বুধবার, ২২ Jul ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
এসএমপিতে নতুন পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম সুনামগঞ্জে বৃষ্টির সঙ্গে পাহাড়ি ঢল, সুরমার পানি বিপদসীমায় হরমুজে নতুন বিস্ফোরণ, টানা ১০ম রাত পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান মৌলভীবাজারে জীবনের ঝুঁকি নিয়ে টিলায় বসবাস হুমায়ূন আহমেদের স্মৃতির কাছে… সকালে নাশতা না খাওয়ার অভ্যাস নারীদের যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ লিটনের বিরুদ্ধে নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন শাকিব ফারিয়ার নতুন মিশন সিলেটে এক দিনে ডেঙ্গু শনাক্ত পাঁচজনের, হাসপাতালে ভর্তি ৬ এমপি কামরুলের উদ্যোগে ১৬ প্রাথমিক বিদ্যালয়ে নৌকা বিতরণ হজযাত্রীদের বিমান ভাড়া কমল ২৪ হাজার ৮৩০ টাকা যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনার মাঝেই বিশ্ববাজারে কমল তেলের দাম কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প আর্জেন্টিনা গোল খাওয়ার পর খুশিতে মাটিতে লুটিয়ে পড়েন ব্রাজিল তারকা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ৪ বার ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে ব্রাজিল মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর, কেমন আছেন শিক্ষার্থী-শিক্ষকরা রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ বিভাগীয় সমাবেশ সফল করতে সিলেটে জামায়াতের প্রছার মিছিল হামহামে আ ট কে পড়া শিক্ষার্থীদের উদ্ধার সিলেটের সেইফওয়ে হাসপাতাল সিলগালা রুবেল আহমদের পিতৃবিয়োগে সিলেট জেলা ও মহানগর যুবদলের শোক সিলেটে যে মা*ম*লা*য় কাউন্সিলর জাহাঙ্গীরের ভাতিজা কা রা গা রে আটকে গেল বিয়ে এখন কি করবেন পরীমনি! বিজিবিকে আরো পেশাদার ও সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রেফতার মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে সিলেটে নদ-নদীর পানি বাড়ছে মৌলভীবাজারের বন্যায় প্রায় ৮০ কোটি টাকার ক্ষতি, পুনর্বাসনের দাবি ক্ষতিগ্রস্তদের সিলেটে ৬ ঘন্টায় পুলিশের জালে অর্ধশত সিলেটে টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

আরিফুলের প্রার্থীতা নিয়ে সিলেট বিএনপিতে বিরোধের ঝড়

আরিফুলের প্রার্থীতা নিয়ে সিলেট বিএনপিতে বিরোধের ঝড়

Oplus_131072

সবসময় ডেস্ক :::সিলেট-৪ (কোম্পানীগঞ্জ-জৈন্তাপুর-গোয়াইনঘাট) আসনে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে বিদ্রোহের সুর বেজে ওঠেছে।  দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার নির্দেশে আরিফুল হক চৌধুরীকে এ আসনের প্রার্থী ঘোষণা করা হলেও, স্থানীয় মনোনয়ন প্রত্যাশী ও গোয়াইনঘাট উপজেলার কয়েকবারের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী এ সিদ্ধান্তে সন্তুষ্ট নন। শুক্রবার স্থানীয় বিএনপি আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনায় এ পরিস্থিতি স্পষ্টভাবে উঠে আসে।

 

 

আবদুল হাকিম চৌধুরী দীর্ঘদিন ধরে মাঠে প্রচেষ্টা চালিয়ে আসছিলেন মনোনয়নের জন্য। তিনি দীর্ঘদিন ধরে আরিফুল হক চৌধুরীর নিরব সমর্থক হিসেবেও পরিচিত। এই আসনের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে ছিলেন যুক্তরাজ্য প্রবাসী ও জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমদ, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিমের স্ত্রী জেবুন্নাহার সেলিম, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম সহ স্থানীয় অন্য নেতারা।

 

 

মনোনয়ন ঘোষণার পর হাকিম চৌধুরীর অনুসারীরা বিভিন্ন উপজেলায় প্রতিবাদ জানাতে শুরু করেছে। তারা মিছিল বের করে স্লোগান দিয়েছে, ‘মানি না মানবো না, লোকাল ছাড়া মানি না’ এবং ‘মানি না মানবো না, হাকিম ছাড়া মানি না।’ এ মিছিলগুলিতে স্থানীয় নেতাকর্মীরা কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন এবং দলের মধ্যে বিদ্রোহের আভাস দিয়েছেন।

 

 

অন্যদিকে মনোনয়নপ্রাপ্ত প্রার্থী আরিফুল হক চৌধুরী সিলেটে ফিরে মনোনয়ন প্রত্যাশীদের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ শুরু করেছেন। এছাড়া তিনি প্রয়াত বিএনপি সংসদ সদস্য দিলদার হোসেন সেলিমের কবর জিয়ারত করেছেন। এ পদক্ষেপের মাধ্যমে তিনি স্থানীয় নেতাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছেন।

 

 

এদিকে শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গোয়াইনঘাটে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল হাকিম চৌধুরী বলেন, ‘নির্বাচনে সিলেট-৪ আসনে ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন মাঠের প্রকৃত জিয়ার সৈনিকই পাবেন। তাই নেতাকর্মীদের গুজবে বিভ্রান্ত হওয়া থেকে বিরত থাকতে হবে।’

 

 

গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এই মনোনয়ন চূড়ান্ত নয় বলেও দাবি করে, তা পরিবর্তনের দাবি করেন।

 

 

প্রসঙ্গত, দেশের ২৩৮টি আসনের মনোনয়ন ঘোষণার আগে আরিফুল হক চৌধুরী সিলেট-১ আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। পরে কেন্দ্রীয় সিদ্ধান্তে সিলেট-৪ আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ায় স্থানীয় নেতাদের মধ্যে ক্ষোভের আগুন জ্বলতে শুরু করেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com