বুধবার, ২২ Jul ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
এসএমপিতে নতুন পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম সুনামগঞ্জে বৃষ্টির সঙ্গে পাহাড়ি ঢল, সুরমার পানি বিপদসীমায় হরমুজে নতুন বিস্ফোরণ, টানা ১০ম রাত পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান মৌলভীবাজারে জীবনের ঝুঁকি নিয়ে টিলায় বসবাস হুমায়ূন আহমেদের স্মৃতির কাছে… সকালে নাশতা না খাওয়ার অভ্যাস নারীদের যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ লিটনের বিরুদ্ধে নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন শাকিব ফারিয়ার নতুন মিশন সিলেটে এক দিনে ডেঙ্গু শনাক্ত পাঁচজনের, হাসপাতালে ভর্তি ৬ এমপি কামরুলের উদ্যোগে ১৬ প্রাথমিক বিদ্যালয়ে নৌকা বিতরণ হজযাত্রীদের বিমান ভাড়া কমল ২৪ হাজার ৮৩০ টাকা যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনার মাঝেই বিশ্ববাজারে কমল তেলের দাম কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প আর্জেন্টিনা গোল খাওয়ার পর খুশিতে মাটিতে লুটিয়ে পড়েন ব্রাজিল তারকা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ৪ বার ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে ব্রাজিল মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর, কেমন আছেন শিক্ষার্থী-শিক্ষকরা রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ বিভাগীয় সমাবেশ সফল করতে সিলেটে জামায়াতের প্রছার মিছিল হামহামে আ ট কে পড়া শিক্ষার্থীদের উদ্ধার সিলেটের সেইফওয়ে হাসপাতাল সিলগালা রুবেল আহমদের পিতৃবিয়োগে সিলেট জেলা ও মহানগর যুবদলের শোক সিলেটে যে মা*ম*লা*য় কাউন্সিলর জাহাঙ্গীরের ভাতিজা কা রা গা রে আটকে গেল বিয়ে এখন কি করবেন পরীমনি! বিজিবিকে আরো পেশাদার ও সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রেফতার মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে সিলেটে নদ-নদীর পানি বাড়ছে মৌলভীবাজারের বন্যায় প্রায় ৮০ কোটি টাকার ক্ষতি, পুনর্বাসনের দাবি ক্ষতিগ্রস্তদের সিলেটে ৬ ঘন্টায় পুলিশের জালে অর্ধশত সিলেটে টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

‘আই লাভ মুহাম্মদ’ বলায় ভারতে মুসলিমদের ধরপাকড়, বাড়িঘর থেকে উচ্ছেদ

‘আই লাভ মুহাম্মদ’ বলায় ভারতে মুসলিমদের ধরপাকড়, বাড়িঘর থেকে উচ্ছেদ

সবসময় ডেস্ক :: ভারতের উত্তর প্রদেশের শিল্পনগরী কানপুরের একটি মুসলিম অধ্যুষিত এলাকায় গত ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় আলোকসজ্জা করা একটি সাইনবোর্ড টাঙানো হয়।

সাইনবোর্ডে লেখা ছিল: ‘আই লাভ মুহাম্মদ’। অর্থাৎ আমি মহানবী হজরত মুহাম্মদকে (সা.)-কে ভালোবাসি। সাইনবোর্ডে লাল রঙের একটি হার্ট চিহ্নও আঁকা ছিল।

কানপুরের সাঈদ নগরের শ্রমজীবী বাসিন্দারা বিশ্বের অন্যান্য মুসলিম সম্প্রদায়ের মতোই মহানবী (সা.)-এর জন্মদিন উপলক্ষে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন করছিলেন। এতে সাজসজ্জার অংশ হিসেবে তারা ওই সাইনবোর্ড টাঙান।

দক্ষিণ এশিয়ায় মুসলিম সম্প্রদায়ের মানুষ মিলাদুন্নবী (সা.)–এ ধর্মীয় সমাবেশ, পবিত্র কোরআন তিলাওয়াত এবং মহানবীর জীবন ও শিক্ষার ওপর আলোচনার আয়োজন করে। কিছু স্থানে শোভাযাত্রা হয়। তবে ভারতের কানপুরে এ ধরনের সাইনবোর্ড টাঙানোর ঘটনা আগে ঘটেনি বলে জানা যায়।

সাঈদ নগরে ‘আই লাভ মুহাম্মদ (সা.)’ লেখা সাইনবোর্ডে আলো জ্বলে ওঠার পর কয়েকজন হিন্দু ব্যক্তি সেখানে গিয়ে এর বিরুদ্ধে আপত্তি তোলেন। পুলিশ ডাকা হয় এবং কয়েক ঘণ্টা বিশৃঙ্খলার পর সেই রাতেই সাইনবোর্ডটি সরিয়ে দেওয়া হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে ধর্মীয় গোষ্ঠীগুলোর মধ্যে বিভাজন সৃষ্টি এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে সাঈদ নগরের নয়জন মুসলিম পুরুষ ও অজ্ঞাতপরিচয় ১৫ ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়। মামলায় এ পর্যন্ত কেউ গ্রেফতার হননি।

সাঈদ নগরের বাসিন্দা মোহিত বাজপায়ী শ্রী রামনবমী সমিতি নামের একটি হিন্দু গোষ্ঠীর সঙ্গে যুক্ত। তিনি বলেন, ‘আই লাভ মুহাম্মদ’ লেখা নিয়ে আপত্তি নেই। কিন্তু সাইনবোর্ডটি যে স্থানে রাখা হয়েছিল, তা নিয়ে আপত্তি আছে। কারণ, ওই স্থানটি হিন্দুদের একটি উৎসবের জন্য ব্যবহার করা হয়।

মোহিত বাজপায়ী আল-জাজিরাকে বলেন, ‘সংবিধানে সব ধর্মের সমান অধিকার আছে। তবে সাইনবোর্ডটি যেখানে রাখা হয়েছিল, সেখানে সাধারণত আমাদের রাম নবমীর সাজসজ্জা করা হয়। সবারই নিজ নিজ ধর্মচর্চা করার অধিকার আছে। তবে নতুন জায়গায় নতুন প্রথা চালু করা উচিত নয়।’

তবে সাঈদ নগরের মুসলিম বাসিন্দারা বলেন, সাইনবোর্ডটি এমন এক উন্মুক্ত স্থানে রাখা হয়েছিল, যেখানে তারা প্রতিবছর ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্‌যাপনের জন্য জড়ো হন।

সাঈদ নগরের ২৮ বছর বয়সী এক বাসিন্দা বলেন, ‘সাজসজ্জার জন্য আমাদের কাছে সরকারি অনুমতি ছিল। সংবিধান অনুযায়ী প্রত্যেকের ধর্ম পালনের অধিকার আছে।’

এই তরুণ সরকারি দমন-পীড়নের ভয়ে নিজের পরিচয় প্রকাশ করতে চাননি। তার বিরুদ্ধেও একটি মামলা হয়েছে।

কানপুরের অভিযুক্ত ব্যক্তিদের আইনজীবী এম এ খান আল–জাজিরাকে বলেন, মুসলিম পুরুষদের বিরুদ্ধে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গত ৫ সেপ্টেম্বর আয়োজিত শোভাযাত্রার সময় হিন্দু সম্প্রদায়ের একটি ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ আনা হয়েছে। অথচ যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাঁদের অনেকেই ওই শোভাযাত্রায় ছিলেন না।

সাম্প্রদায়িক সম্প্রীতিতে আঘাত

ভারতের উত্তর প্রদেশে ৩ কোটি ৮০ লাখ মুসলিমের বসবাস, যা সৌদি আরবের মোট জনসংখ্যার চেয়ে বেশি। উত্তর প্রদেশের মোট জনসংখ্যার ২০ শতাংশই মুসলিম। ২০১৭ সাল থেকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ প্রদেশটি শাসন করছেন উগ্র হিন্দুত্ববাদী যোগী আদিত্যনাথ।

উগ্রবাদী এই নেতা মুসলিমবিরোধী বক্তব্য ও নীতির জন্য পরিচিত। তিনি নরেন্দ্র মোদির হিন্দু সংখ্যাগরিষ্ঠ দল ভারতীয় জনতা পার্টি বা বিজেপির একজন প্রভাবশালী নেতা।

কানপুরের ঘটনার কয়েক দিন পরে সেখান থেকে প্রায় ২৭০ কিলোমিটার দূরে উত্তর প্রদেশের আরেক শহর বেরেলিতে এর প্রভাব ছড়িয়ে পড়ে। শহরটি বেরলভি সুন্নি মুসলিম সম্প্রদায়ের প্রধান ঘাঁটি। বিশ্বজুড়ে এ সম্প্রদায়ের মানুষের সংখ্যা ২০ থেকে ৩০ কোটি।

গত ১০ সেপ্টেম্বর রাজ্য পুলিশ বেরেলিতে একজন ধর্মীয় নেতাসহ নয়জন মুসলিমের বিরুদ্ধে এফআইআর দায়ের করে। তাদের বিরুদ্ধে ধর্মীয় সম্প্রীতি নষ্ট ও নতুন প্রথা চালু করে জনশৃঙ্খলা হুমকির মুখে ফেলার অভিযোগ আনা হয়।

মুসলিম গোষ্ঠী ইত্তেহাদ-ই-মিল্লাত কাউন্সিলের (আইএমসি) প্রধান ও বেরলভি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ইমাম আহমেদ রেজা খানের উত্তরসূরি মাওলানা তৌকির রেজা খান গত ২১ সেপ্টেম্বর বেরেলি ও কানপুরে মুসলিমদের বিরুদ্ধে এফআইআর দায়েরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দেন। ২৬ সেপ্টেম্বর শুক্রবার জুমার নামাজ শেষে একটি মাঠে জড়ো হতে সমর্থকদের প্রতি আহ্বান জানান তিনি।

কিন্তু স্থানীয় প্রশাসন সমাবেশের অনুমতি দিতে অস্বীকৃতি জানায়।

২৫ সেপ্টেম্বর আইএমসি একটি বিবৃতি প্রকাশ করে। এতে মানুষজনকে বিক্ষোভের জন্য জড়ো না হওয়ার আহ্বান জানানো হয়। তবে এর কয়েক ঘণ্টা পর তৌকির রেজা খানের সমর্থকেরা নিজেদের মধ্যে বার্তা চালাচালি করতে শুরু করেন এবং দাবি করেন, আইএমসির ওই বিবৃতিটি ভুয়া। আইএমসিকে কলঙ্কিত করার জন্যই এটি করা হয়েছে।

পরদিন জুমার নামাজের পর হাজার হাজার মুসলিম বেরেলির একটি প্রখ্যাত মাজারের আশপাশে জড়ো হন। তাদের হাতে ছিল ‘আই লাভ মুহাম্মদ (সা.)’ লেখা পোস্টার। এ সময় তারা কানপুরে পুলিশি ভূমিকার বিরুদ্ধে স্লোগান দেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com