শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত কানাইঘাটে বর্ণাঢ্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন! ভক্তদের মিলনমেলা দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির সেবাপ্রত্যাশীর গালে চড়! সিলেট নির্বাচন অফিসে তোলপাড় হারিছ চৌধুরী ৫ম মৃত্যু বার্ষিকীতে কানাইঘাটে মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত ওসমানী মেডিকেলে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি-প্রস্থান নিশ্চিত করতে কঠোর নির্দেশনা কানাইঘাটে এক যুবতিকে ১০ দিন আটক রেখে পালাক্রর্মে ধর্ষন, গ্রেফতার-১ পর্যটন কেন্দ্র জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ছাতা বিতরণ জৈন্তাপুরে রাংপানি নদীতে টাস্কফোর্সের অভিযান, ১২ বারকি নৌকা জব্দ নতুন আঙ্গিকে যাত্রা শুরু উৎসব রেষ্টুরেন্ট’র ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন,  সভাপতি ছানু, সম্পাদক হারিছ ও সাংগঠনিক সম্পাদক কামাল কানাইঘাট পৌর বিএনপির উদ্যেগে দলের প্রতিষ্টাবার্ষিকী উদযাপিত ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন কানাইঘাটে বিএনপির ৪৮তম প্রতিষ্টাবার্ষিকীতে বর্ণাট্য আনন্দ শোভাযাত্রা গুচ্ছগ্রাম ফুটবল প্রিমিয়ার লীগের জমকালো ফাইনাল সম্পন্ন আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু ভক্তদের যে সুখবর দিলেন রাশমিকা তারকা অলরাউন্ডারের ইনজুরিতে বিপাকে টিম ইন্ডিয়া কে পাচ্ছেন মেসির ১০ নম্বর জার্সি? আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর নেপাল-তিব্বতে মৃতের সংখ্যা ছাড়াল ১০০০ ‘সম্পূর্ণ বিনামূল্যে কর্মী নিতে সম্মত হয়েছে মালয়েশিয়া’ কোম্পানীগঞ্জে ১সন্তানের জননী কে ধর্ষণের চেষ্টা থানায় অভিযোগ ‘নাগরিক প্রতিদিন’ বন্ধের ঘোষণা প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে জরুরি বার্তা ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২৩৭৭ মামলা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু দেশে ফিরল লিবিয়ায় বন্দী ১৭৪ বাংলাদেশি কোম্পানীগঞ্জে যুবদের জন্য ‘সবুজ ব্যবসা ও ক্লাইমেট অ্যাকশন’ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
মনোনয়ন নিয়ে সিলেট-৪ এ বিভাজন: আরিফকে চান না হাকিমপন্থীরা

মনোনয়ন নিয়ে সিলেট-৪ এ বিভাজন: আরিফকে চান না হাকিমপন্থীরা

মো:পারভেজ আহমদ ::::: সিলেট সিটি কর্পোরেশনের দুইবারের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী এবার সিলেট-৪ (কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর) আসনে দলের মনোনয়ন পেয়েছেন। তবে জনপ্রিয় স্থানীয় নেতা আব্দুল হাকিম চৌধুরীর সমর্থকরা ‘বহিরাগত প্রার্থী’ হিসেবে আরিফকে মেনে নিতে নারাজ। তার প্রার্থিতার বিরোধিতা করে শনিবার রাতে হাজারো মানুষ রাস্তায় নামে মশাল মিছিলে।

 

শনিবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও মশাল মিছিল করে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা।
তারা স্লোগান দেন— ‘লোকাল চাই, লোকাল চাই, হাকিম ভাইকে প্রার্থী চাই।’

 

এ ছাড়া বৃহস্পতিবার জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার অন্তত ১৫টি স্থানে বিক্ষোভ মিছিল হয়। তাদের দাবি, প্রতি নির্বাচনেই এ আসনে বাইরে থেকে প্রার্থী দেওয়া হয়, যা স্থানীয়দের প্রতি অবিচার।

 

গোয়াইনঘাটের স্থানীয় নেতারা বলেন, “এই আসনে আমরা সবসময় আব্দুল হাকিম চৌধুরীকেই পাশে পেয়েছি। তিনি এলাকার সন্তান। তাই আমরা কোনো অতিথি প্রার্থী চাই না।”
তারা বিএনপি হাইকমান্ডের প্রতি আহ্বান জানান— সিলেট-৪ আসনে স্থানীয় প্রার্থী হিসেবেই যেন হাকিম চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়।
ঢাকায় গিয়ে ‘চমক’ দেখান আরিফুল হক

 

এর আগে সিলেট-১ আসনে মনোনয়ন না পেয়ে ঢাকা যান আরিফুল হক চৌধুরী। সেখানে গিয়ে চমক দেখান তিনি। বুধবার রাতে গণমাধ্যমে জানান, “বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে সিলেট-৪ আসনে প্রার্থী হিসেবে মনোনীত করেছেন।”

 

পরদিন শুক্রবার সিলেটে ফিরে নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি। সিলেট-৪ আসনের সাবেক সাংসদ প্রয়াত দিলদার হোসেন সেলিমের কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হয়। যদিও শনিবার রাত পর্যন্ত বিএনপি কেন্দ্র থেকে তার প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

 

আরিফুল হকের সমর্থকরা বলেন, “তিনি কাজের মানুষ, উন্নয়নই তার মূল লক্ষ্য। এম সাইফুর রহমানের হাত ধরে উন্নয়ন করতে শিখেছেন। মেয়র হিসেবে সিলেটে উন্নয়নের যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, সংসদ সদস্য হলে সিলেট-৪ কে আরও এগিয়ে নেবেন।”

 

গত সোমবার বিএনপি ঘোষিত ৩০০ আসনের মধ্যে ২৩৭টি আসনে প্রার্থী চূড়ান্ত করে। তবে সিলেটের ৬টি আসনের মধ্যে সিলেট-৪ ও সিলেট-৫ আসনের প্রার্থী তখনও ঘোষণা করা হয়নি। এরপর থেকেই শুরু হয় আলোচনা— কে পাবেন পর্যটনখ্যাত এ আসনের টিকিট?

 

এই আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় নেতা সামসুজ্জামান জামান, জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দীন এবং প্রয়াত সাংসদ দিলদার হোসেন সেলিমের স্ত্রী অ্যাডভোকেট জেবুন্নাহার সেলিম।

 

এখন প্রশ্ন একটাই— বিএনপির হাইকমান্ড শেষ পর্যন্ত কাকে মনোনয়ন দেয়? জনপ্রিয় সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীকে, নাকি স্থানীয় প্রভাবশালী নেতা আব্দুল হাকিম চৌধুরীকে?
তবে একথা নিশ্চিত— সিলেট-৪ আসন এখন পুরো সিলেট জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com