বুধবার, ২২ Jul ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
এসএমপিতে নতুন পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম সুনামগঞ্জে বৃষ্টির সঙ্গে পাহাড়ি ঢল, সুরমার পানি বিপদসীমায় হরমুজে নতুন বিস্ফোরণ, টানা ১০ম রাত পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান মৌলভীবাজারে জীবনের ঝুঁকি নিয়ে টিলায় বসবাস হুমায়ূন আহমেদের স্মৃতির কাছে… সকালে নাশতা না খাওয়ার অভ্যাস নারীদের যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ লিটনের বিরুদ্ধে নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন শাকিব ফারিয়ার নতুন মিশন সিলেটে এক দিনে ডেঙ্গু শনাক্ত পাঁচজনের, হাসপাতালে ভর্তি ৬ এমপি কামরুলের উদ্যোগে ১৬ প্রাথমিক বিদ্যালয়ে নৌকা বিতরণ হজযাত্রীদের বিমান ভাড়া কমল ২৪ হাজার ৮৩০ টাকা যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনার মাঝেই বিশ্ববাজারে কমল তেলের দাম কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প আর্জেন্টিনা গোল খাওয়ার পর খুশিতে মাটিতে লুটিয়ে পড়েন ব্রাজিল তারকা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ৪ বার ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে ব্রাজিল মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর, কেমন আছেন শিক্ষার্থী-শিক্ষকরা রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ বিভাগীয় সমাবেশ সফল করতে সিলেটে জামায়াতের প্রছার মিছিল হামহামে আ ট কে পড়া শিক্ষার্থীদের উদ্ধার সিলেটের সেইফওয়ে হাসপাতাল সিলগালা রুবেল আহমদের পিতৃবিয়োগে সিলেট জেলা ও মহানগর যুবদলের শোক সিলেটে যে মা*ম*লা*য় কাউন্সিলর জাহাঙ্গীরের ভাতিজা কা রা গা রে আটকে গেল বিয়ে এখন কি করবেন পরীমনি! বিজিবিকে আরো পেশাদার ও সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রেফতার মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে সিলেটে নদ-নদীর পানি বাড়ছে মৌলভীবাজারের বন্যায় প্রায় ৮০ কোটি টাকার ক্ষতি, পুনর্বাসনের দাবি ক্ষতিগ্রস্তদের সিলেটে ৬ ঘন্টায় পুলিশের জালে অর্ধশত সিলেটে টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

সিলেটে ছয় ডায়াগনস্টিক সেন্টার ও হোটেলে অভিযান, জ রি মা না

সিলেটে ছয় ডায়াগনস্টিক সেন্টার ও হোটেলে অভিযান, জ রি মা না

লাইসেন্স নবায়ন না করায় সিলেটে ছয় ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের একটি দল। এসময় পরিবেশের ছাড়পত্র না নিয়ে নগরীর লামাবাজার এলাকায় ব্যবসা পরিচালনার দায়ে লা ভিস্তা হোটেল জরিমানা করার পাশাপাশি জলাধার ভরাটের জন্য হবিগঞ্জের ২জনসহ ৩ ব্যক্তিকেও জরিমানা করা হয়।

 

পরিবেশের অভিযানকারী দলের অভিযানে এসব প্রতিষ্ঠানকে ছয় লাখ আটাশি হাজার টাকা জরিমানা করা। এছাড়া জলাধার ভরাটের অপরাধে ২ ব্যক্তিকে না পাওয়ায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে পরিবেশ অধিদপ্তর।  সোমবার (১০ নভেম্বর) এ অভিযান পরিচালনা করা হয়।

 

সূত্র জানায়, নবায়ন না করে ডায়াগনস্টিক সেন্টারের ব্যবসা পরিচালনার অপরাধে সিলেট নগরীর স্টেডিয়াম মার্কেটের ২য় তলার মা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার, একই মার্কেটের পূর্ব দিকে অবস্থিত মেসার্স ল্যাব এইডকে ৪৫ হাজার, জৈন্তাপুরের একে টাওয়ারের জৈন্তা  পপুলার ডায়াগনস্টিক সেন্টাকে ৪৫ হাজার, বিয়ানীবাজারের আলম টাওয়ারের সেবা মেডিকেল ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার, সুনামগঞ্জের উকিল পাড়া এলাকার ইউনিক ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টরস চেম্বারকে ৩০ হাজার ও সুনামগঞ্জ সদরের উকিল পাড়া এলাকার ইউনিক ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টরস চেম্বারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এছাড়া পরিবেশের পরিবেশের ছাড়পত্র না নিয়ে ব্যবসা পরিচালনা করার অপরাধে পরিবেশের অভিযানকারী দল সিলেট নগরীর লামাবাজার এলাকার লা ভিস্তা হোটেলকে ৪ লাখ টাকা জরিমানা করে। জলাধার ভরাট করার অপরাধে হবিগঞ্জের চৌধুরীর বাজার এলাকার বাসিন্দা শংকর পাল ও একই জেলার গোপিনাথপুর এলাকার অমূল্য চন্দ্র দাসকে ৫৮ হাজার ৪শত টাকা জরিমানা করা হয়। এসময় তারা অনুপস্থিত থাকায় দুজনের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা করা হবে বলে জানায় অভিযানকারী দল। এছাড়া একই জেলার মাধবপুরের নোয়াপাড়া এলাকার ফয়সল স্পিং মিলে প্যারামিটারের মান না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com