রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও দেশীয় অস্ত্রসহ আটক ২ কানাইঘাটে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত কানাইঘাটে বর্ণাঢ্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন! ভক্তদের মিলনমেলা দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির সেবাপ্রত্যাশীর গালে চড়! সিলেট নির্বাচন অফিসে তোলপাড় হারিছ চৌধুরী ৫ম মৃত্যু বার্ষিকীতে কানাইঘাটে মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত ওসমানী মেডিকেলে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি-প্রস্থান নিশ্চিত করতে কঠোর নির্দেশনা কানাইঘাটে এক যুবতিকে ১০ দিন আটক রেখে পালাক্রর্মে ধর্ষন, গ্রেফতার-১ পর্যটন কেন্দ্র জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ছাতা বিতরণ জৈন্তাপুরে রাংপানি নদীতে টাস্কফোর্সের অভিযান, ১২ বারকি নৌকা জব্দ নতুন আঙ্গিকে যাত্রা শুরু উৎসব রেষ্টুরেন্ট’র ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন,  সভাপতি ছানু, সম্পাদক হারিছ ও সাংগঠনিক সম্পাদক কামাল কানাইঘাট পৌর বিএনপির উদ্যেগে দলের প্রতিষ্টাবার্ষিকী উদযাপিত ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন কানাইঘাটে বিএনপির ৪৮তম প্রতিষ্টাবার্ষিকীতে বর্ণাট্য আনন্দ শোভাযাত্রা গুচ্ছগ্রাম ফুটবল প্রিমিয়ার লীগের জমকালো ফাইনাল সম্পন্ন আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু ভক্তদের যে সুখবর দিলেন রাশমিকা তারকা অলরাউন্ডারের ইনজুরিতে বিপাকে টিম ইন্ডিয়া কে পাচ্ছেন মেসির ১০ নম্বর জার্সি? আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর নেপাল-তিব্বতে মৃতের সংখ্যা ছাড়াল ১০০০ ‘সম্পূর্ণ বিনামূল্যে কর্মী নিতে সম্মত হয়েছে মালয়েশিয়া’ কোম্পানীগঞ্জে ১সন্তানের জননী কে ধর্ষণের চেষ্টা থানায় অভিযোগ ‘নাগরিক প্রতিদিন’ বন্ধের ঘোষণা প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে জরুরি বার্তা ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২৩৭৭ মামলা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু দেশে ফিরল লিবিয়ায় বন্দী ১৭৪ বাংলাদেশি
জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের দাবিতে সিলেটে শিবিরের বিক্ষোভ

জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের দাবিতে সিলেটে শিবিরের বিক্ষোভ

জুলাইসহ সকল গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও নিষিদ্ধ আওয়ামী লীগ কর্তৃক নাশকতা সৃষ্টির প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

 

বুধবার বিকেলে সিলেট নগরীর বন্দরবাজার কোর্ট পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

 

 

ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শাহীন আহমদ এর সভাপতিত্বে, সিলেট মহানগরের সেক্রেটারি শহীদুল ইসলাম সাজু’র সঞ্চালনায় উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

 

সভাপতির বক্তব্যে শাহীন আহমদ বলেন, দীর্ঘ ষোল বছর এদেশে ফ্যাসিস্ট আওয়ামী সরকার কায়েম ছিল, তারা ক্ষমতায় আসার পূর্বেই ২০০৬ সালের ২৮ অক্টোবর মানুষকে হত্যা করে লাশের উপর নৃত্য করেছিল। তারা ক্ষমতায় এসে পিলখানা হত্যাযজ্ঞ চালিয়েছিল, তারা ২০১৩ সালে শাপলা চত্বরে গণহত্যা চালিয়েছিল। সর্বশেষ ২০২৪ সালে প্রায় দুই হাজার ছাত্র-জনতাকে হত্যা করার পর মুক্তিকামী জনতার প্রতিরোধে দেশ ছেড়ে পালিয়েছে। আমরা আজকের এই সমাবেশ থেকে এই গণ হত্যার বিচার ও খুনি হাসিনার বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছি। যদি বিচার নিশ্চিত না করা হয় তাহলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

 

 

তিনি তার বক্তব্যে আরও বলেন, আমরা লক্ষ্য করছি জুলাই সনদের আইনি ভিত্তি যাতে নিশ্চিত না হয় সেজন্য কিছু দল অপতৎপরতা চালাচ্ছে। তিনি অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করার দাবি জানান। তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা আওয়ামী লীগের সকল মামলা তুলে ফেলবেন- আমরা তার এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

 

 

উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রশিবির সিলেট জেলা পূর্বের সভাপতি আবু আইউব মঞ্জু, সিলেট জেলা পশ্চিমের সভাপতি আবু জুবায়ের ও শাবিপ্রবির সেক্রেটারী মাসুদ রানা তুহিন।

 

 

এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রশিবির সিলেট মহানগরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com