রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কোম্পানীগঞ্জে অবৈধ বালু-পাথর উত্তোলন: মোবাইল কোর্টে ৮ জনের কারাদণ্ড এটিএন নিউজ ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডে দেশসেরা সিলেটের স্নেহা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০ তম কারাবন্দি দিবস ইরানে নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১৩শ’ যুদ্ধের মধ্যে ভূমিকম্পে ফের কাঁপল ইরান ওসমানীনগরে দুপক্ষের সংঘর্ষে, প্রাণ গেলো যুবকের হবিগঞ্জে বিজিবির অভিযানে ৫৫ কেজি গাঁজা ও ৮টি ভারতীয় গরু জব্দ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া নয় দিনের ব্যবধানে একই কায়দায় দুই ছিনতাই কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: আরিফুল হক চৌধুরী রমজান উপলক্ষে অসহায়দের পাশে হেল্পিং হ্যান্ডস জকিগঞ্জে গ্রে*প্তা*র- ৩, জ*ব্দ মাদকের বিশাল চালান সরি! প্রতিবেশী আরব দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে হচ্ছে,’ জানালো ইরান জীবন দেব, কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দেবোনা: জামায়াত আমির ফেসবুকে প্রেম, সুনামগঞ্জে গিয়ে ধর্ষিত সিলেটের তরুণী শনিবার যেসব এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে কারণে এএসপি জহিরুল ক্লোজড দল ছাড়লেন সিলেটের জামায়াত নেতা, আমীরকে চিঠি জকিগঞ্জে ই য়া বা র চালান নিয়ে বসেছিলেন ক্যাফেতে, পুলিশ ধরল ৩ জনকে শাহজালাল (রহ.) ব্যবহৃত সামগ্রী জাদুঘরে সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের সড়কে ঝরল পুলিশের প্রাণ কানাইঘাটে অটো রাইস মিলে ভয়াবহ অ*গ্নি*কাণ্ড, দেড় কোটি টাকার ক্ষতি হঠাৎ বিক্ষোভের ডাক জামায়াতের ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু মাাধবপুরে ট্রাকভর্তি পাথরের নিচে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ দোয়ারাবাজারে টাকার লোভে নদীর পাড় বিক্রি: সোনালীচেলার ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম মধ্যনগরে সরকারি জমি থেকে মাটি বিক্রির অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে ফেব্রুয়ারিতে সড়কে ৪৪৭ জনের প্রাণহানী
সিলেটে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

সিলেটে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষায়
সরকার কাজ করছে :  দেবজিৎ সিংহ

সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের পরিচালক দেবজিৎ সিংহ বলেছেন, প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষায় সরকার কাজ করছে। প্রতিবন্ধীরা সমাজের অংশ। দেশকে এগিয়ে নিতে হলে প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করতে হবে। সংবিধান স্বীকৃত সমঅধিকার প্রতিষ্ঠায় সরকার কাজ করছে।
৩ ডিসেম্বর বিকাল সাড়ে ৩টায় নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে সিলেট জেলা প্রশাসন, সিলেট সিটি কর্পোরেশন, জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং প্রতিবিন্ধী ব্যক্তিদের নিয়ে কর্মরত সংগঠন সমূহের যৌথ উদ্যোগে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা পরবর্তী আলোচনা সভা, সহায়ক উপকরণ বিতরণ, আর্ট এক্সিভিশন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পদ্মা সেন সিংহ এর সভাপতিত্বে এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র সিলেটের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সিদ্ধার্থ শংকর রায় ও সিলেট এম.এ.জি ওসমানীর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার মুন্তাকা চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম, সিলেট জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইফুর রহমান ভূইয়া, বিশিষ্ট কলামিষ্ট-সাংবাদিক আফতাব চৌধুরী, রহমানিয়া প্রতিবন্ধী ফাউন্ডেশনের সভাপতি আলহাজ¦ আতাউর রহমান খান শামসু।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ আব্দুর রফিক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গ্রীন ডিজেবল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বায়েজিদ খান, সিলেট বধির সংঘের সভাপতি সিনিয়র সাংবাদিক হাজী এম. আহমদ আলী। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাসপাতাল সমাজসেবা অফিসার মোঃ খলিলুর রহমান। পবিত্র গীতা পাঠ করেন শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার জনি রঞ্জন দে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মুক্তার হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রফিকুল হক, চীফ জুডিশিয়ার ম্যাজিস্ট্রেট আদালতের প্রবেশন অফিসার তমির হোসেন চৌধুরী, সমাজসেবা অফিসার আব্দুল মুন্তাকিম ও জাহানারা বেগম প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com