বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
এসএমপিতে নতুন পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম সুনামগঞ্জে বৃষ্টির সঙ্গে পাহাড়ি ঢল, সুরমার পানি বিপদসীমায় হরমুজে নতুন বিস্ফোরণ, টানা ১০ম রাত পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান মৌলভীবাজারে জীবনের ঝুঁকি নিয়ে টিলায় বসবাস হুমায়ূন আহমেদের স্মৃতির কাছে… সকালে নাশতা না খাওয়ার অভ্যাস নারীদের যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ লিটনের বিরুদ্ধে নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন শাকিব ফারিয়ার নতুন মিশন সিলেটে এক দিনে ডেঙ্গু শনাক্ত পাঁচজনের, হাসপাতালে ভর্তি ৬ এমপি কামরুলের উদ্যোগে ১৬ প্রাথমিক বিদ্যালয়ে নৌকা বিতরণ হজযাত্রীদের বিমান ভাড়া কমল ২৪ হাজার ৮৩০ টাকা যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনার মাঝেই বিশ্ববাজারে কমল তেলের দাম কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প আর্জেন্টিনা গোল খাওয়ার পর খুশিতে মাটিতে লুটিয়ে পড়েন ব্রাজিল তারকা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ৪ বার ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে ব্রাজিল মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর, কেমন আছেন শিক্ষার্থী-শিক্ষকরা রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ বিভাগীয় সমাবেশ সফল করতে সিলেটে জামায়াতের প্রছার মিছিল হামহামে আ ট কে পড়া শিক্ষার্থীদের উদ্ধার সিলেটের সেইফওয়ে হাসপাতাল সিলগালা রুবেল আহমদের পিতৃবিয়োগে সিলেট জেলা ও মহানগর যুবদলের শোক সিলেটে যে মা*ম*লা*য় কাউন্সিলর জাহাঙ্গীরের ভাতিজা কা রা গা রে আটকে গেল বিয়ে এখন কি করবেন পরীমনি! বিজিবিকে আরো পেশাদার ও সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রেফতার মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে সিলেটে নদ-নদীর পানি বাড়ছে মৌলভীবাজারের বন্যায় প্রায় ৮০ কোটি টাকার ক্ষতি, পুনর্বাসনের দাবি ক্ষতিগ্রস্তদের সিলেটে ৬ ঘন্টায় পুলিশের জালে অর্ধশত সিলেটে টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

কুশিয়ারা নদীতে বালু উত্তোলন বন্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ

কুশিয়ারা নদীতে বালু উত্তোলন বন্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ

সবসময় ডেস্ক :::সুনামগঞ্জের জগন্নাথপুরে কুশিয়ারা নদী থেকে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।

 

 

উপজেলার পাইলগাঁও ইউনিয়নের জালালপুর খানপুর সহ নদীর ভাঙ্গন কবলিত এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে হাইকোর্টে একটি রিট আবেদন করা হলে আদালত এই নির্দেশ দেন।

 

 

কুশিয়ারা নদীর কয়েক দশকের টানা ভাঙ্গনে জালালপুর গ্রামটি সবচেয়ে বেশি ক্ষয় ক্ষতির সম্মুখীন হয়,বসতবাড়ি, মসজিদ মাদরাসা, ফসলি জমি বনজ সম্পদ বিলীন হয়েছে। এই ভাঙ্গনের শিকার হচ্ছে খানপুর গ্রাম। বর্তমানেও কুশিয়ারা নদীর ভাঙ্গন চলমান রয়েছে, নদীর ভাঙ্গন রোধের জন্য জালালপুর গ্রামের প্রবাসীদের উদ্যোগে গাছের ভল্লি দিয়ে বাঁধ নির্মাণ করা হয়। এই ভাঙ্গন কবলিত স্থানে পাইপলাইন স্থাপন করে অবৈধ বালু উত্তোলন সিন্ডিকেট বালু উত্তোলন করায় এই স্থানে নতুন করে ভাঙ্গন শুরু হয়েছে। এতে জালালপুর গ্রামের কবরস্থান, খেলার মাঠ, পাকা সড়ক ও বসতবাড়ি ভাঙ্গনে বিলীন হওয়ার আশংঙ্কা দেখা দিয়াছে।

 

 

জালালপুর ও খানপুর গ্রামবাসীকে কুশিয়ারা নদীর ভাঙ্গন থেকে রক্ষা করার জন্য অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং নদীর তীর সংরক্ষণ করার জন্য জালালপুর গ্রামের সমাজ সেবক যুক্তরাজ্য প্রবাসী রাকিব আলী হাইকোর্টে রিট করার উদ্যোগ নেন।

 

গত ১১ সেপ্টেম্বর জালালপুর গ্রামের জাহির আলী হাইকোর্টের আইনজীবীর মাধ্যমে বালু উত্তোলন বন্ধ ও নদীর তীর রক্ষার জন্য সিলেট বিভাগীয় কমিশনার, সুনামগঞ্জের জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তর, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, বাংলাদেশ অভ্যান্তরীণ নৌপরিবহন (বিআইডব্লিউটিএ), পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জ ও জগন্নাথপুর উপজেলা প্রকৌশলীর বরাবর আবেদন করেন। আবেদনের নির্ধারিত সময়ের মধ্যে বালু উত্তোলন বন্ধ না হওয়ায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়। হাইকোর্টে রিট আবেদনের শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট বিপ্লব কুমার পোদ্দার।

 

 

রিট বিষয়ে আইনজীবী এডভোকেট বিপ্লব কুমার পোদ্দার বলেন, কুশিয়ারা নদীর সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার অংশে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে, কিন্তু স্থানীয় প্রশাসন বালু উত্তোলন বন্ধে উদ্যোগ নেওয়া হয়নি। জালালপুর গ্রামের জাহির আলী বাদী হয়ে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেন, এই প্রেক্ষিতে গত ২৭ অক্টোবর হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রিট আবেদনের শুনানি হয়।

 

 

বৃহস্পতিবার আদেশের কাগজ হাতে পেয়েছি, মাননীয় বিচারপতি বাংলাদেশ অভ্যান্তরীণ নৌপরিবহন (বি আই ডব্লিউটি এ), পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জ ও পরিবেশ অধিদপ্তর সিলেট কে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য হাইকোর্ট নির্দেশ দিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com