রবিবার, ০৭ Jun ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কাজ শেষের আগেই সড়কে গর্ত, ২ কোটি ৮৭ লাখ টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া। ১১ বার নকশা বদল, ৬ বছর ঝুলে অধিগ্রহণ: ওসমানী বিমানবন্দর সম্প্রসারণে বন্দি সাড়ে ৩শ পরিবার ইতালি’তে ‘বিশ্বনাথ এসোসিয়েশনের কমিটি গঠন : সভাপতি- আব্দুল হামিদ আহাদ, সম্পাদক- এনামুল হক বিচারকের অবকাশকালীন ছুটি বাতিল, বিচার শুরু ১ জুন কোম্পানীগঞ্জে নিয়ম না মানলেই গুনতে হচ্ছে জরিমানা সিসিক প্রশাসকের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাণিজ্যমন্ত্রীর অসন্তোষ ঢাকার আতিথেয়তায় মুগ্ধ কলকাতার অভিনেত্রী সৃজা ক্রিকেটের নিয়মে যেসব পরিবর্তন আনতে যাচ্ছে আইসিসি হ্যারি কেনের হ্যাটট্রিকে বায়ার্নের গোল উৎসব চতুর্থ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ঘরে তুলল বার্সেলোনা পরিবেশ আইন লঙ্ঘনে দুই প্রতিষ্ঠানকে জরিমানা সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু সিলেট থেকে চট্টগ্রাম ও কক্সবাজার যাবে বিমান সিলেটে ছি ন তা ই কা রী বাপ্পী বিএনপি নেতার ছেলে! সিলেটে যে রোগে বাড়ছে প্রাণহানি সিলেটে ধরা ৭ ছি ন তা ই কা রী, ৪ জন জেলার বাইরের আমির হামজাকে নিয়ে যা বললেন রাশেদ খান হরমুজে ১০০ জাহাজ আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র, দাবি সেন্ট্রাল কমান্ডের হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, গুলিবিদ্ধ ২ লাখের নিচে কোনও গরু নেই রামিসা হত্যা মামলার দুই আসামিকে আদালতে আনা হয়েছে আয়ে শীর্ষে রোনালদো, তিন নম্বরে মেসি জৈন্তাপুরে চোরাই ভারতীয় চাপাতাসহ পিকআপ জ ব্দ, গ্রে*প্তা*র ১ হবিগঞ্জে পৃথক দুই অ*গ্নি*কা*ণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি সিলেটে স্ত্রীর বি রু দ্ধে স্বামীর হ ত্যা মা ম লা সিলেটে ২৩৩ জন পাকড়াও প্রবাসী কল্যাণ ডেস্কের পরিদর্শকের মৃ ত্যু তে সিলেট পুলিশ সুপারের শোক

সিলেট-৪: ‘লোকাল না বাইরা’ দ্বন্দ্বে চ্যালেঞ্জের মুখে আরিফুল

সিলেট-৪: ‘লোকাল না বাইরা’ দ্বন্দ্বে চ্যালেঞ্জের মুখে আরিফুল

সবসময় ডেস্ক :::সোমবার সন্ধ্যা পৌনে সাতটায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের তোয়াকুল বাজারে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের ব্যানারে জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমদকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল ও সমাবেশ করেছে বিএনপির একাংশ। সভা-সমাবেশ হয়েছে বিএনপি নেতা আবদুল হাকিম চৌধুরীকে মনোনয়ন দেওয়ার দাবিতেও।

 

 

হেলাল উদ্দিন আহমদের মনোনয়নের দাবিতে মিছিল-সমাবেশে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি উমর আলী, ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান, ইউনিয়ন ছাত্রদল নেতা জুয়েল আহমদ, শ্রমিক দলের নেতা শাহীনূর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

৩ নভেম্বর বিএনপি আগামী সংসদ নির্বাচনে দলের প্রার্থীদের নাম ঘোষণা করে। এতে সিলেট-১, সিলেট-২, সিলেট-৩ ও সিলেট-৬ আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়। তবে তখন সিলেট-৪ ও সিলেট-৫ আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।

 

 

স্থানীয় বিএনপির একটি সূত্র জানায়, সিলেট-১ আসনে মনোনয়নবঞ্চিত হয়ে আশাহত হন দলের চেয়ারপাসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের দুবারের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। এ অবস্থায় তাঁকে দলের উচ্চপর্যায় থেকে ঢাকায় জরুরি তলব করা হয়। পরে গত বুধবার দলের চেয়ারপারসনের সঙ্গে আরিফুলের এক বৈঠক হয়। বৈঠক শেষে আরিফুল জানান, দলের চেয়ারপারসন তাঁকে সিলেট-৪ আসনে নির্বাচন করার জন্য নির্দেশ দিয়েছেন। শিগগির এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি বিএনপির পক্ষ থেকে জানানো হবে।

 

 

পরে গত শুক্রবার থেকে আরিফুল হক সিলেট-৪ আসনে এসে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেন। এ বিষয়ে বিএনপির একাংশের মধ্যে ‘অসন্তোষ’ ছড়ায়। এ অবস্থায় পরদিন শনিবার থেকে বিএনপির একটা অংশ জেলা বিএনপির উপদেষ্টা ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের দুবারের সাবেক চেয়ারম্যান আবদুল হাকিম চৌধুরীকে মনোনয়ন দেওয়ার দাবিতে মশালমিছিলসহ নানা বিক্ষোভ কর্মসূচি পালন শুরু করে।

 

 

গতকাল সন্ধ্যায় হেলাল উদ্দিন আহমদের সমর্থনে বের করা মিছিল থেকে অংশগ্রহণকারীরা সিলেট-৪ আসনে হেলাল উদ্দিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে স্লোগান দেন। এ সময় তাঁরা ‘মানি না মানব না, হেলাল ছাড়া বুঝি না’, ‘ধানের শীষে লোকাল চাই, লোকাল মোদের হেলাল ভাই’, ‘লোকাল না বাইরা, লোকাল লোকাল’-সহ নানা ধরনের স্লোগান দেন।

 

 

এ বিষয়ে হেলাল উদ্দিন আহমদ বলেন, ‘নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে আমাকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিএনপির নেতা, কর্মী ও সমর্থকেরা মিছিল–সমাবেশ করছেন, এমনটা শুনেছি। তবে দলের সিদ্ধান্তই চূড়ান্ত। দল যা বলবে, তা–ই আমরা মেনে নেব। দল যেন তৃণমূলের নেতা-কর্মীদের মনোভাবের পরিপ্রেক্ষিতে প্রার্থী নির্বাচন করেন, এ অনুরোধ রইল।’

 

 

এদিকে গত কয়েক দিনের ধারাবাহিকতায় গতকালও সন্ধ্যায় বিএনপি নেতা আবদুল হাকিম চৌধুরীকে মনোনয়ন দেওয়ার দাবিতে গোয়াইনঘাট উপজেলায় সভা–সমাবেশ হয়েছে। সন্ধ্যা ছয়টায় উপজেলার ফতেপুর বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার সমর্থনে এ কর্মসূচি হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী আবদুল হাকিম চৌধুরী।

 

 

ফতেপুর ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সভাপতি ইসলাম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন ও উপজেলা যুবদলের আহ্বায়ক শাহজাহান সিদ্দিক। সভা সঞ্চালনা করেন ফতেপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এখলাছুর রহমান।

 

 

এদিকে গত শুক্রবার থেকে সিলেট-৪ আসনের বিভিন্ন এলাকায় সভা ও সমাবেশে যোগ দিচ্ছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। গতকাল আরিফুল হক চৌধুরী দিনভর গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন গ্রামে ভোটারদের কাছে গিয়ে দোয়া চান। এ ছাড়া বেশ কয়েকটি সমাবেশেও তিনি যোগ দেন। সকালে তিনি উপজেলার জলুরমুখ গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বক্তব্যে বলেন, সিলেট-৪ আসনের সমস্যা ও সম্ভাবনাগুলো তাঁর জানা। তাঁকে নির্বাচিত করলে তিনি দ্রুততার সঙ্গে এলাকার যাবতীয় সমস্যা সমাধান করে নির্বাচনী এলাকার তিনটি উপজেলারই আমূল পরিবর্তন করবেন।

 

 

স্থানীয় বিএনপির সূত্রে জানা গেছে, আরিফুল, হাকিম ও হেলাল ছাড়াও সিলেট-৪ আসনে বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিমের স্ত্রী জেবুন্নাহার সেলিম, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, কেন্দ্রীয় বিএনপির সাবেক সহস্বেচ্ছাসেবক-বিষয়ক সম্পাদক সামসুজ্জামান মনোনয়নপ্রত্যাশী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com