রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কোম্পানীগঞ্জে অবৈধ বালু-পাথর উত্তোলন: মোবাইল কোর্টে ৮ জনের কারাদণ্ড এটিএন নিউজ ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডে দেশসেরা সিলেটের স্নেহা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০ তম কারাবন্দি দিবস ইরানে নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১৩শ’ যুদ্ধের মধ্যে ভূমিকম্পে ফের কাঁপল ইরান ওসমানীনগরে দুপক্ষের সংঘর্ষে, প্রাণ গেলো যুবকের হবিগঞ্জে বিজিবির অভিযানে ৫৫ কেজি গাঁজা ও ৮টি ভারতীয় গরু জব্দ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া নয় দিনের ব্যবধানে একই কায়দায় দুই ছিনতাই কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: আরিফুল হক চৌধুরী রমজান উপলক্ষে অসহায়দের পাশে হেল্পিং হ্যান্ডস জকিগঞ্জে গ্রে*প্তা*র- ৩, জ*ব্দ মাদকের বিশাল চালান সরি! প্রতিবেশী আরব দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে হচ্ছে,’ জানালো ইরান জীবন দেব, কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দেবোনা: জামায়াত আমির ফেসবুকে প্রেম, সুনামগঞ্জে গিয়ে ধর্ষিত সিলেটের তরুণী শনিবার যেসব এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে কারণে এএসপি জহিরুল ক্লোজড দল ছাড়লেন সিলেটের জামায়াত নেতা, আমীরকে চিঠি জকিগঞ্জে ই য়া বা র চালান নিয়ে বসেছিলেন ক্যাফেতে, পুলিশ ধরল ৩ জনকে শাহজালাল (রহ.) ব্যবহৃত সামগ্রী জাদুঘরে সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের সড়কে ঝরল পুলিশের প্রাণ কানাইঘাটে অটো রাইস মিলে ভয়াবহ অ*গ্নি*কাণ্ড, দেড় কোটি টাকার ক্ষতি হঠাৎ বিক্ষোভের ডাক জামায়াতের ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু মাাধবপুরে ট্রাকভর্তি পাথরের নিচে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ দোয়ারাবাজারে টাকার লোভে নদীর পাড় বিক্রি: সোনালীচেলার ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম মধ্যনগরে সরকারি জমি থেকে মাটি বিক্রির অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে ফেব্রুয়ারিতে সড়কে ৪৪৭ জনের প্রাণহানী
টাঙ্গুয়ার হাওরে যা নি*ষি*দ্ধ করল

টাঙ্গুয়ার হাওরে যা নি*ষি*দ্ধ করল

সোমবার (১০ নভেম্বর) পানিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ পানি আইন, ২০১৩-এর ক্ষমতাবলে এবং আন্তর্জাতিক অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ‘টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ’ জারি করা হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাওরের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় বিভিন্ন কার্যক্রম সীমিত রাখা হবে। এর আওতায় হাওরের অভয়াশ্রম বা সংবেদনশীল এলাকায় পর্যটক প্রবেশে বিধিনিষেধ, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ, নিষিদ্ধ জাল বা বৈদ্যুতিক শকের মাধ্যমে মাছ ধরা অপরাধ হিসেবে গণ্য হবে।

 

এছাড়া, ১০০ ফুটের বেশি দৈর্ঘ্যের নৌযান চলাচল করা যাবে না, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পর্যটক পরিবহন সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে এবং শিক্ষা সফর বা বিদেশি পর্যটক পরিবহনের জন্য জেলা প্রশাসনের পূর্বানুমতি বাধ্যতামূলক করা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, সুরক্ষা আদেশ লঙ্ঘন করলে তা বাংলাদেশ পানি আইন, ২০১৩ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে।

 

টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশের কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে যা থাকছে। সেগুলো হলো- পাখি ও পরিযায়ী পাখি শিকার সম্পূর্ণ নিষিদ্ধ। হাওরের জলজ বন বা গাছপালা কেটে ঘর নির্মাণ বা মাছ ধরার কাজে ব্যবহার করা যাবে না। উচ্চ শব্দ সৃষ্টিকারী ইঞ্জিন বা জেনারেটর ব্যবহার করা যাবে না। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বহন নিষিদ্ধ। বালু, পাথর বা মাটি উত্তোলন সরকারের অনুমতি ছাড়া করা যাবে না। হাওরে কোনো বর্জ্য ফেলা বা পানির প্রবাহে বাধা দেওয়া যাবে না।

 

এই আদেশের মাধ্যমে টাঙ্গুয়ার ও হাকালুকি হাওরের নাজুক পরিবেশ সংরক্ষণের নতুন দিগন্ত উন্মোচন হবে বলে আশা করা হচ্ছে।

 

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com