপাড় হারিছ চৌধুরী ৫ম মৃত্যু বার্ষিকীতে কানাইঘাটে মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত ওসমানী মেডিকেলে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি-প্রস্থান নিশ্চিত করতে কঠোর নির্দেশনা কানাইঘাটে এক যুবতিকে ১০ দিন আটক রেখে পালাক্রর্মে ধর্ষন, গ্রেফতার-১ পর্যটন কেন্দ্র জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ছাতা বিতরণ জৈন্তাপুরে রাংপানি নদীতে টাস্কফোর্সের অভিযান, ১২ বারকি নৌকা জব্দ নতুন আঙ্গিকে যাত্রা শুরু উৎসব রেষ্টুরেন্ট’র ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন,  সভাপতি ছানু, সম্পাদক হারিছ ও সাংগঠনিক সম্পাদক কামাল কানাইঘাট পৌর বিএনপির উদ্যেগে দলের প্রতিষ্টাবার্ষিকী উদযাপিত ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন কানাইঘাটে বিএনপির ৪৮তম প্রতিষ্টাবার্ষিকীতে বর্ণাট্য আনন্দ শোভাযাত্রা গুচ্ছগ্রাম ফুটবল প্রিমিয়ার লীগের জমকালো ফাইনাল সম্পন্ন আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু ভক্তদের যে সুখবর দিলেন রাশমিকা তারকা অলরাউন্ডারের ইনজুরিতে বিপাকে টিম ইন্ডিয়া কে পাচ্ছেন মেসির ১০ নম্বর জার্সি? আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর নেপাল-তিব্বতে মৃতের সংখ্যা ছাড়াল ১০০০ ‘সম্পূর্ণ বিনামূল্যে কর্মী নিতে সম্মত হয়েছে মালয়েশিয়া’ কোম্পানীগঞ্জে ১সন্তানের জননী কে ধর্ষণের চেষ্টা থানায় অভিযোগ ‘নাগরিক প্রতিদিন’ বন্ধের ঘোষণা প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে জরুরি বার্তা ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২৩৭৭ মামলা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু দেশে ফিরল লিবিয়ায় বন্দী ১৭৪ বাংলাদেশি কোম্পানীগঞ্জে যুবদের জন্য ‘সবুজ ব্যবসা ও ক্লাইমেট অ্যাকশন’ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ
বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সামনের দিকে এগিয়ে নিতে হবে : শাবিপ্রবি ভিসি অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দীন চৌধুরী

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সামনের দিকে এগিয়ে নিতে হবে : শাবিপ্রবি ভিসি অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দীন চৌধুরী


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দীন চৌধুরী বলেছেন, আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদের সুস্থ ও সবল রেখেছেন। এখানে কিছু শিশুকে অসুস্থ দেখছি। তাদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া আমাদের দায়িত্ব। এ ধরনের শিশুদের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। তাদের উৎসাহিত করতে আজকের মৌসুমী ফলের উৎসব আয়োজন করা হয়েছে। এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে একটি মহতী উদ্যোগ। শাবিপ্রবির পক্ষ থেকেও প্রয়োজনে সহযোগিতা করা হবে। তিনি আরও বলেন, সমাজের বিত্তবানদেরও এ ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য এগিয়ে আসতে হবে। সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনারা এই ধরনের উদ্যোগ ও প্রয়োজনগুলো বিশ্বের মানুষের কাছে তুলে ধরুন। যখন বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ এসব জানতে পারবে, তখন অনেকেই এ ধরনের শিশুদের সাহায্যে এগিয়ে আসবে। ছেলেমেয়েদের পরিপূর্ণ সহযোগিতায় যা যা প্রয়োজন, আমরা যাতে তা করতে পারি, সে বিষয়ে সাংবাদিকদের প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে সহযোগিতা কামনা করছি। তিনি ফল উৎসবের সার্বিক সাফল্য কামনা করেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান।  তিনি শনিবার (২৮ জুন) বাংলাদেশ মাল্টিমিডিয়া এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) এর বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) মহাসচিব ও নির্বাহী পরিচালক মো. বায়জিদ খানের সভাপতিত্বে ও সিলেটের সময়ের মাল্টিমিডিয়া ইনচার্জ মো. নুরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি সমাজের অনেক দায়িত্ব রয়েছে। আমাদের সবসময় তাদের সাপোর্ট দিতে হবে, যাতে তারা সমাজের মূল ধারায় সক্রিয় হয়ে তাদের মেধা ও মননের যে অবদান, তা সমাজে রাখতে পারে। তাদের অবদান গ্রহণ করাটাই হচ্ছে সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। তিনি আরও বলেন, আমি শুনেছি, সিলেট সিটি কর্পোরেশন থেকে প্রতিমাসে যে সহযোগিতা দেওয়া হতো, তা পুনরায় চালু করা হবে। আমরা অন্যান্য জায়গায় যতটুকু সহযোগিতা দেই, তার থেকেও বেশি বিশেষ সাপোর্ট দিতে হবে এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের। তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সহযোগিতা হচ্ছে শিক্ষা। তাদেরকে সঠিকভাবে পরিচর্যা করে শিক্ষার আলোয় আলোকিত করতে হবে। আমরা চাই, এই শিশুরা যেন সমাজে আলাদা করে নয়, বরং সমানভাবে শিক্ষা ও দক্ষতা অর্জন করে আত্মনির্ভরশীল হতে পারে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত) কালাম আহমদ চৌধুরী, সহকারী রেজিষ্ট্রার হাবিবুর রহমান হাবিব, এসোসিয়েশনের সদস্য শাহীন আহমদ, মাছুম আহমদ চৌধুরী, বাবর জোয়ারদার, সুলেমান আহমদ, রেজওয়ান আহমদ, জাবেদ ইমরান, মোশারফ হোসেন অমিত, কৃতিশ তালুকদার, জিডিএফ সদস্য ফাতেমা বেগম, শিলন বেগম, অফিস সমন্বয়কারী শারমিন আক্তার রেবা, অভিভাবক রুফিয়া বেগম, সীমা বেগম, জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক মো. শাহজাহান, আফজল শিকদার, সরুফা বেগম, কম্পিউটার অপারেটর তাজকিরা জান্নাত সুইটি, অফিস সহায়ক নুরজাহান বেগম, শিক্ষার্থী নাদিয়া বেগম, তাহমিনা আক্তার মৌমি, খাদিজা বেগম, আফসানা বেগম, জুইরানী দাস, রাদিয়া জান্নাত তালুকদার, রেশমা আক্তার রিয়া, ইশা বেগম, সমিরঞ্জন বিশ্বাস, সুয়েব আহমদ, ফাইজান আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com