শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত কানাইঘাটে বর্ণাঢ্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন! ভক্তদের মিলনমেলা দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির সেবাপ্রত্যাশীর গালে চড়! সিলেট নির্বাচন অফিসে তোলপাড় হারিছ চৌধুরী ৫ম মৃত্যু বার্ষিকীতে কানাইঘাটে মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত ওসমানী মেডিকেলে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি-প্রস্থান নিশ্চিত করতে কঠোর নির্দেশনা কানাইঘাটে এক যুবতিকে ১০ দিন আটক রেখে পালাক্রর্মে ধর্ষন, গ্রেফতার-১ পর্যটন কেন্দ্র জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ছাতা বিতরণ জৈন্তাপুরে রাংপানি নদীতে টাস্কফোর্সের অভিযান, ১২ বারকি নৌকা জব্দ নতুন আঙ্গিকে যাত্রা শুরু উৎসব রেষ্টুরেন্ট’র ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন,  সভাপতি ছানু, সম্পাদক হারিছ ও সাংগঠনিক সম্পাদক কামাল কানাইঘাট পৌর বিএনপির উদ্যেগে দলের প্রতিষ্টাবার্ষিকী উদযাপিত ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন কানাইঘাটে বিএনপির ৪৮তম প্রতিষ্টাবার্ষিকীতে বর্ণাট্য আনন্দ শোভাযাত্রা গুচ্ছগ্রাম ফুটবল প্রিমিয়ার লীগের জমকালো ফাইনাল সম্পন্ন আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু ভক্তদের যে সুখবর দিলেন রাশমিকা তারকা অলরাউন্ডারের ইনজুরিতে বিপাকে টিম ইন্ডিয়া কে পাচ্ছেন মেসির ১০ নম্বর জার্সি? আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর নেপাল-তিব্বতে মৃতের সংখ্যা ছাড়াল ১০০০ ‘সম্পূর্ণ বিনামূল্যে কর্মী নিতে সম্মত হয়েছে মালয়েশিয়া’ কোম্পানীগঞ্জে ১সন্তানের জননী কে ধর্ষণের চেষ্টা থানায় অভিযোগ ‘নাগরিক প্রতিদিন’ বন্ধের ঘোষণা প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে জরুরি বার্তা ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২৩৭৭ মামলা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু দেশে ফিরল লিবিয়ায় বন্দী ১৭৪ বাংলাদেশি কোম্পানীগঞ্জে যুবদের জন্য ‘সবুজ ব্যবসা ও ক্লাইমেট অ্যাকশন’ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
পেঁয়াজ চোরাচালান বেড়েছে, ট্রানজিট পয়েন্ট সালুটিকর

পেঁয়াজ চোরাচালান বেড়েছে, ট্রানজিট পয়েন্ট সালুটিকর

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের গোয়াইনঘাট সীমান্ত দিয়ে সাম্প্রতিক সময়ে ভারতীয় পেঁয়াজের চোরাচালান উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। বিশেষ করে বিছানাকান্দি সীমান্তঘেঁষা এলাকা চোরাকারবারিদের অন্যতম রুটে পরিণত হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তের ওপার থেকে বস্তায় ভরা পেঁয়াজ বহন করে আনার জন্য শ্রমিকরা পাচ্ছেন বস্তাপ্রতি ১০০ টাকা। এরপর মোটরসাইকেলে করে ট্রাক্টর ঘাট পর্যন্ত পৌঁছানোতে আরও ১০০ টাকা দেওয়া হয়। মোটরসাইকেলের পেছনে বসা বাহকদের পারিশ্রমিক ৫০ টাকা।

ট্রাক্টরে পেঁয়াজ লোড দেওয়ার জন্য বস্তাপ্রতি ২০ টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে। এসব পেঁয়াজ প্রথমে সালুটিকর এলাকার বিভিন্ন গোপন গোদামে মজুত করা হয়। পরে ট্রাকযোগে তা সিলেট শহরের বিভিন্ন পাইকারি বাজারে প্রবেশ করে- কখনো বিমানবন্দর থানা এলাকা হয়ে, আবার কখনো জৈন্তাপুর হয়ে শাহপরান থানা এলাকায় ঢুকে শেষ পর্যন্ত কালিঘাটসহ বিভিন্ন বাজারে ছড়িয়ে পড়ে।

 

 

স্থানীয়রা জানান, ভারতীয় বাজারে দাম কম হওয়ায় সীমান্তপথে পেঁয়াজ আনা চক্রের লাভ বেড়েছে। ফলে দিন দিন বাড়ছে সংশ্লিষ্টদের দৌরাত্ম্য। এতে স্থানীয় বাজারেও প্রভাব পড়ছে।

 

 

এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিযানে কয়েকটি চালান আটক হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র। অভিযান জোরদার করায় কিছু বহনকারী ধরা পড়লেও মূল চক্র ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর।

 

 

সীমান্তবর্তী সাধারণ মানুষ মনে করছেন, নজরদারি আরও বাড়ানো গেলে চোরাচালান কমানো সম্ভব হবে। নইলে স্থানীয় বাজারে সিন্ডিকেটের মাধ্যমে ভারতীয় পেঁয়াজের দৌরাত্ম্য আরও বাড়তে পারে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com