রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কোম্পানীগঞ্জে অবৈধ বালু-পাথর উত্তোলন: মোবাইল কোর্টে ৮ জনের কারাদণ্ড এটিএন নিউজ ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডে দেশসেরা সিলেটের স্নেহা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০ তম কারাবন্দি দিবস ইরানে নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১৩শ’ যুদ্ধের মধ্যে ভূমিকম্পে ফের কাঁপল ইরান ওসমানীনগরে দুপক্ষের সংঘর্ষে, প্রাণ গেলো যুবকের হবিগঞ্জে বিজিবির অভিযানে ৫৫ কেজি গাঁজা ও ৮টি ভারতীয় গরু জব্দ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া নয় দিনের ব্যবধানে একই কায়দায় দুই ছিনতাই কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: আরিফুল হক চৌধুরী রমজান উপলক্ষে অসহায়দের পাশে হেল্পিং হ্যান্ডস জকিগঞ্জে গ্রে*প্তা*র- ৩, জ*ব্দ মাদকের বিশাল চালান সরি! প্রতিবেশী আরব দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে হচ্ছে,’ জানালো ইরান জীবন দেব, কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দেবোনা: জামায়াত আমির ফেসবুকে প্রেম, সুনামগঞ্জে গিয়ে ধর্ষিত সিলেটের তরুণী শনিবার যেসব এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে কারণে এএসপি জহিরুল ক্লোজড দল ছাড়লেন সিলেটের জামায়াত নেতা, আমীরকে চিঠি জকিগঞ্জে ই য়া বা র চালান নিয়ে বসেছিলেন ক্যাফেতে, পুলিশ ধরল ৩ জনকে শাহজালাল (রহ.) ব্যবহৃত সামগ্রী জাদুঘরে সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের সড়কে ঝরল পুলিশের প্রাণ কানাইঘাটে অটো রাইস মিলে ভয়াবহ অ*গ্নি*কাণ্ড, দেড় কোটি টাকার ক্ষতি হঠাৎ বিক্ষোভের ডাক জামায়াতের ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু মাাধবপুরে ট্রাকভর্তি পাথরের নিচে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ দোয়ারাবাজারে টাকার লোভে নদীর পাড় বিক্রি: সোনালীচেলার ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম মধ্যনগরে সরকারি জমি থেকে মাটি বিক্রির অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে ফেব্রুয়ারিতে সড়কে ৪৪৭ জনের প্রাণহানী
সিলেট-৩: মালিকের বদলে কাইয়ুমকে প্রার্থী করার দাবি বিএনপির একাংশের

সিলেট-৩: মালিকের বদলে কাইয়ুমকে প্রার্থী করার দাবি বিএনপির একাংশের

সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবি তুলেছেন স্থানীয় নেতা-কর্মীদের একটি অংশ। সম্প্রতি ফেসবুকে একাধিক পেজ খুলে স্থানীয় বিএনপির একটা বড় অংশ আসনটিতে জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরীকে মনোনয়ন দেওয়ার দাবি তুলেছে।

 

 

ফেসবুকে পরিচালিত পেজগুলোর একটি ‘জননেতা কাইয়ুম ভাইয়ের সমর্থক’। এ ছাড়া নির্বাচনী এলাকার তিনটি উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের অনেক নেতা-কর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে আবদুল কাইয়ুমের সমর্থনে পোস্ট করে প্রার্থী পরিবর্তনের দাবি করেছেন।

 

 

৩ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় প্রার্থী তালিকা ঘোষণা করেন। এ সময় সিলেট-৩ আসনে লন্ডনপ্রবাসী ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিককে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়। বিএনপির চেয়ারপারসনের এই উপদেষ্টা ১৯ বছর দেশে আসেননি। শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি দেশে ফিরে তৎপর হন। তাঁর মনোনয়ন পাওয়া নিয়ে ফেসবুকে দল ও দলের বাইরের অনেকে সমালোচনা করে মন্তব্য করছেন।

 

 

ফেঞ্চুগঞ্জের উত্তর কুশিয়ারা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রুহেল আহমেদ ফেসবুকে একাধিক পোস্ট দিয়েছেন। একটিতে তিনি লিখেছেন, ‘মনোনীত প্রার্থীর সঙ্গে জেলা ও মহানগর বিএনপির কমিটির অধিকাংশ নেতার রাজনৈতিক যোগাযোগ বা যৌথ কর্মকাণ্ডের কোনো রেকর্ড নেই। দলের শৃঙ্খলার কারণে প্রকাশ্যে প্রতিবাদ না করলেও আড়ালে অসন্তুষ্টির গুঞ্জন বাড়ছে।’

 

 

দলীয় সূত্রে জানা গেছে, এম এ মালিক ও আবদুল কাইয়ুম চৌধুরী ছাড়া এখানে বিএনপির আরও কয়েকজন মনোনয়নপ্রত্যাশী ছিলেন। এর মধ্যে যুক্তরাজ্যপ্রবাসী ও বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ সালাম এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল আহাদ খান জামাল উল্লেখযোগ্য। দীর্ঘদিন ধরে মাঠে থাকা দলের গুরুত্বপূর্ণ তিন নেতাকে ডিঙিয়ে মালিকের মনোনয়ন পাওয়া এলাকায় আলোচনার জন্ম দিয়েছে।

 

 

নাম প্রকাশ না করার শর্তে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির এক নেতা বলেন, গুরুত্বপূর্ণ আসনটিতে বেশ কয়েকজন মনোনয়নপ্রত্যাশী ছিলেন। এর মধ্যে যুক্তরাজ্যপ্রবাসী এম এ সালাম দলীয় প্রার্থী ঘোষণার কয়েক দিন পর অনেকটা নীরবে যুক্তরাজ্যে ফিরে যান। অন্যদিকে মাঠপর্যায়ে দীর্ঘদিন নেতৃত্ব দেওয়া কাইয়ুম চৌধুরী মনোনয়ন না পাওয়ায় দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা হতাশ হয়ে চুপসে গেছেন।

 

 

জানতে চাইলে আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘দলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। দল যাঁকে মনোনয়ন দিয়েছে, তাঁর পক্ষেই বিএনপি ঐক্যবদ্ধ। আর ফেসবুকে সমর্থকেরা কী লিখছে, সেটা আমার জানা নেই।’

 

 

যোগাযোগ করলে এম এ মালিক দাবি করেন, দলে কোনো অসন্তোষ নেই। কাইয়ুম চৌধুরীসহ বিএনপির মনোনয়নবঞ্চিত সবাই তাঁকে স্বাগত জানিয়েছেন। এম এ সালাম লন্ডনে চলে গেলেও তাঁর কর্মী-সমর্থকেরা ধানের শীষের পক্ষে কাজ করছেন। আবদুল আহাদ তাঁর সঙ্গে সভা-সমাবেশে যাচ্ছেন। তৃণমূলে কোনো ক্ষোভ নেই, কেউ তাঁর বিপক্ষে কথা বলছেন না।

 

 

তিনি বলেন, ‘দেশে ছিলাম না, এটা কোনো সমস্যা নয়। সবার হাতেই মোবাইল আছে। কার সঙ্গে আমার যোগাযোগ ছিল না? কারা বলছে আমি জনবিচ্ছিন্ন? খোঁজ নিয়ে দেখেন, আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগবিরোধী আন্দোলন করে ব্যাপক সাড়া ফেলেছিলাম। এর মূল্যায়নই দল আমাকে করেছে।’

 

 

মালিকের অনুসারী নেতা-কর্মীরা বলেন, এম এ মালিক দেশে অবস্থান না করলেও সিলেট-৩ আসনের নেতা-কর্মীদের সঙ্গে তিনি ঠিকই নিয়মিত যোগাযোগ রেখেছেন। দলীয় মনোনয়নের মাধ্যমে তিনি তাঁর ইতিবাচক কাজেরই ফল পেয়েছেন। তাঁর মনোনয়ন নিয়ে একটা গোষ্ঠী অযথা নেতিবাচক প্রচারণা চালাচ্ছে।

 

 

এদিকে সিলেট-৩ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে মাঠপর্যায়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লোকমান আহমদ। তাঁর কর্মী-সমর্থকেরা বলছেন, বিএনপির প্রার্থী এখানে তুলনামূলকভাবে কম পরিচিত। এমনকি নিজ দলের অনেকের সঙ্গেই তাঁর চেনা-পরিচয় কম। এ সুবিধা পাবেন জামায়াতের প্রার্থী।

 

 

এখানে এনসিপির প্রার্থী হিসেবে সংগঠনটির কেন্দ্রীয় সদস্য নুরুল হুদা জুনেদের নাম আলোচনায় আছে। তিনি অনেক দিন ধরে স্থানীয়ভাবে কাজ করছেন এবং বিভিন্ন সভা–সমাবেশে অংশ নিচ্ছেন। এ ছাড়া আসনটিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা রেদওয়ানুল হক চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা আবদুল কাইয়ুম হাজীপুরী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নজরুল ইসলাম, খেলাফত মজলিসের সিলেট জেলার সাধারণ সম্পাদক দিলওয়ার হোসাইন ও ইসলামী ঐক্যজোটের হাফিজ মাওলানা মইনুল ইসলাম আশরাফী প্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা করছেন।

সূত্র: প্রথম আলো

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com