রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কোম্পানীগঞ্জে অবৈধ বালু-পাথর উত্তোলন: মোবাইল কোর্টে ৮ জনের কারাদণ্ড এটিএন নিউজ ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডে দেশসেরা সিলেটের স্নেহা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০ তম কারাবন্দি দিবস ইরানে নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১৩শ’ যুদ্ধের মধ্যে ভূমিকম্পে ফের কাঁপল ইরান ওসমানীনগরে দুপক্ষের সংঘর্ষে, প্রাণ গেলো যুবকের হবিগঞ্জে বিজিবির অভিযানে ৫৫ কেজি গাঁজা ও ৮টি ভারতীয় গরু জব্দ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া নয় দিনের ব্যবধানে একই কায়দায় দুই ছিনতাই কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: আরিফুল হক চৌধুরী রমজান উপলক্ষে অসহায়দের পাশে হেল্পিং হ্যান্ডস জকিগঞ্জে গ্রে*প্তা*র- ৩, জ*ব্দ মাদকের বিশাল চালান সরি! প্রতিবেশী আরব দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে হচ্ছে,’ জানালো ইরান জীবন দেব, কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দেবোনা: জামায়াত আমির ফেসবুকে প্রেম, সুনামগঞ্জে গিয়ে ধর্ষিত সিলেটের তরুণী শনিবার যেসব এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে কারণে এএসপি জহিরুল ক্লোজড দল ছাড়লেন সিলেটের জামায়াত নেতা, আমীরকে চিঠি জকিগঞ্জে ই য়া বা র চালান নিয়ে বসেছিলেন ক্যাফেতে, পুলিশ ধরল ৩ জনকে শাহজালাল (রহ.) ব্যবহৃত সামগ্রী জাদুঘরে সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের সড়কে ঝরল পুলিশের প্রাণ কানাইঘাটে অটো রাইস মিলে ভয়াবহ অ*গ্নি*কাণ্ড, দেড় কোটি টাকার ক্ষতি হঠাৎ বিক্ষোভের ডাক জামায়াতের ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু মাাধবপুরে ট্রাকভর্তি পাথরের নিচে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ দোয়ারাবাজারে টাকার লোভে নদীর পাড় বিক্রি: সোনালীচেলার ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম মধ্যনগরে সরকারি জমি থেকে মাটি বিক্রির অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে ফেব্রুয়ারিতে সড়কে ৪৪৭ জনের প্রাণহানী
ইজারার নামে গোয়াইনঘাট খাবলে খাচ্ছে যুবদল নেতার দলবল

ইজারার নামে গোয়াইনঘাট খাবলে খাচ্ছে যুবদল নেতার দলবল

সবসময় ডেস্ক ::: সিলেটের গোয়াইনঘাট উপজেলার নদী নালা হাওর-বাওর ও বিল খাবলে খাচ্ছে  মনির সিন্ডিকেট। উপজেলাধীন বিভিন্ন নদী-নালা থেকে নদীবন্দর (বিআইডব্লিউটিএ) ইজারা নামে সরকারি বালুসম্পদ তারা হরিলুট করছে। দৈনিক হাজার হাজার কোটি টাকার বালু লুট করলেও দেখার কেউ নেই। এতে করে ধংস হচ্ছে ইসিএ এলাকাসহ সর্বত্র পরিবেশ ও প্রতিবেশ। আর্থিক ও শারীরিক জুলুৃম করা হচ্ছে বালুপাথর পরিবহন শ্রমিকদের উপর। লুটেরা চক্র ফাঁকি দিচ্ছে সরকারের হাজার হাজার কোটি টাকার রাজস্ব।

 

 

সার্বিক পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় উপজেলাবাসী নদীবন্দর (বিআইডব্লিউটিএ) নামে কথিত ইজারা বাতিল ও লুটেরাচক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জোর দাবি জনিয়েছে। বুধবার (২২ অক্টোবর) সিলেটের জেলা প্রশাসক বরাবরে দেওয়া এক আবেদনে এ দাবি জানানো হয়।

 

 

আবেদনে অভিযোগ করা হয়, সিলেট জেলার গেয়াইনঘাট উপজেলার গোয়াইন গ্রামর মনির উদ্দিনের নেতৃত্বে একদল আওয়ামী চাঁদাবাজ ও লাঠিয়াল বাহিনী উপজেলার ডাউকি নদী, গোয়াইন নদী ও চেঙ্গেরখাল নদীসহ বিভিন্ন নদীর তীর এবং ইজারা বহির্ভু এলাকায় ক্যাম্প ও ছাউনী বসিয়ে জোরপূর্বক অধিকহারে টোল ও চাঁদা আদায় করে চলেছে।

 

 

মনির উদ্দিন ও তার অনুগত লাঠিয়াল বাহিনী কথিত নদীবন্দর (বিআইডব্লিউটিএ) ইজারাপত্রের ৩,৪ ও ৫ নং কলামে বর্ণিত শর্তাদি লংঘন করে ইজারা বহির্ভুত ও নিষিদ্ধ ইসিএ (বিআইডব্লিউটিএ) এলাকাধীন গোয়াইন নদীর অববাহিকা, উপজেলার বাউরবাগ হাওর, বাউরবাগ মৌজা, নন্দাইর হাওর ও তিলকুল্লী হাওর এবং ইজারা বহির্ভুত অন্য নদীর পীরের বাজার এলাকায় ক্যাম্প ও ছাউনী বসিয়ে টোল নামে ব্যাপক হারে চাঁদাবাজি করছে।

 

 

তারা নিয়মানুযায়ী প্রতি ঘনফুট বালু থেকে নির্ধারিত ২৩ পয়সার স্থলে জোরপূর্বক ২.৫০ টাকা করে টোল নামে জোরপূর্বক চাঁদা আদায় করছে। এতে করে সাধারণ শ্রমিক ও ব্যবসায়ীরা আর্থিক ক্ষতিসহ চরম হয়রানির শিকার হচ্ছেন।

 

 

অভিযোগে আরও উল্লেখ করা হয়, ‘বালুদস্যু’ মনিরের লাঠিয়াল বাহিনী নিজেদের অনুগত হাজার হাজার শ্রমিক নিয়োজিত করে ইজারা বহির্ভুত নদী ও তীর এলাকা থেকে অবৈধ বালু উত্তোলন করিয়ে বিক্রয় ও বিপনন করছে। এতে করে সরকারের রাজস্ব ফাঁকিসহ পরিবেশ ও প্রতিবেশ ধ্বংস হচ্ছে।

 

 

আবেদনে এলাকার পরিবেশ ও প্রতিবেশ রক্ষাসহ লুটপাট, চাঁদাবাজি ও হয়রানী বন্ধে সিলেট জেলার গোয়াইনঘাট উপজলাধীন নদীগুলোর কথিত বিআইডব্লিউটিএ ইজারা বাতিল সহ লুটেরাদের দমনে আইনানুগ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহনের দাবি জানানো হয়।

 

 

সিলেটের জেলা প্রশাসক কার্যলয়ের সংশ্লিষ্ট শাখা অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছে।

 

 

অভিযোগের অনুলিপি সিলেটের বিভাগীয় কমিশনার, নৌ-পরিবহন মন্ত্রনালয় সচিব ও খনিজ সম্পদ মন্ত্রনালয় সচিবসহ সরকার ও প্রশাসনের বিভিন্ন দায়িত্বশীল মহলেও প্রেরন করা হয়েছে।

 

 

এ বিষয়ে বক্তব্য নিতে মনির উদ্দিনের মুঠোফোনে কল দিলে তা বন্ধ দেখায়। পরে হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বারে কল দিলে তিনি প্রতিবেদকের মোবাইল ফোন রিসিভ করেননি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com