বুধবার, ২২ Jul ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
এসএমপিতে নতুন পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম সুনামগঞ্জে বৃষ্টির সঙ্গে পাহাড়ি ঢল, সুরমার পানি বিপদসীমায় হরমুজে নতুন বিস্ফোরণ, টানা ১০ম রাত পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান মৌলভীবাজারে জীবনের ঝুঁকি নিয়ে টিলায় বসবাস হুমায়ূন আহমেদের স্মৃতির কাছে… সকালে নাশতা না খাওয়ার অভ্যাস নারীদের যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ লিটনের বিরুদ্ধে নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন শাকিব ফারিয়ার নতুন মিশন সিলেটে এক দিনে ডেঙ্গু শনাক্ত পাঁচজনের, হাসপাতালে ভর্তি ৬ এমপি কামরুলের উদ্যোগে ১৬ প্রাথমিক বিদ্যালয়ে নৌকা বিতরণ হজযাত্রীদের বিমান ভাড়া কমল ২৪ হাজার ৮৩০ টাকা যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনার মাঝেই বিশ্ববাজারে কমল তেলের দাম কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প আর্জেন্টিনা গোল খাওয়ার পর খুশিতে মাটিতে লুটিয়ে পড়েন ব্রাজিল তারকা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ৪ বার ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে ব্রাজিল মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর, কেমন আছেন শিক্ষার্থী-শিক্ষকরা রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ বিভাগীয় সমাবেশ সফল করতে সিলেটে জামায়াতের প্রছার মিছিল হামহামে আ ট কে পড়া শিক্ষার্থীদের উদ্ধার সিলেটের সেইফওয়ে হাসপাতাল সিলগালা রুবেল আহমদের পিতৃবিয়োগে সিলেট জেলা ও মহানগর যুবদলের শোক সিলেটে যে মা*ম*লা*য় কাউন্সিলর জাহাঙ্গীরের ভাতিজা কা রা গা রে আটকে গেল বিয়ে এখন কি করবেন পরীমনি! বিজিবিকে আরো পেশাদার ও সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রেফতার মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে সিলেটে নদ-নদীর পানি বাড়ছে মৌলভীবাজারের বন্যায় প্রায় ৮০ কোটি টাকার ক্ষতি, পুনর্বাসনের দাবি ক্ষতিগ্রস্তদের সিলেটে ৬ ঘন্টায় পুলিশের জালে অর্ধশত সিলেটে টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাদের চমক। সিলেটে দলীয় মনোনয়ন পেলেন যারা

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাদের চমক। সিলেটে দলীয় মনোনয়ন পেলেন যারা

সবসময় ডেস্ক ::: তারেক রহমানের ডাকে গতি পেয়েছে আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি। ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে বিএনপি ও সহযোগী জোটের প্রার্থী তালিকা। রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ বৈঠকে সিলেটের ৪টি আসনসহ বিভাগীয় ১৪টি আসনে দলের প্রাথমিক মনোনয়নও চূড়ান্ত করা হয়েছে।

 

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে। সোমবার (৩ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারর্পাসনের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন। এসময় ২৩৭টি আসনে বিএনপি প্রাথমিক মনোনয়ন ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

 

সিলেট-১ আসনে প্রার্থী হিসেবে দলের প্রাথমিক মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। সিলেট-২ আসনে প্রার্থী হিসেবে দলের প্রাথমিক মনোনয়ন পেয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসীনা রুশদীর লুনা। সিলেট-৩ আসনে প্রার্থী হিসেবে দলের প্রাথমিক মনোনয়ন পেয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। সিলেট-৬ আসনে প্রার্থী হিসেবে দলের প্রাথমিক মনোনয়ন পেয়েছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী।

 

 

সুনামগঞ্জ-১ আসনে প্রার্থী হিসেবে দলের প্রাথমিক মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক আনিসুল হক। সুনামগঞ্জ-৩ আসনে প্রার্থী হিসেবে দলের প্রাথমিক মনোনয়ন পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ। সুনামগঞ্জ-৫ আসনে প্রার্থী হিসেবে দলের প্রাথমিক মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক তিনবারের সংসদ সদস্য ক‌লিম উদ্দিন আহমদ মিলন।

 

 

মৌলভীবাজার-১ আসনে প্রার্থী হিসেবে দলের প্রাথমিক মনোনয়ন পেয়েছেন নাসির উদ্দিন আহমেদ মীঠু, মৌলভীবাজার-২ আসনে প্রার্থী হিসেবে দলের প্রাথমিক মনোনয়ন পেয়েছেন সওকত হোসেন সকু, মৌলভীবাজার-৩ আসনে প্রার্থী হিসেবে দলের প্রাথমিক মনোনয়ন পেয়েছেন নাসের রহমান, মৌলভীবাজার-৪ আসনে প্রার্থী হিসেবে দলের প্রাথমিক মনোনয়ন পেয়েছেন মজিবর রহমান।

 

 

হবিগঞ্জ-২ আসনে প্রার্থী হিসেবে দলের প্রাথমিক মনোনয়ন পেয়েছেন সাখাওয়াত হোসেন জীবন, হবিগঞ্জ-৩ আসনে প্রার্থী হিসেবে দলের প্রাথমিক মনোনয়ন পেয়েছেন জি কে গউছ, হবিগঞ্জ-৪ আসনে প্রার্থী হিসেবে দলের প্রাথমিক মনোনয়ন পেয়েছেন এসএম ফয়সাল।

 

 

জানা গেছে, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে ডিসেম্বরের শুরুর দিকে নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়া ফেনী-১, বগুড়া-৭ এবং দিনাজপুর-৩ আসন থেকে প্রার্থী হচ্ছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন বগুড়া-৬ আসনে। আর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচনে লড়বেন।

 

 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, এ জেড এম জাহিদ হোসেন, মির্জা আব্বাস ও হাফিজ উদ্দিন আহমদসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com