বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে শাহাব উদ্দিন হত্যাকান্ডের সাথে জড়িত ৩জন আটক! নিহতের দাফন সম্পন্ন গোয়াইনঘাট প্রেসক্লাবে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ সিলেটে স্কুলছাত্রী উদ্ধার, গ্রে প্তা র ছাব্বির রোনালদোকে ৩০ দিনের নিষেধাজ্ঞা, ২৫৫ ইউরো জরিমানা ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ এআই ভিডিও নিয়ে ক্ষুব্ধ পরীমণি, বললেন ‘সোচ্চার হওয়া জরুরি’ ওটিটিতে ‘আইসক্রিম’ ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ২৬ অক্টোবর জাপান সফরে যাবেন প্রধানমন্ত্রী তথ্য না জানানোর কারণ জানতে সৌদিকে ফের চিঠি ‘সরকারের বার্তা এখানে অনেকটাই স্পষ্ট’, ইশরাকের পদত্যাগ প্রসঙ্গে মাহদী আমিন মসজিদে নববীতে এক মাসে ২ কোটির বেশি মুসল্লি-দর্শনার্থী ইতালিতেও বিক্ষোভ-সহিংসতা, মিলানে ৫০০ সেনা মোতায়েনের প্রস্তুতি সুদানে ধারাবাহিক ড্রোন হামলায় নিহত ১৬০ জনের বেশি কানাইঘাটে পূর্ব বিরোধের জের ধরে সিএনজি চালককে কুপিয়ে হত্যা গোয়াইনঘাটের১৩ নং বিছনাকান্দি ইউনিয়নে ঝারিখাল বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নে বরাদ্দ চান এলাকাবাসী কোম্পানীগঞ্জে ইউপি সদস্য পদপ্রার্থী আশিক মিয়া ভোটের মাঠে চুনারুঘাটে বানিজ্য মেলা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। আটক ৫ জনের ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান চুনারুঘাট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও গালিব চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা, মতবিনিময় সভা অনুষ্ঠিত শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে: ডিআইজি জাহাঙ্গীর সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজনের একজন শ্রমিক, অন্যজন ওমরাহ যাত্রী: প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটে দ্বিতীয়বারের মতো হলো কুমারী পূজা, ভক্তদের ঢল মোটর সাইকেল দুর্ঘটনা: হবিগঞ্জ ও সুনামগঞ্জে প্রাণ গেল দুই তরুণের জাফলং থেকে ছেড়ে আসা বাসে যা পেল পুলিশ এক পরিবর্তন নিয়ে ঢাকায় উইন্ডিজ রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর উদ্যোগের তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর গুলিতে আহত টাইগার শ্রফ, ব্যান্ডেজ ও ড্রেসিং করা প্রথম ছবি প্রকাশ্যে আমি মেয়র নির্বাচনের জন্য শতভাগ প্রস্তুত : ইশরাক একদিনে গ্রেফতার ২ হাজার ৩৯৭, আহত প্রায় এক হাজার পুলিশ ফ্রান্সের সহিংসতার জন্য অভিবাসীদের দায়ী করলেন ট্রাম্প
ওসমানী বিমানবন্দরে বিএনপি নেতা এনাম উদ্দিন শাহিদকে সংবর্ধনা

ওসমানী বিমানবন্দরে বিএনপি নেতা এনাম উদ্দিন শাহিদকে সংবর্ধনা


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেছেন, স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা পতনের আন্দোলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রবাসী বিএনপি নেতাকর্মীদের অবদান রয়েছে। প্রবাসীরা দেশের বাহিরে থেকেও দেশ, মাটি, মানুষ ও জনগণের সংগঠন বিএনপির পক্ষে অগ্রণী ভূমিকা রাখছেন। তাদের মধ্যে অন্যতম বিএনপি নেতা এনাম উদ্দিন শাহিদ। তিনি তাঁর মতো সকল প্রবাসী নেতাকর্মীদেরকে সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার হাতকে আরো শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

রবিবার (২০ জুলাই) দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে যুক্তরাষ্ট্র জাসাসের সহ সভাপতি, বিএনপি নেতা এনাম উদ্দিন শাহিদ এর দেশে আগমন উপলক্ষ্যে সিলেট জেলা যুবদলের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট জেলা বিএনপি নেতা জিয়াউল বারী চৌধুরী শাইনুর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপি নেতা আবুল কাহের চৌধুরী শামীম। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র জাসাসের সাবেক সহ সভাপতি, বিএনপি নেতা এনাম উদ্দিন শাহিদ।

বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি আব্দুল মান্নান, সিলেট জেলা বিএনপির সহ সভাপতি নাজমুল হোসেন পুতুল, জেলা বিএনপির উপদেষ্টা মামুনুর রশীদ মামুন, আব্দুল আজিজ, নিজাম উদ্দিন জায়গীরদার, তাঁতী বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, জমির উদ্দিন মেম্বার, শামীম আহমদ, কৃষকদল নেতা আব্দুর রহিম, শিপন চন্দ, জামাল উদ্দিন, জসীম উদ্দিন, কাউছার আহমদ, শাহরিয়ার আল কবীর, স্বেচ্ছাসেবক দল নেতা কাউছার আহমদ রকি, রাহি আহমদ, জুনেদ আহমদ প্রমুখ। এছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com