বুধবার, ২২ Jul ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
এসএমপিতে নতুন পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম সুনামগঞ্জে বৃষ্টির সঙ্গে পাহাড়ি ঢল, সুরমার পানি বিপদসীমায় হরমুজে নতুন বিস্ফোরণ, টানা ১০ম রাত পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান মৌলভীবাজারে জীবনের ঝুঁকি নিয়ে টিলায় বসবাস হুমায়ূন আহমেদের স্মৃতির কাছে… সকালে নাশতা না খাওয়ার অভ্যাস নারীদের যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ লিটনের বিরুদ্ধে নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন শাকিব ফারিয়ার নতুন মিশন সিলেটে এক দিনে ডেঙ্গু শনাক্ত পাঁচজনের, হাসপাতালে ভর্তি ৬ এমপি কামরুলের উদ্যোগে ১৬ প্রাথমিক বিদ্যালয়ে নৌকা বিতরণ হজযাত্রীদের বিমান ভাড়া কমল ২৪ হাজার ৮৩০ টাকা যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনার মাঝেই বিশ্ববাজারে কমল তেলের দাম কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প আর্জেন্টিনা গোল খাওয়ার পর খুশিতে মাটিতে লুটিয়ে পড়েন ব্রাজিল তারকা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ৪ বার ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে ব্রাজিল মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর, কেমন আছেন শিক্ষার্থী-শিক্ষকরা রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ বিভাগীয় সমাবেশ সফল করতে সিলেটে জামায়াতের প্রছার মিছিল হামহামে আ ট কে পড়া শিক্ষার্থীদের উদ্ধার সিলেটের সেইফওয়ে হাসপাতাল সিলগালা রুবেল আহমদের পিতৃবিয়োগে সিলেট জেলা ও মহানগর যুবদলের শোক সিলেটে যে মা*ম*লা*য় কাউন্সিলর জাহাঙ্গীরের ভাতিজা কা রা গা রে আটকে গেল বিয়ে এখন কি করবেন পরীমনি! বিজিবিকে আরো পেশাদার ও সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রেফতার মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে সিলেটে নদ-নদীর পানি বাড়ছে মৌলভীবাজারের বন্যায় প্রায় ৮০ কোটি টাকার ক্ষতি, পুনর্বাসনের দাবি ক্ষতিগ্রস্তদের সিলেটে ৬ ঘন্টায় পুলিশের জালে অর্ধশত সিলেটে টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

সিলেটে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা

সিলেটে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা

সিলেট বিভাগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত ১২ দিনে ৭৫ জন শনাক্ত হওয়ার তথ্য দিয়েছে আঞ্চলিক স্বাস্থ্য পরিচালকের কার্যালয়। এ বছর এই বিভাগে প্রায় ৪শ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।

বিশেষজ্ঞরা বলছেন, ধরন বদলে ডেঙ্গু ভাইরাস এখন আরও বিপজ্জনক আকার ধারণ করেছে। এজন্য ডেঙ্গুর লার্ভা অনুসন্ধান ও সর্বোচ্চ সতর্কতা প্রয়োজন।

 

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে আরও তিনজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে ডেঙ্গু ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯০ জনে। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছেন।

স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের তথ্যমতে, বিভাগের মধ্যে সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছে। এরমধ্যে হবিগঞ্জে আক্রান্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। চলতি বছর সিলেট জেলায় ৭১ জন, সুনামগঞ্জে ৫৫ জন, মৌলভীবাজারে ৫৪ জন এবং হবিগঞ্জে ২১০ জন রোগী শনাক্ত হয়েছেন। এ বছর সিলেট বিভাগে একজন ডেঙ্গু আক্রান্ত রোগী মারা গেছেন। গত ৮ অক্টোবর সুনামগঞ্জ সদর হাসপাতালে তিনি মারা যান।

 

স্বাস্থ্য অধিদপ্তরের ভাষ্য, ডেঙ্গু ধরন বদলেছে। এখন রোগীদের মধ্যে জটিল উপসর্গ বেশি দেখা যাচ্ছে। ফলে অনেক ক্ষেত্রেই রোগীকে নিবিড় পর্যবেক্ষণে রাখতে হয়। এজন্য সিলেটের রোগীদের চিকিৎসার জন্য পোর্টেবল আলট্রাসনোগ্রাম ও বেডসাইড হেমাটোক্রিট মেশিনের প্রয়োজনীয়তা অনেক বেশি। এই যন্ত্রপাতি থাকলে দ্রুত রোগ নির্ণয় ও সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে। এ ছাড়া এটি চিকিৎসা কার্যক্রমকে গতিশীল করতে সাহায্য করবে।

 

গত দুই দশকে বৃষ্টির সময় অর্থাৎ জুলাই ও আগস্ট মাসে বেশি সংক্রমণ ও মৃত্যু হতো। তবে চার বছর ধরে ডেঙ্গুতে সর্বোচ্চ সংক্রমণ ঘটেছে অক্টোবর মাসে। বিশেষজ্ঞরা নভেম্বর মাসকে ডেঙ্গুর প্রাণঘাতী মাস হিসেবে চিহ্নিত করেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. আনিসুর রহমান সমকালকে বলেন, আক্রান্তদের বেশির ভাগ সম্প্রতি ঢাকায় যাওয়া-আসা করেছেন। ঢাকার পার্শ্ববর্তী হওয়ায় হবিগঞ্জ জেলায় রোগীর সংখ্যা তুলনামূলক বেশি। তিনি জানান, সিলেটের হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্তদের যথাযথ চিকিৎসা নিশ্চিতের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি সবাইকে এ বিষয়ে সচেতন করা প্রয়োজন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com