রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:০০ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কোম্পানীগঞ্জে অবৈধ বালু-পাথর উত্তোলন: মোবাইল কোর্টে ৮ জনের কারাদণ্ড এটিএন নিউজ ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডে দেশসেরা সিলেটের স্নেহা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০ তম কারাবন্দি দিবস ইরানে নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১৩শ’ যুদ্ধের মধ্যে ভূমিকম্পে ফের কাঁপল ইরান ওসমানীনগরে দুপক্ষের সংঘর্ষে, প্রাণ গেলো যুবকের হবিগঞ্জে বিজিবির অভিযানে ৫৫ কেজি গাঁজা ও ৮টি ভারতীয় গরু জব্দ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া নয় দিনের ব্যবধানে একই কায়দায় দুই ছিনতাই কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: আরিফুল হক চৌধুরী রমজান উপলক্ষে অসহায়দের পাশে হেল্পিং হ্যান্ডস জকিগঞ্জে গ্রে*প্তা*র- ৩, জ*ব্দ মাদকের বিশাল চালান সরি! প্রতিবেশী আরব দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে হচ্ছে,’ জানালো ইরান জীবন দেব, কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দেবোনা: জামায়াত আমির ফেসবুকে প্রেম, সুনামগঞ্জে গিয়ে ধর্ষিত সিলেটের তরুণী শনিবার যেসব এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে কারণে এএসপি জহিরুল ক্লোজড দল ছাড়লেন সিলেটের জামায়াত নেতা, আমীরকে চিঠি জকিগঞ্জে ই য়া বা র চালান নিয়ে বসেছিলেন ক্যাফেতে, পুলিশ ধরল ৩ জনকে শাহজালাল (রহ.) ব্যবহৃত সামগ্রী জাদুঘরে সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের সড়কে ঝরল পুলিশের প্রাণ কানাইঘাটে অটো রাইস মিলে ভয়াবহ অ*গ্নি*কাণ্ড, দেড় কোটি টাকার ক্ষতি হঠাৎ বিক্ষোভের ডাক জামায়াতের ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু মাাধবপুরে ট্রাকভর্তি পাথরের নিচে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ দোয়ারাবাজারে টাকার লোভে নদীর পাড় বিক্রি: সোনালীচেলার ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম মধ্যনগরে সরকারি জমি থেকে মাটি বিক্রির অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে ফেব্রুয়ারিতে সড়কে ৪৪৭ জনের প্রাণহানী
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ডাটাবেজে স্থান পেল সিকৃবি

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ডাটাবেজে স্থান পেল সিকৃবি

সবসময় ডেস্ক :: আন্তর্জাতিক মানের লাগসই গবেষণার স্বীকৃতি হিসেবে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ডাটাবেজে স্থান পেল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি)। সিকৃবি’র শিক্ষক ও গবেষকদের দ্বারা বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার অর্থায়নে পরিচালিত সময়োপযোগী গবেষণাসমূহের ফলাফল সিকৃবি’র জার্নাল ‘জার্নাল অব সিলেট অ্যাগ্রিকালচার ইউনিভার্সিটি’ সহ বিভিন্ন হাই ইমপ্যাক্ট ফ্যাক্টর জার্নালে নিয়মিত প্রকাশিত হচ্ছে। যার স্বীকৃতি হিসেবে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ইন্টারন্যাশনাল সিস্টেম ফর অ্যাগ্রিকালচার সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এজিআরআইএস) ডাটাবেজে স্থান পেয়েছে কৃষি শিক্ষার অন্যতম বিদ্যাপীঠ সিকৃবি।

 

খাদ্য ও কৃষি সংস্থার এ বৈশ্বিক ডাটাবেজ আনুষ্ঠানিকভাবে সিকৃবি’র সাময়িকী ‘জার্নাল অব সিলেট অ্যাগ্রিকালচারাল ইউনিভার্সিটি’কে  তার বৈশ্বিক কৃষি বিজ্ঞান বিষয়ক প্ল্যাটফর্মে একীভূত করেছে। এর ফলে সিকৃবি’র গবেষণার জন্য বৃহত্তর আন্তর্জাতিক দৃশ্যমানতা, বিশ্বব্যাপী কৃষি বিজ্ঞানে বাংলাদেশের অবদানের স্বীকৃতি এবং সমস্ত প্রকাশিত কাজের জন্য যথাযথ প্রাতিষ্ঠানিক আস্থার পথ নিশ্চিত হয়েছে। এ ডাটাবেজে সিকৃবি’র জন্য ইউনিক আইডি বিডিও প্রদান করা হয়েছে।

 

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ‘এজিআরআইএস’ ডাটাবেজে সিকৃবি স্থান পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম বলেন, সিকৃবি’র জার্নাল ‘জার্নাল অব সিলেট অ্যাগ্রিকালচারাল ইউনিভার্সিটি’ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ডাটাবেজে স্থান পাওয়া একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি। এ স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক রাঙ্কিংয়ের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে। সিকৃবি’র সাময়িকীটি ইতোমধ্যে ডিওআই ইনডেক্সিং ও বাংলাজল প্লাটফর্মেও অন্তর্ভূক্ত হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। উল্লেখ্য, সাময়িকীটি সিকৃবি রিসার্চ সিস্টেমের (সাউরেস) তত্ত্বাবধানে ২০১৪ সাল থেকে নিয়মিতভাবে প্রকাশিত হয়ে আসছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com